😋লইট্টা শুঁটকি ভর্তা রেসিপি😋
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আবারও চলে আসলাম আরও একটি পোস্ট নিয়ে। আজকে শেয়ার করবো লইট্টা শুঁটকি ভর্তা রেসিপি। আমি জানি ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। তারজন্য মাঝে মাঝে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য একটু ভর্তা খেতে হয়। যেকোনো খাবার বলেন খেতে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু সেই রেসিপি তৈরি করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। অনেক দিন ধরে ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু বানানোর ঝামেলার জন্য খাওয়া হয়না। কিন্তু আজ আর থাকতে পারলাম অনেক বেশি ইচ্ছে করছিল।
এরপর চিন্তা করলাম কি কি ভর্তা বানানো যায় এই কথা ভাবতেই প্রায় অর্ধেক বেলা হয়ে গেল। তারপর নিচে গিয়ে কিছু লইট্টা শুঁটকি নিয়ে আসলাম। আমি এর আগে লইট্টা শুঁটকি ভুনা খেয়েছি কিন্তু কখনো ভর্তা খাওয়া হয়নি। আজ এই শুঁটকি ভর্তা বানাতে যেমন কষ্ট হয়ে তেমনি অনেক সময়ও লেগেছিল। ভাগ্য ভালো ছেলে ঘুমিয়ে ছিল তা না হলে ভর্তা খাওয়া হতো না। আমার কাছে ভর্তা শিল পাটায় বেটে বানালে সবচেয়ে বেশি ভালো লাগে। এরজন্য অন্য ধরনের স্বাদ পাওয়া যায়। আমি আজ আলু ভর্তা, বেগুন ভর্তা, লাল শাক ভর্তা আর শুঁটকি ভর্তা বানিয়েছি। কিন্তু একটি রেসিপির ফটোগ্রাফি করার সময় পেয়েছি। তাহলে চলুন রেসিপির ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
| নাম | পরিমাণ |
|---|---|
| লইট্টা শুঁটকি | অল্প কিছু |
| পেঁয়াজ | ২টি |
| রসুন | ৪টি |
| সরিষার তেল | পরিমাণ মতো |
| লবণ | স্বাদ মতো |
| শুকনো মরিচ | ঝাল অনুযায়ী |
| ধনিয়া পাতা | অল্প পরিমাণ |
রেসিপি তৈরির ধাপসমূহ
😋১ম ধাপ😋
প্রথমে পেঁয়াজ, রসুন আর শুঁটকি ছোট ছোট করে কেটে নিলাম।
😋২য় ধাপ😋
এরপর পেঁয়াজ আর রসুন একটি পাতিলে হালকা একটু ভেঁজে নিলাম। অনেকে কাঁচা গন্ধ সহ্য করতে পারেনা তারজন্য এভাবে ভেঁজে নিলে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ থাকে না।
😋৩য় ধাপ😋
এখন শুঁটকি ভেজে নিবো। শুঁটকি ভেজে নিলে সুন্দর ঘ্রাণ আসে।
😋৪র্থ ধাপ😋
এবার হালকা একটু তেল দিয়ে মরিচ ভেঁজে নেবো। এরপর শুঁটকি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
😋৫ম ধাপ😋
এখন সবগুলো পাটায় বেটে নিবো। আমি একটি একটি করে বেটে নিয়েছি। একসাথে সবগুলো বাটা যায় না। প্রথমে শুঁটকি বেটে নিলাম।
😋৬ষ্ঠ ধাপ😋
এরপর পেঁয়াজ, রসুন ও মরিচ বেটে নিলাম।
😋৭ম ধাপ😋
এখন ধনিয়া পাতা বেটে নিলাম। এরপর সবগুলো একসাথে মাখিয়ে নিলাম।
😋৮ম ধাপ😋
এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। গরম হয়ে এলে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ভর্তা দিয়ে দিলাম আর তেলের সাথে ভালো ভাবে মিশিয়ে নিলাম।
😋শেষ ধাপ😋
এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন একটু ভালো ভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর সুন্দর ভাবে পরিবেশনের জন্য চলে যাব।
😋পরিবেশন😋
লইট্টা শুঁটকি ভর্তা খেতে এত মজাদার জানা ছিল না।আজকে এই ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছি। এখন আমি আপনাদের সাথে আমার রেসিপি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য নিয়ে আসছি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
লইট্টা শুটকি ভুনা এবং ভর্তা দুভাবেই খেয়েছি আমি। আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটি। লইট্টা শুটকির ভর্তা তৈরি করে খেয়ে অনেক মজা পেয়েছেন জেনে ভালো লাগলো। খুব সুন্দরভাবে লইট্টা শুটকির ভর্তা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছেও লইট্টা শুঁটকি ভর্তা খেতে ভালো লাগে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাইয়া এই ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
লইট্টা শুঁটকি ভর্তারং দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা আমি মাঝে মাঝেই বাড়িতে তৈরি করে খাই । খুবই ভালো লাগে আমার কাছে এটা খেতে।
আমার কাছেও এই ভর্তা অনেক ভালো লাগে কিন্তু ঝামেলার জন্য করা হয়না। মাঝে মাঝে বেশি করে বানিয়ে রাখা যাতে অনেক দিন খাওয়া যায়। ধন্যবাদ।
আসলে আপু একটানা মাছ মাংস খেলে মুখের স্বাদ ফিরে আনার জন্য মাঝে মাঝে ভর্তা খেতে বেশ ভালোই লাগে ।তবে আপনি আজ লইট্যা শুটকি ভর্তা করেছেন দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে । যদিও আমি কখনো লইট্যা ভর্তা করিনি এবং খাইও নি ।এটি করা আমার কাছে বেশ ঝামেলার লাগে। তবে আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেল ।বেশ ভালো লাগলো। ধন্যবাদ।
হ্যাঁ আপু এই ভর্তা করতে অনেক ঝামেলার তারজন্য আমিও করতে চাইনা। কিন্তু খেতে ইচ্ছে করলে কি আর করার। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি তো বেশ বাসায় আজকে কয়েক ধরনের ভর্তা করেছেন। গরম ভাতের সাথে ভর্তা খেতে দারুন লাগে। সময় পাননি দেখে শুধু লইট্টা শুটকি ভর্তা আমাদের সাথে শেয়ার করেছেন। লইট্টা শুটকি ভর্তা যেমন খেতে মজা তেমনি পিঁয়াজি করলে সেটাও খেতে অনেক মজা। আপনার জন্য শুভকামনা রইল।
ভর্তা বানাতে অনেক সময় লাগে তারজন্য বাকিগুলো ছবি তুলা হয়নি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ওয়াও লইট্টা শুঁটকি ভর্তা রেসিপি দেখেই তো জিভে জল এসে গেল।রেসিপি পরিবেশন জাস্ট অসাধারণ লাগছে দেখতে।এটি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপু জিভে জল নিয়ে বসে থাকতে হয়না আজকেই এই রেসিপি তৈরি করে নেবেন। আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ।
শুটকি ভর্তা করে খেতে আমার অনেক ভালো লাগে সেটা যে শুটকিই হোক না কেন। আপনার রেসিপি টা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের দিয়ে পাশে থাকার জন্য।
আজ তো বাসায় বেশ কয়েক পদের ভর্তা তৈরি করেছেন। সে সব ভর্তাগুলো যদি দেখতে পারতাম তাহলে আরো ভালো হতো। আপনার এই ভর্তাটি দেখে তো জিভে জল চলে আসলো। আশা করছি পরের বারে আপনি সবগুলো ভর্তার রেসিপি শেয়ার করবেন।।
আপু দেখাবো বলে ছবি তুলেছিলাম কিন্তু শেয়ার করতে ভুলে গিয়েছি। ধন্যবাদ।
মজাদার শুটকি ভর্তা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করলেন, দেখে অসাধারণ হয়েছে।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
লইট্টা শুঁটকি ভর্তা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া তাহলে আজই বাসায় তৈরি করে নেবেন। আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ।
এত সকাল সকাল এত মজাদার একটি ভর্তা দেখবো ভাবতেও পারিনি অনেক মজার এই লইট্টা শুটকি ভর্তা। এই ভর্তা খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক মজার করে এবং দুর্দান্তভাবে রেসিপিটি তৈরি করেছেন বেশ ভালো লেগেছে। আমাদের কাছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ আপু এই ভর্তা খেতে অনেক ভালো লাগে। আপনার কাছে ভর্তা রেসিপি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।