জেনারেল রাইটিং : ভালোবাসার মানুষকে পেয়ে সত্যিই আমি স্বার্থক

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো নেই। এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারিনি। গতকাল রাতে তো ভেবেছিলাম বাঁচবোই না। জ্বর মাথায় উঠে গিয়েছিলো আর আমি আবোল তাবোল বলতে শুরু করেছিলাম। এত পরিমাণ জ্বর আর শরীর ব্যথা ছিল বলে বুঝাতে পারবো না। ঔষধ খাচ্ছি কিন্তু কমার কোনো নামই নেই। এখন আবার থেমে থেমে জ্বর আসছে। সিজন পরিবর্তনের জন্য এমন হচ্ছে ঠিকই তবে অন্য কারণেও এমন অসুস্থ হয়ে পড়েছি। এই তো সোমবার দিন ঢাকায় আসার পর থেকে এমন হয়েছে। এবার মানুষ বেশি বলে হাইস গাড়ি ভাড়া করা হয়েছিল। তবে যখন আমরা দু'জনে আসি তখন বাসে করেই আসা হয়। বাসে আসলে একটু কম অসুস্থ হই। হাইসের ভিতরে আমার দম বন্ধ লাগে। সেজন্য জানালা সম্পূর্ণ খোলা রেখে ছিলাম।


20240216_180056.jpg


তখন যে বাতাস লেগেছিল সেই বাতাসের জন্যেই বরং আমি এমন অসুস্থ হয়ে পড়েছি। সবাই বলেছিল জানালা লাগিয়ে রাখতে কিন্তু আমার মনে হচ্ছিল জানালা লাগালে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি একদমই জার্নি করতে পারি না। তবে রিকশা নিয়ে ঘুরতে ভালোই লাগে। তাই মাঝে মাঝে চিন্তা করি সব জায়গায় যদি রিকশা দিয়ে যেতে পারতাম। সেই মঙ্গলবার থেকে অসুস্থ এখনও তেমনি আছি। আমার মাঝে মাঝে মনে হয় অসুস্থ থাকলেই ভালো। কারণ বলছি, অসুস্থ থাকলে নিজেরই কষ্ট কিন্তু তারপরও ভালো।


কেন জানেন,এমনেতে বুঝিনা আপনাদের ভাইয়া আমাকে কতটা ভালোবাসে। কিন্তু অসুস্থ হলে তা ভালো বুঝা যায়। আমি সুস্থ থাকলে তাকে গ্লাসে পানি ঢেলে দিলে তারপর খেতে চায়। কিন্তু অসুস্থ থাকলে তার উল্টো হয় সে নিজে নিয়ে তো খাবেই বরং আমাকেও খাইয়ে দিবে। গতকাল এতটাই অসুস্থ ছিলাম বুঝাতে পারবো না আর সে সারা রাত আমার সেবা করেছে। মাথায় পানি দেওয়া থেকে শুরু করে শরীর,মাথা টিপে দেওয়া সব কিছু করেছে।


এছাড়া আমি অসুস্থ থাকলে একটা তরকারি রান্না করলেও কিছু বলে না।সেটা দিয়ে খেয়ে নেয় আর বলে থাক তোমার কষ্ট করতে হবে না। কিন্তু যখন সুস্থ থাকি তখন তিন থেকে চারটা তরকারি রান্না করলেও বলে আরো কিছু হলে ভালো হতো। বিয়ের আগে সবাই বলতো প্রেমের বিয়ে বেশি দিন টিকে না। সংসারে শুধু অশান্তি লেগে থাকে। তাছাড়া প্রেমের বিয়েতে ডিভোর্স হয় বেশি। কিন্তু আমি বলবো যারা ভালোবাসে তারা সবসময় সবক্ষেত্রেই ভালোবাসে।


তাছাড়া দু'জন মানুষের মধ্যে যখন বিশ্বাস থাকে তখন কেউ তাদের আলাদা করতে পারে না। প্রেমের বিয়েতে তখনই ডিভোর্স হয় যখন তাদের মধ্যে বিশ্বাস ভালোবাসা থাকে না। বিশ্বাস ভালোবাসা এমনেতে আসে না এগুলো অর্জন করে নিতে হয়। আমাদের মধ্যে দু'টোই রয়েছে তাই এখনও একসাথে রয়েছি। তবে মনমালিন্য প্রতিটি পরিবারেই হয়ে থাকে। তেমনি আমাদের মধ্যেও হয়। তাই বলে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না।


