খাতায় জামার ফুলের ডিজাইন আর্ট ||১০℅লাজুক খ্যাঁককে
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে খাতায় জামার ফুলের ডিজাইন আর্ট নিয়ে হাজির হয়েছি। আমরা যদি এই ডিজাইন জামায় করি তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। বিভিন্ন কালারের সুতা দিয়ে জামায় এই ডিজাইন করলে খুব সুন্দর লাগবে। আবার আপনারা চাইলে নিচের ডিজাইন কোনো কাঁথার মধ্যেও করতে পারেন।
আমার কাছে এই ডিজাইন করার পর অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের খাতায় জামার ফুলের ডিজাইন আর্ট।
প্রয়োজনীয় উপকরণ
🔶১. খাতা
🔶২. পেন্সিল
🔶৩. রাবার
🔶৪. সাইন পেন
নিচে ধাপ গুলো দেওয়া হলো
১ম ধাপ
প্রথমে আর্ট করার জন্য সুন্দর পরিষ্কার একটি আর্ট পেপার নেব। তারপর পেন্সিলের সাহায্যে সুন্দর করে গলার ডিজাইন এঁকে নেব।
২য় ধাপ
এবার সেই ডিজাইনের উপরে সুন্দর করে ফুলের ডিজাইন করে নেব।
৩য় ধাপ
এখন জামার নিচে ডিজাইন করার জন্য কিছু লম্বা দাগ টেনে নেব।
৪র্থ ধাপ
এবার সেই দাগের মধ্যে সুন্দর করে ফুলের ডিজাইন করে নেব।
৫ম ধাপ
এখন গলার ডিজাইন বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।
শেষ ধাপ
এবার নিচের ডিজাইনের বাকি অংশ বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের খাতায় জামার ফুলের ডিজাইন আর্ট।
উপস্থাপনা
অবশেষে হয়ে গেলো আমার আজকের খাতায় জামার ফুলের ডিজাইন আর্ট। এরপর এই আর্টের পাশে আমার সাইন দিয়ে দিলাম। জানিনা কেমন হলো ,খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
চমৎকার একটি জামার ফুলের ডিজাইন করেছে আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। খুব সুন্দর মতামত প্রকাশ করেছেন।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1555803399924248577?s=20&t=EsO_DdWLgTt0TYvvVHJwTA
অনেক বছর আগে আমার আপুদের দেখতাম তাদের জামার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করে সুতার কাজ করতো। আবার আমার ছোট আপু এরকম ডিজাইন ডাইসের মাধ্যমে রং দিয়ে জামার মধ্যে ব্লকের কাজ করতো। এখন আর আমার আপুরা সময়ের অভাবে এ কাজগুলো করতে পারে না। আপনার ডিজাইনটি দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ভারি সুন্দর হয়েছে খাতায় জামার ফুলের ডিজাইনটি।
আমার মা কেও দেখেছিলাম এই কাজগুলো করতো এখন আর করেনা। এখন মনে হচ্ছে এই কাজগুলো কেমন জানি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনার গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও আপু আপনি অনেক সুন্দর ভাবে খাতায় জামার ফুলের ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু আপনি অনেক সুন্দর ভাবে নিজের হাতে ডিজাইন তৈরি করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর ভাবে ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া আমার এই ক্ষুদ্র কাজ আপনার কাছে এত ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপনি খুবই দক্ষতার সাথে জামার ফুলের ডিজাইন অঙ্কন করেছেন। আপনার অংকনটি আমার অনেক ভালো লেগেছে। সত্যি অসাধারণ দক্ষতা আপনার।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে কালার কম্বিনেশন টাও সুন্দর ফুটেছে এ ধরনের ডিজাইন সাদা ড্রেসের উপরে করলে দেখতে আরো বেশি সুন্দর দেখাবে
ভাইয়া তাহলে একটি করে আমাদের সাথে শেয়ার করে নেবেন।আপনার সেই পোস্টের অপেক্ষায় রইলাম। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
একদম তাই আপু এ ধরনের ডিজাইনগুলো জামায় একে বিভিন্ন রংবেরঙের সুতা দিয়ে সেলাই করলে দেখতে ভালই লাগে। ছোটবেলায় আমরা অনেক করেছি এখন আর করা হয় না। আপনার ডিজাইনটি কিন্তু খুব চমৎকার হয়েছে।
হ্যাঁ আপু এই ডিজাইন গুলো রঙ বেরঙের সুতা দিয়ে করলে খুব সুন্দর লাগবে আর আপনিও চাইলে একবার আপনার জামায় এই ডিজাইন করতে পারেন।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এত খুব সুন্দর খাতায় জামার ফুলের ডিজাইন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে জামার ফুলের ডিজাইন করেছেন। কালার কম্বিনেশন ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি জামার ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ঠিক বলেছেন আপু এই ডিজাইন করতে আমার অনেক সময় লেগেছে। এরপর যখন আপনাদের থেকে এত সুন্দর উৎসাহ পাই তখন অনেক ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপনি খুবই চমৎকার ভাবে খাতার উপর জামার ফুলের ডিজাইন অংকন করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।
ওয়াও আপু আপনি খাতায় জামার ফুলের ডিজাইন আর্ট করেছেন। দেখে খুবই ভালো লাগছে আসলে আপনার আর্ট টি দেখে একটি জামার কাজ করা যাবে। আপনি খুবই নিখুঁতভাবে অঙ্কনটি শেষ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপু তাহলে দেরি না করে তাড়াতাড়ি জামায় এই ডিজাইন আর্ট করে আমাদের সাথে শেয়ার করে নিবেন অপেক্ষায় থাকলাম। আপনার গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ।