সিম্পল মেহেদীর ডিজাইন।১০℅লাজুক খ্যাঁককে
হ্যালো বন্ধুরা,
আসসালামু-আলাইকুম
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি।
আজ আমি আপনাদের সাথে সিম্পল মেহেদীর ডিজাইন শেয়ার করতে এসেছি। অনেক দিন পর এই আর্ট করে অনেক ভালো লেগেছে। এই আর্ট সম্পূর্ণ আমার কল্পনা দিয়ে এঁকেছি। আমার যা মনে হয়েছে তাই এঁকেছি। কিন্তু সম্পূর্ণ আর্ট শেষ হওয়ার পর আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে। এই ডিজাইন আপনারা খুব তাড়াতাড়ি সহজেই আপনাদের হাতে দিতে পারবেন। আমি মেহেদী পড়তে অনেক পছন্দ করি কিন্তু সময় পাই না বলে মেহেদী পড়া হয়না। আমার কাছে এই আর্ট অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ কালো কলম
𒆜ধাপ ১:𒆜
প্রথমে আমি চারটি লম্বা দাগ দিয়ে দেব। এরপর সেই দাগের উপরে একটি ছোট ফুল এঁকে নেব।
𒆜ধাপ ২:𒆜
এরপর সেই ফুলের উপর কয়েকটি বড় বড় ফুলের পাপড়ির ডিজাইন করে নেব।
𒆜ধাপ ৩:𒆜
এবার ফুলের দু'পাশ থেকে দাগ টেনে নেব। এরপর সেই দাগের উপরে ফুলের পাপড়ির ডিজাইন করে নেব।
𒆜ধাপ ৪:𒆜
এরপর ডিজাইনের ভিতরে ছোট ছোট ফুল এঁকে নেব। এরপর ডিজাইনের মাথায় গোল ফুল এঁকে নেব।
𒆜ধাপ ৫:𒆜
এখন গোল ফুলের উপরে লাভের মতো করে দাগ দিয়ে দেব। এরপর সেই দাগের উপর সুন্দর ডিজাইন করে নেব।
𒆜ধাপ ৬:𒆜
প্রতিটা ঘরের ভিতরে যেহেতু খালি তার জন্য আরও কিছু দাগ দিয়ে সুন্দর ডিজাইন করে নেব।
𒆜ধাপ ৭:𒆜
এবার ডিজাইনের উপরে সুন্দর একটি ফুলের ডিজাইন করে নেব।
𒆜 শেষ ধাপ :𒆜
এবার সবার উপরে ছোট করে ডিজাইন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের সিম্পল মেহেদীর ডিজাইন।
এরপর একপাশে সুন্দর ভাবে আমার সাইন দিয়ে দেব। আমার কাছে এই আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এমন ইউনিক আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি সিম্পল একটি মেহেদী ডিজাইন আজ আমাদের মাঝে শেয়ার করেছেন, খুব সুন্দর লাগছে। সিম্পল হলেও খুব সিম্পল মনে হচ্ছে না। ডিজাইনটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন, এই পোস্ট দেখে যে কেউ এঁকে নিতে পারবে। মেহেদী আমি খুব পছন্দ করি। তাই শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক সুন্দর লাগবে হাতে এঁকে মেহেদী পরে নিলে। অনেক অভিনন্দন আপু আপনাকে।
আপনি শুধু কালো কলম দিয়ে অনেক সুন্দর একটি
সিম্পল মেহেদীর ডিজাইন করেছেন।যদিও এটা অনেক সময়ের কাজ।আমি ও মেহেদী পড়তে পছন্দ করি কিন্তু সময় হয়ে ওঠে না।ধাপগুলো ভালো ছিল,ধন্যবাদ আপু।
মেহেদীর ডিজাইন টা যদিও দেখতে সিম্পল মনে হয় তবে বেশ সময় নিয়েছে দেখছি করেছেন। আর অনেক চমৎকারভাবে আপনি এই ডিজাইনটি করে, আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।
ওয়াও অসাধারন আপনি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে যেমন সময় লাগে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার মেহেদি ডিজাইনটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনি খুব সিম্পল চমৎকার মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনি সম্পূর্ণ কল্পনা করে এঁকেছেন মেহেদি ডিজাইনটি। এ ধরনের মেহেদির ডিজাইন হাতে আর্ট করলে দেখতে খুব ভালো লাগবে। মেহেদি ডিজাইন হাতে আর্ট করতে আমার খুব ভালো লাগে। হয়তো সময়ের কারণে তা আর্ট করতে পারিনা। আপনি অসাধারণ মেহেদী ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
খুবই সুন্দর মেহেদী ডিজাইন চিত্র অংকন করেছেন। সত্যি আপনার মেহেদি ডিজাইন এর আর্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন অসাধারণ ছিল।