যার মধ্যে কেয়ারিং নেই তাকে ভালোবাসা বৃথা। আমি মাঝে মাঝে তাকে বলি তুমি একদমই আমাকে কেয়ার করো না কিন্তু কেন এই কথা বলি বুঝি না। যখন অসুস্থ হই তখন বুঝি সে আমায় কতটা ভালোবাসে আর কেয়ার করে। তাই আমার মনে হয় ভালোবাসার মানুষকে পেয়ে সত্যিই আমি স্বার্থক। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয়। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আপনি অসুস্থ জেনে খারাপ লাগলো। আসলে সিজন পরিবর্তন হওয়া কারনে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কিছুদিন আগে আমার মেয়ের ও অনেক জর হয়েছিলো। যাইহোক আপনার সুস্থতা কামনা করছি। আপনি এতো অসুস্থ ভাইয়া আপনার সেবা করছে জেনে খুশি হলাম। এইটা ভালোবাসা আছে বলেই সম্ভব। আমি মনে করি ফ্যামিলির বিয়ে কিংবা প্রেমের বিয়ে যদি পরস্পরের মধ্যে ভালোবাসা অথবা বিশ্বাস না থাকে তাহলে ডিভোর্স হয়। আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

পাশাপাশি দুইজন একসঙ্গে থাকলে বোঝা যায় না একজনের প্রতি ভালোবাসা। কিন্তু একজন অসুস্থ হলে ঠিকই যখন অন্যজন অস্থির হয়ে যায়। আপনার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছে। আপনি অসুস্থ অবস্থায় খুব সেবা যত্ন করার জন্য আপনার এরকম অসুস্থ থাকতে ইচ্ছা করে। তাছাড়া যারা জার্নি করতে পারে না তাদের জন্য যে কোন কিছুতেই জার্নি করা বেশ কষ্টকর। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু পাশাপাশি থাকা অবস্থায় বুঝা যায় না ভালোবাসা কিন্তু অসুস্থ হলে বুঝা যায়। হ্যাঁ আপু যারা জার্নি করতে পারে না তাদের জন্য সবকিছুই কষ্টকর। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসুস্থ সময় প্রিয় মানুষটা পাশে থাকলে সত্যি অনেক ভালো লাগে। আপনার অসুস্থতার সময় ভাইয়া আপনার সেবা করেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো তাই প্রায় মানুষ অসুস্থ হচ্ছে। যাই হোক আপনার সুস্থতা কামনা করছি আপু। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

 2 years ago 

হ্যাঁ আপু অসুস্থতার সময় প্রিয় মানুষকে কাছে পেলে খুব ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক কথা বলেছেন বিশ্বাস ভালোবাসা সহজে আসে না, বিশ্বাস অর্জন করে নিতে হয় এবং আসলেই ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয়। প্রেমের বিয়েতে বেশিরভাগ সময় দেখা যায় ডিভোর্স হয়ে যায়, সেখানে ভালোবাসা সম্মান থাকে না। সব ক্ষেত্রে এক না। মানুষের প্রতি মানুষের কেয়ারিং টা খুবই গুরুত্বপূর্ণ আসলেই যার প্রতি কেয়ারিং নাই তার ভালোবাসা বৃথা। সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সবক্ষেত্রে এক নয় আর হয়তো আমার মতো ভাগ্যবান সবাই নয়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দোয়া রইল আপনার জন্য। আশা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ‍উঠবেন। আসলে পাশের মানুষ যদি ভালো না হয়, আর পাশের মানুষের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে সংসার তো আর টিকিয়ে রাখা সম্ভব নয়। দারুন লেখা লিখেছেন আপু। আপনার লেখা পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম। দোয়া রইল আপনাদের জন্য। এমন ভালোবাসা টিকে থাক যুগ যুগ ধরে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যাকে নিয়ে সংসার করবো সে যদি ভালো না হয় তাহলে সংসার করা খুবই কঠিন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

