🐠রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি🐠

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই সপ্তাহে চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। সেই হিসেবে আজকেও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি বানিয়ে। আমার কাছে এই অরিগ্যামি অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে।


CamScanner 09-05-2023 04.55.jpg


আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার আজকের অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। বিশেষ করে যখন গাম দিয়ে লাগাতে যাবো তখন বেশি সময় লেগেছিল। এই ধরনের জিনিস বাচ্চারা পেলে খুব খুশি হয়। এই অরিগ্যামি বানানোর সময় আমার ছেলে বারবার বলছিল আম্মু এটা কি আমার জন্য বানাচ্ছ। আমি এটা দিয়ে খেলবো। যখন সম্পূর্ণ বানানো শেষ হলো সে আমাকে ছবি তুলতেই দিবে না। অনেক কষ্টে বুঝিয়ে কিছু ছবি তুললাম আর তাকে দিয়ে দিলাম। এই মাছ পেয়ে সে খুব খুশি হয়েছে। যেহেতু আমার ছেলের কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20230904_184247.jpg


১. রঙিন কাগজ

২. কাঁচি

৩. গাম

৪. স্কেল

৫. পেন্সিল


মাছ বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜



প্রথমে রঙিন কাগজ কোণা বরাবর ভাঁজ করে নেব।এরপর বাড়তি অংশ কেটে নেবো।


𒆜২য় ধাপ𒆜


IMG_20230904_185003.jpg


এবার স্কেল ধরে দু'পাশে দাগ টেনে নেবো।


𒆜৩য় ধাপ𒆜



এবার কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নেবো।এরপর রঙিন কাগজ খুলে নেব।


𒆜৪র্থ ধাপ𒆜



এবার গাম দিয়ে দু'পাশের কেটে রাখা অংশ মাঝখানে লাগিয়ে নেবো।


𒆜৫ম ধাপ𒆜



এখন নীল রঙিন কাগজের এক কোণা একটু গোল করে কেটে নেবো।এরপর কালো কলম দিয়ে চোখ একে নিলাম।


𒆜৬ষ্ঠ ধাপ𒆜



এবার মাছের ঠোঁট এঁকে নেব। তারজন্য লাল কালারের পেপার মধ্যে থেকে ছোট লাভ কেটে নিলাম।এরপর গাম দিয়ে মাছের মাথায় লাগিয়ে দিয়েছি।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20230905_045121.jpg


সবশেষে এবার মাছের মাথা গাম দিয়ে মাছের শরীরের লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

#amarbanglablog #shy-fox #steemexclusive # diy #fish

Sort:  
 3 years ago 

মাছের অরিগ্যামিটি দেখতে একটু বেশি সুন্দর লাগতেছে। এধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অসাধারন লাগে। আমি এধরনের জিনিস গুলো তৈরি করে আমার ভাগ্নিকে দেই। সে পেয়ে ভীষণ খুশি হয়। আমার কাছেও ভীষণ ভালো লাগলো। আপনার এই পোস্ট দেখে আমিও মাছের অরিগ্যামি তৈরি করে আমার ভাগ্নিকে দিবো।

 3 years ago 

আপনি এসব জিনিস তৈরি করে আপনার ভাগ্নিকে দেন জেনে খুশি হলাম। বাচ্চারা এসব জিনিস পেলে অনেক খুশি হয়। ধন্যবাদ

 3 years ago 

আসলে রঙিন কাগজের অরিগ্যামি দেখতে বেশ ভালোই লাগে।যদি বানানোটা একটু ঝামেলার তবে ভালো লাগে,ঠিক বলেছেন বাচ্চারা পেলে বেশ খুশি হয়।আপনার রঙিন মাছ তৈরি বেশ ভালো হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

বানাতে ঝামেলার হলেও সত্যি দেখতে অনেক ভালো লাগে। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

আসলে ছোট বাচ্চারা এরকম কিছু পেলে অনেক বেশি খুশি হয়। আমার কাছে রঙিন কাগজ থেকে এরকম কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আর এটি তৈরি করার পর দেখতেও অনেক সুন্দর হয়। বুঝতে পারছি আপনার এই মাছের অরিগ্যামি টা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। আপনার ছেলের যেরকম পছন্দ হয়েছে আমার ও খুব পছন্দ হয়েছে।

 3 years ago 

আপনার কাছেও আমার ছেলের মতো পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কিছু অরিগ্যামি তৈরি করেছেন আপনি৷ ছোট বাচ্চারা রঙিন কাগজের অরিগ্যামি দেখলে খুবই খুশি হয়ে যায়৷ আপনি খুবই ভালোভাবে এই অরিগ্যামি তৈরির ধাপ গুলো শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর পদ্ধতি শেয়ার করার জন্য৷

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস সবার কাছেই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে মাছ তৈরি অসাধারণ হয়েছে। এই মাছ তৈরি করার উপস্থাপন দেখে খুবই ভালো লাগলো। ধাপগুলো দেখে শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামিটি চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না কেন দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপে ধাপে মাছের অরিগামিটি শেয়ার করলেন। দেখতে দারুন লাগছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

এরকম অরিগ্যামিগুলো দেখলে বাচ্চারা আসলে অনেক খুশি হয়। আমিও বানিয়ে আমার বাচ্চাদেরকেই দেই আপনার আজকের মাছের অরিগ্যামিটা খুব সুন্দর হয়েছে এই মাছটি আমিও অনেকদিন আগে বানিয়েছিলাম আসলেই অনেক সময় লেগেছিল এই মাছটি বানাতে। আপনার মাছের কালারের জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

আপু আপনার এই ডাই প্রজেক্ট দেখা হয়নি। তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ আপু এই অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন কিছু দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আসলে আমিও যখন কিছু তৈরি করি তখন আমার মেয়ে ছবি তোলার সময় দেয় না। সে নিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি করা শুরু করে দেয়। এই মাছটাকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে দেখতে। আপনি অনেক সময় ব্যবহার করে এটা সম্পূর্ণ করেছেন বুঝতে পারছি।

 3 years ago 

আমার ছেলেটাও এমন করে কোন কিছু বানানো শেষ হওয়ার সাথে সাথেই নিয়ে যায়। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

ছোট বাচ্চারা এমনিতেই রঙিন কিছু দেখলে বেশ খুশি হয়। আর আপনি তো বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি পোস্ট করে নিয়েছেন। বেশ সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে করা অরিগ্যামী টি। আশা করি আগামী তে এমন আরও অনেক সুন্দর সুন্দর অরিগ্যামী পোস্ট দেখতে পাবো।

 3 years ago 

দোয়া করবেন আপু যেন আরও সুন্দর অরিগ্যামি শেয়ার করতে পারি। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে মাছের অরিগ্যামি তৈরি করেছেন। মাছের অরিগ্যামি তৈরি প্রত্যেকটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে যেকোনো অরিগ্যামি দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38