😋বাটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি😋 ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই সবার পরিবারকে নিয়ে অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। আবারো অনেক দিন হলো রেসিপি শেয়ার করা হয়না। আজ আপনাদের সাথে রেসিপি তো শেয়ার করবোই তার সাথে আমার রেসিপির কিছু উপকরণের গল্পও শেয়ার করব। তাহলে চলুন লাউ দিয়ে শুরু করা যাক। কাল রাতের বেলা হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ কচি লাউ চোখে পড়লো তখন কাছে গিয়ে দেখি প্রচুর দাম।এরপর অর্ধেক রাস্তা চলে আসলাম কিন্তু কেন জানি মন সেই লাউয়ের দিকেই পড়ে আছে। তারপর আবার ফিরে গিয়ে লাউ নিয়ে আসলাম। এত ছোট একটা লাউয়ের দাম ৫০ টাকা। যা রান্না করলে শুধু একবেলা খাওয়া যাবে।
এবার বলি চিংড়ি মাছ বাটার গল্প। একদিন হঠাৎ করে ছোট চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছিলো। তারপর হাসব্যান্ড চিংড়ি মাছ কিনতে আমাকে নিয়ে গেল। কিন্তু আমরা মাছ কিনতে রাতের বেলা গিয়েছিলাম তখন তেমন বড় চিংড়ি পাইনি। একদম গুঁড়া চিংড়ি গুলো পেয়েছিলাম কিন্তু কি করার খেতে ইচ্ছে হয়েছে সেজন্য এগুলোই নিয়ে আসলাম। তারপর বাসায় এনে এগুলো ভালোভাবে পরিষ্কার করে শিল পাটায় বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমার চিংড়ি মাছ বাটার গল্প। আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে অনেক মজা পেলাম হা হা হা😄😄😄।
লাউ কিনে নিয়ে আসলাম আবার ঘরে আছে চিংড়ি মাছ বাটা তাহলে আর চিন্তা কিসের। তেল ছাড়াই রান্না করে নিলাম সুস্বাদু লাউ দিয়ে চিংড়ি মাছ বাটা রেসিপি। এই গরমে ঠান্ডা রাখতে এমনি রেসিপি আমাদের খাওয়া প্রয়োজন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি লাউয়ের সেই সুস্বাদু রেসিপির প্রক্রিয়াকরণ। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপি ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| লাউ | ১টি |
| চিংড়ি মাছ বাটা | পরিমাণ মতো |
| টমেটো বাটা | পরিমাণ মতো |
| হলুদ গুঁড়া | এক চামচ |
| ধনিয়া গুঁড়া | হাফ চামচ |
| লবণ | পরিমাণমতো |
| কাঁচামরিচ | কয়েকটি |
রেসিপি তৈরির প্রক্রিয়াকরণ
ধাপ ১
প্রথমে আমি লাউয়ের ছিলকা ফেলে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব।
ধাপ ২
এবার আমি যে পাতিলায় এই রেসিপি তৈরি করব সেই পাতিলে লাউয়ের পিস গুলো দিয়ে দেব। এরপর লাউয়ের মধ্যে হলুদ, ধনিয়া, লবণ, চিংড়ি মাছ বাটা ও অল্প পানি দিয়ে দেব।
ধাপ ৩
এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো ভাবে মিশিয়ে নেব। তারপর লাউ সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এসময় চুলার আঁচ মিডিয়ামে রেখে দিলেই ভালো হয়।
ধাপ ৪
এরপর যখন লাউ সিদ্ধ হয়ে মসলার সাথে মিশে যাবে এবং পানি হালকা একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে টমেটো বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
শেষ ধাপ
এরপর আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার আজকে বাটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের সুস্বাদু রেসিপি।
উপস্থাপনা
এবার আপনাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করতে চলে আসলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাসায় তৈরি করার জন্য চেষ্টা করে দেখবেন। আমি মনে করি আমার মতো আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে। আমার কাছে এই রেসিপি খেতে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। যাতে আপনাদের উৎসাহ পেয়ে আমি সামনে আরও ভাল কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তাছাড়া আশে পাশের সবাইকে নিরাপদে থাকতে সাহায্য করবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
লাউ দিয়ে এভাবে বাটা চিংড়ি মাছ কখনো খাওয়া হয়নি। কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনি খুবই সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া একবার খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
বাটা চিংড়ি দিয়ে লাউ রান্নার কথা শুনেই আমি মাছ খুজতে লাগলাম কেননা দেখে বোঝার অবকাশ নেই। যে কেউ না পড়লে বুঝতেই পারবে না হাহাহা। আর লাউ এর দাম এতো বাড়টি শুনে তো চক্ষু চরক গাছে উঠে গেলো আমার বলেন কি এগুলা!
