সবুজ রঙের রাতের দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20231125_011621.jpg


আজ আবারও চলে আসলাম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে। আজকে সবুজ দৃশ্যের রাতের পেইন্টিং নিয়ে এসেছি। অনেক দিন পর পেইন্টিং করে খুব ভালো লাগলো। আমার কাছে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই চেষ্টা করি পেইন্টিং শেয়ার করার। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব সুন্দর লাগে। তাই আজ এমনি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতে চলে এসেছি। এমন সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। আমি চেষ্টা করেছি রাতের বেলার সবুজ দৃশ্য এই পেইন্টিং এর মধ্যে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। এই পেইন্টিং সবুজ করার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। আজকের পেইন্টিং একটু ভিন্ন করার চেষ্টা করেছি। এই পেইন্টিং এর মধ্যে সবুজে ঘেরা রয়েছে আর সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। অনেক কথা বলেছি চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231125_220652.jpg


১. সাদা আর্ট পেপার

২. মোম রং

৩. মাস্কিং টেপ

৪. টিস্যু পেপার

৫ পেন্সিল

৬. রাবার


পেইন্টিং করার ধাপসমূহ

☀️১ম ধাপ☀️


IMG_20231124_174544.jpg


প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো। এরপর মাঝখানে গোল বৃত্ত এঁকে নেবো।


☀️২য় ধাপ☀️



এবার হলুদ কালার মোম রং দিয়ে চাঁদের মতো এঁকে নেবো। এরপর তার চারপাশে হলুদ কালার করে নেব।


☀️৩য় ধাপ☀️



এবার হলুদের চারপাশে হালকা সবুজ রং দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।


☀️৪র্থ ধাপ☀️



এখন গাঢ় সবুজ কালার দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।


☀️৫ম ধাপ☀️



এবার আবারও হালকা সবুজ রং দিয়ে উপরের সম্পূর্ণ অংশ কালার করে নেব।


☀️৬ষ্ঠ ধাপ☀️



এবার টিস্যু পেপার দিয়ে সবগুলো রং সুন্দর ভাবে মিশিয়ে নেবো।


☀️৭ম ধাপ☀️



এখন গাঢ় সবুজ ও হালকা সবুজ রং দিয়ে নিচে হালকা ভাবে কালার করে নেব।


☀️৮ম ধাপ☀️



এবার আকাশি রঙের পেইন্সি দিয়ে পানির মতো করে কালার করে নেব।


☀️৯ম ধাপ☀️



এখন কালো রঙের পেন্সিল দিয়ে পানির মতো কালার করে নেব।


☀️১০ম ধাপ☀️



এবার একপাশে কালো কলম দিয়ে মাটির উঁচু টিলার মতো করে এঁকে নেবো।


☀️১১তম ধাপ☀️



এখন সেই মাটির উপর থেকে চাদ পর্যন্ত কয়েকটি গাছ এঁকে নেবো। এরপর নিচে কিছু ঘাস এঁকে নেব।


☀️১২তম ধাপ☀️



এবার অপর পাশে একটি পাল তোলা নৌকা এঁকে নেবো। এরপর নৌকার প্রতিচ্ছবি এঁকে নেব।


☀️ শেষ ধাপ☀️



এবার কিছু পাখি এঁকে নেব। এরপর মাস্কিং টেপ খুলে নেব। তাহলেই হয়ে যাবে সবুজ রঙের রাতের দৃশ্যের পেইন্টিং।


IMG_20231125_011652.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য গুলো কার না ভালো লাগে। প্রত্যেকটা মানুষের প্রাকৃতিক দৃশ্য গুলো ভালো লাগে এবং প্রাকৃতির মধ্যে হারিয়ে যেতে চাই সবাই। আপনি আজকে সবুজ রঙের রাতের দৃশ্যের পেন্টিং তৈরি করেছেন। আপনার তৈরি পেন্টিং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তৈরি ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছেও প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে জেনে খুশি হলাম। আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আপু আপনি বরাবরই চমৎকার পেইন্টিং করেন।আজকে ও সবুজ কালারের মাঝে রাতের সৌন্দর্য কে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার এই আর্টটি ভীষণ ভালো লাগলো। কালো রঙ দিয়ে রাতকে সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন।ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার কাছে আমার এই আর্ট এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

বেশ দারুন আর্ট করছেন তো। আপনি তো দেখছি পেইন্টিং এর সাহায্যে রাতের সবুজ প্রকৃতির সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন। আপনার করা আর্টটি দেখে কিন্তু আমার বিষণ ভালো লাগেছে। তবে এ ধরনের আর্টগুলো করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন পরে। ধন্যবাদ সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এই ধরনের পেইন্টিং করতে অনেক সময় লাগে। তবে সম্পূর্ণ হওয়ার পর দেখতে খুব ভালোও লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

বাহ্ আপু সবুজ রঙের রাতের দৃশ্য এবং সুন্দরভাবে অঙ্কন করেছেন যা দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

সবুজ রঙের কম্বিনেশন টা অসাধারণ হয়েছে। ড্রয়িং টি অনেক ভালো লেগেছে আমার কাছে। গাছ , নৌকা সব মিলিয়ে খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। পালতোলা নৌকাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার আর্ট এর দক্ষতা অনেক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

একদম ভিন্ন ধরনের একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ এই আর্ট তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ আর এর মধ্যে আপনি যে রঙের সংমিশ্রণ দিয়েছেন তা খুবই ভালোভাবেই দেওয়ার চেষ্টা করেছেন। আর এর মধ্যে যে গাছগুলো ছিল সেটিও একদম ভালোভাবে ফুটে উঠেছে৷

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

চমৎকার এঁকেছেন আপু ৷ অনেক সুন্দর হয়েছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ৷ সবুজের মাঝে কালো রং মিশিয়ে রাতের সৌন্দর্য চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ ধন্যবাদ আপনাকে আর্টটি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবুজের মাঝে কালো রং এর মিশ্রণ খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতেও ভালো লাগে সেগুলো আর্ট করলে আরো সুন্দর লাগে। আপনার আর্টটি দেখে প্রথমে ভেবেছিলাম যে জল রং দিয়ে করেছেন। পরে দেখলাম যে মোম রং দিয়ে এত চমৎকার একটি আর্ট করেছেন। আর্টির নৌকা এবং সূর্যটি আমার কাছে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

আপু মোম রং দিয়েও সুন্দর আর্ট করা যায়। আপনার কাছে নৌকা আর সূর্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 61841.06
ETH 1754.65
USDT 1.00
SBD 0.38