মানুষ আর কত প্রতারণার জাল বুনবে।১০% লাজুক খ্যাঁকের জন্য
আসসালামু আলাইকুম/নমস্কার
হ্যালো আমার বাংলা পরিবারের সদস্যরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমি ভালো আছি না খারাপ আছি নিজেও জানিনা। গতকাল থেকে অনেক টেনশনে ছিলাম। এই বছরের শুরটাই যেন আমার সাথে প্রতারণা বা জালিয়াতি দিয়ে শুরু হয়ে গেল। তবে উপর ওয়ালার কাছে হাজার শুকরিয়া বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করার জন্য।
আমি শুধু শুনেছি সবার ফেসবুক আর স্টিমিট আইডি হ্যাক হচ্ছে। কিন্তু নিজের কখনো হয়নি তারজন্য সেটা অনুভব করতে পারিনি। তবে মানুষের এটা শুনে সাবধানে ছিলাম। তারপরও কিভাবে জানি সেই ফাঁদে পড়ে যাই। তবে ভাগ্য ভালো স্টিমিট আইডি হয়নি হয়েছে ফেসবুক আইডি।
গতকাল সকাল বেলা আমার হাসবেন্ডের হোয়াটসঅ্যাপে একটি ছেলে লিংক দিয়ে বলে এটাতে ক্লিক করলে ৫০০টাকা বোনাস পাওয়া যাবে। তারপর সে এই লিংকে ক্লিক করে আর এতে ফেসবুক আইডি, বিকাশ নাম্বার আর বিকাশের পিন নাম্বার দিতে বলে। আমার হাসবেন্ড কোনো কিছু চিন্তা করেই সাথে সাথে সব দিয়ে দেয়।কথায় আছে "চোর গেলে বুদ্ধি বাড়ে"। ব্যাপারটা ঠিক সেই রকমই হয়েছে। সব দিয়ে দেওয়ার পর মনে হলো এটা তো সব কিছু ফেক। সে সাথে সাথে সবকিছুর পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়।
কিন্তু হ্যাকারের যা করার ততক্ষণে সবশেষ হয়ে যায়। সবসময় বিকাশে অনেক টাকা থাকে কিন্তু ভাগ্য ভালো ঐ দিন চার টাকা ছিল। সেই লোকটি এতটাই ছেঁচড়া চার টাকা কেটে নিয়ে যায়। এত কিছু হয়ে গিয়েছে আমাকে সে কিছুই বলেনি। এরপর আমি ১১টার দিকে মেসেঞ্জারে ক্লিক করলে ঢুকতে পারছিলাম না। এরপর একটা নোটিফিকেশন আসে এতে ইয়েস আর নো লেখা থাকে। আমার মোবাইলে একটু সমস্যা থাকার কারণে ইয়েসে ক্লিক পড়ে যায়।
এতে করে সেই লোকটি আমার ফেসবুক হ্যাক করে ফেলে। কিন্তু আমি সেটা জানতাম না। এভাবে সারাদিন চলে যায়। রাত যখন সাড়ে নয়টা বাজে তখন আমার বড় ভাই কল দিয়ে বলে আমার ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে। এরপর থেকে আমি আর ফেসবুকে ঢুকতে পারছিলাম না। আমার হাসবেন্ডকে ঐ লোকটি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে আপনার আইডি ফেরত চান। আপনার আইডি ফেরত নিতে হলে ১০০০টাকা দিতে হবে।
তারপর আমরা চিন্তা করলাম এই আইডি আমার কোনো কাজে আসেনা। এটার মধ্যে আমার গুরুত্বপূর্ণ কিছু নেই। এটার জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। এরপর ঐ লোকটি বলে যদি টাকা না দেই তাহলে কিছু ছবি আর ভিডিও পেয়েছে এটা ফাঁস করে দিবে। বিভিন্ন ভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয়নি৷ কারণ এই আইডিতে আমার কিছুই ছিল না। এরপর ছেলেটিকে সব কিছু থেকে ব্লক করে দেওয়া হয়।
তখন আমার হাসবেন্ড আমাকে সব বলে আর আমিও কোথায় ক্লিক করেছি সব বলি। দু'জনের কথা শুনে হাসি ☺ পাচ্ছিলো আবার দুঃখও হচ্ছিল। এভাবে আমরা হেরে গেলাম। আমি ভাবতে শুরু করলাম সবার আগে ভাইয়া জানতে পারলো কিভাবে। এরপর আজ সকালে মা ফোন দিয়ে বলে আমার চাচাতো বোনের কাছে আমার ফেসবুক থেকে মেসেজ আসে আমার ৫০০টাকা লাগবে। সে আবার আমার ভাইকে কল দিয়ে এই কথা জানায় এরপর সবাই বুঝতে পারে আমার আইডি হ্যাক হয়েছে। এছাড়া আমি আগে যেই স্কুলে জব করতাম সেই স্কুলের ম্যাডমেক মেসেজ দিয়ে বলে টাকার দরকার। এভাবে সবকিছু জানা জানি হয়ে যায়।
আমার এই পোস্ট পড়ে আশা করি আপনারা সবাই সাবধান হয়ে যাবেন। আপনাদের কাছে যদি কোনো লিংক আসে তাহলে এতে কখনো ক্লিক করবেন না। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ভাগ্য ভালো যে বিকাশে টাকা ছিল না। তাহলে তো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতেন। আসলে ওরা এভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সবাইকে ভয় দেখায়। আপনি হয়তো জানতেন যে আপনার ফেসবুকে তেমন কোন কিছুই ছিল না। কিন্তু অনেকে আছে যারা অনেক গোপন কিছু রেখে দেয়। তারা প্রতারণার শিকার হয়। যাইহোক আপনার এই পোস্ট পড়ে সবাই সাবধান হবে।
আপু ঐ লোকটি বিকাশের পিন নাম্বার এমন ভাবে নিয়েছে আমি যতই পরিবর্তন করিনা কেন সে পেয়ে যাবে। তবে তার অনেক লস হয়ে গিয়েছে ঐ দিন ছিল না বলে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।