আমার অবশ্য এখন ভালোই খাওয়া দাওয়া চলছে শশুর বাড়ি গ্রামে তাই সবই টাটকা হাহাহা। খুব চমৎকার করে রেসিপি টি উপস্থাপন করেছেন আপু আপনি।
বাটা চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি এই কথা শুনে আপনি মাছ খুজতে শুরু করে দিয়েছেন শুনে খুব খুশি হলাম 😄😄।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বাটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি কখনও এভাবে রেসিপি তৈরি করিনি। তবে আপনার এসিপির উপস্থাপনা এবং পরিবেশন দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই তৈরি করার ইচ্ছা হলো, পরবর্তীতে আমি তৈরি করব ইনশাল্লাহ।
হ্যাঁ ভাইয়া এই রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। একবার বাসায় তৈরি করে দেখবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1523300666927501312?s=20&t=8uL1WqHGJuznfszILJ_ctA
আপু চিংড়ি মাছ বাটার গল্পটি শুনে বেশ ভালই লাগলো। বড় চিংড়ি মাছ না পাওয়ার পরিবর্তে ছোট চিংড়ি মাছ নিয়ে এসে বেটে ফ্রিজে রেখে দেওয়া, আর সেই চিংড়ি মাছ দিয়ে লাউ রেসিপি তৈরি করেছেন। এরকম রেসিপি আগে কোনদিন খাইনি। তাই আপনার রেসিপিটি আমার কাছে একদম নতুন একটি রেসিপি মনে হচ্ছে। খেতেও নিশ্চয়ই অনেক মজার হয়েছে। বাটা চিংড়ি মাছ দিয়ে লাউ এর রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাইয়া আপনার কাছে আমার চিংড়ি বাটার গল্প শুনে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বাটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এভাবে রান্না করে খেতে অনেক মজা। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
হুম ভাইয়া এই রেসিপি খেতে দারুণ লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
লাউ আর চিংড়ি দিয়ে রান্না অনেক সুস্বাদু হয়ে থাকে। খাবারটি অনেক রুচিদায়ক। এই গরমে লাউ তরকারি শরীরকে ঠাণ্ডা রাখে। খাবারটি একেবারে নেচারাল, সবুজ ও টাটকা।আমার খুব ভালো লেগেছে।খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ রোন।
হুম ভাইয়া এভাবে লাউ আর চিংড়ি মাছ একসাথে রান্না করলে খেতে খুবই ভালো।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার চিংড়ি মাছ বাটা দিয়ে লাউ রান্নার রেসিপি টি খুবই ইউনিক হয়েছে। চিংড়ি মাছ বাটা দিয়ে কখনো তরকারি রান্না করতে আমি দেখি নি। আজই আপনার থেকে প্রথম দেখলাম। দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে ।দারুন একটি তরকারি রান্না করেছেন আপনি। আর আপনি ঠিকই বলেছেন এখন বাজারে লাউয়ের দাম বেশ বেড়েছে।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার এই রেসিপিটি অনেক ইউনিক লেগেছে জেনে খুব খুশি হলাম। একদিন বাসায় তৈরি করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য । আপনার জন্য শুভকামনা রইল।
সাধারণত লাউ চিংড়ি দিয়ে রান্না করলেন এমনিতেই খুব সুস্বাদু হয়। আর আপনি আজকে ইউনিক পদ্ধতিতে চিংড়ি বাটা দিয়ে লাউ রান্না করেছেন এটা সর্বপ্রথম দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।
ভাইয়া এর রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে । একবার বাসায় চেষ্টা করে দেখবেন। আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যে অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখলে সেটা খাওয়ার ইচ্ছে জাগে। আর এটি ট্রাই করে দেখব ধন্যবাদ।
বাটা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি কথা শুনে লোভ সামলাতে পারছিনা কারণ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কাছেও চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে অনেক ভালো লাগে। এভাবে রেসিপি তৈরি করে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমার খুবই পছন্দের একটি খাবার। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।