গাড়ির বাতাস এখন সবারই শরীর খারাপ হয়ে যায়। কারণ কখনো একটু শীত আবার কখনো গরম আবহাওয়া চেঞ্জ এর মধ্যে অনেকেই জ্বর আসছে। জ্বর এসেছে তবে আপনি অনেক ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছেন যার কারণে এতো অসুস্থতার মধ্যে ও এখনো ভালো আছেন
। আপনারা পোস্ট পরে খুবই ভালো লাগলো যে আপনি একজন ভালো মানুষের সঙ্গে জীবন যাপন করছেন। আশা করি সারা জীবন এভাবেই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে আমার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপু আপনার সুস্থতা কামনা করছি। মঙ্গলবার থেকে আপনি একটানা অসুস্থ, এটা শুনে সত্যি অনেক বেশি খারাপ লেগেছে আমার কাছে। ভাইয়ার সেবা যত্নে আশা করছি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। ভালোভাবে ওষুধ খাবেন এবং চিকিৎসা নেবেন। আসলে আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে সব সময় ভালোবাসে, অসুস্থ হওয়ার আগেও আবার অসুস্থ হওয়ার পরও। তবে কতটা ভালোবাসা এটা অসুস্থ হওয়ার পরে বেশি বোঝা যায় এটা ঠিক। দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনি।

 2 years ago 

আপু আপনাদের ভাইয়ার সেবা পেয় আর আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান সময়ে আবহাওয়ার কারণে অনেক মানুষ অসুস্থ। সুস্থ থাকা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। আসলে আপু ভালবাসা যদি খাঁটি থাকে তাহলে জীবনটা খুব সুন্দর। তবে এটি ঠিক প্রত্যেক ফ্যামিলিতে ছোটকাট ঝগড়া থাকে। এই কারণে একজনকে একজন ছেড়ে চলে যাবে সেটা প্রশ্নই আসে না। প্রত্যেক মানুষ যদি স্বামী স্ত্রী বিশ্বাস এবং ভালবাসে তাহলে সংসার সুখী হয়। আর আমাদের ভাই আপনি অসুস্থত তাই আপনার পাশে থেকে সেবা করতেছে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে করার জন্য।

 2 years ago 

ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর তাই সেটাকে অর্জন করে নিতে হয়। তাহলেই সংসার টিকিয়ে রাখা যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনি এতটা অসুস্থ যেটা শুনে সত্যিই বেশ খারাপ লাগছে আপু। তবে আপনার একটা কথা শুনে বেশ হাসি পেল, সেটা হল অসুস্থ থাকলেও নাকি আপনার ভালো লাগে! যদিও তার প্রধান কারণ হলো, ওই সময়টাতে আপনার হাসবেন্ড আপনার অনেক বেশি সেবা করে। তবে আপনি সত্যিই অনেক ভাগ্যবতী কারণ অনেক কম হাসবেন্ডই এমন রয়েছে যারা এইরকম অবস্থায় তার স্ত্রীর পাশে এমন করে থাকে । আর প্রেমের বিয়ে আমি নিজেও সমর্থন করি। দু'জনের মনের ভেতর যদি ঠিকঠাক ভালোবাসা থাকে, তাহলে কোন কিছুতেই কোন সমস্যা হওয়ার কথা নয়।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অসুস্থ থাকলেই ভালো তার সেবা পাওয়া যায়। আপনি প্রেমের বিয়ে সমর্থন করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আমি যেদিন থেকে প্রেম ভালোবাসা ব্যাপারগুলো বুঝতে শিখেছি, সেদিন থেকেই প্রেমের বিয়েকে সমর্থন করি আপু। প্রেমের বিয়ে হলে দুই জনের ভিতর আন্ডারস্টান্ডিং ব্যাপারটা ভালো থাকে।

 2 years ago 

হাইস গাড়িতে জার্নি করতে আমার ভীষণ খারাপ লাগে। তাই আমি হাইস গাড়িতে জার্নি করতে হলে, অবশ্যই একেবারে সামনে বসি ড্রাইভারের সিটের পাশে। যাইহোক প্রেমের বিয়েতে ডিভোর্স বেশি হয়,এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে দুইজনের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস,কেয়ার এবং ভালোবাসা থাকলে, প্রতিটি সম্পর্ক অনেক সুন্দর হয়। আসলে জীবনে মনের মতো মানুষ পেলে আর কিছুই লাগে না তেমন। দোয়া করি আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনিও দেখছি আমার মতোই হাইস গাড়িতে জার্নি করতে পারেন না। দোয়া করবেন ভাইয়া সারাজীবন যেন ভালোবাসার মানুষ এভাবেই পাশে থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39