❤️❤️ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর্ট❤️❤️১০℅লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম


আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস মিলে একাকার হয়ে গিয়েছে। চারদিকে হাজারো ফুলের মেলা বসেছে। পাখিদের কলকাকলিতে মুখরিত হচ্ছে আকাশ বাতাস। সবার মনে অন্যরকম এক ছোঁয়া লেগেছে। আজ সবাই ঘুরাঘুরিতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমিই মনে হচ্ছে কোথাও যেতে পারিনি। তাই চুপচাপ বসে না থেকে চলে এসেছি আপনাদের ভালোবাসার শুভেচ্ছা জানাতে। প্রকৃতি আজ নতুন রূপে সেজে ওঠেছে দেখে চিন্তা করলাম তার সাথে মিল রেখে শুভেচ্ছা আর্ট করা যাক।


received_1338186490303036.jpeg


আমি আজ আপনাদের ভালোবাসার শুভেচ্ছা জানাতে অন্য রকম আর্ট নিয়ে এসেছি। আমার কাছে এই আর্ট করে অনেক ভালো লেগেছে। আমি আজ ওয়ানটাইম প্লেটের উপর এই আর্ট করেছি। আমার মনের মতো করে সাজিয়েছি আর সাজানোর পর আমার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20230214_152632.jpg


★ পোস্টার রং

★ পেন্সিল

★ ওয়ান টাইম প্লেট

★ কটনবার


𒆜ধাপ ১:𒆜


IMG_20230214_153732.jpg


IMG_20230214_153713.jpg


প্রথমে ওয়ান টাইম প্লেটের মধ্যে পেন্সিল দিয়ে ইংরেজি হ্যাপি শব্দ সুন্দর ভাবে লিখে নিলাম।া


𒆜ধাপ ২:𒆜


IMG_20230214_153851.jpg


IMG_20230214_153953.jpg


তারপর ইংরেজি শব্দ ভ্যালেন্টাইন ডে সুন্দর ভাবে পেন্সিল দিয়ে লিখে নিলাম।


𒆜ধাপ ৩:𒆜


IMG_20230214_154120.jpg


এবার প্লেটের মাঝখানের গোল অংশ রেখে বাকি জায়গা কাঁচি দিয়ে কেটে দিলাম।


𒆜ধাপ ৪:𒆜


IMG_20230214_154406.jpg


এখন লেখার নিচে পোস্টার রং দিয়ে কটন বারের সাহায্যে কিছু ডাল এঁকে নেব।


𒆜ধাপ ৫:𒆜


IMG_20230214_154747.jpg


এরপর প্রতিটা ডালের মাথায় লাল কালার পোস্টার রং দিয়ে ছোট ছোট ফুল এঁকে নেব।


𒆜ধাপ ৬:𒆜


IMG_20230214_155052.jpg


IMG_20230214_155029.jpg


এবার প্রথম লেখা কালো কালার পোস্টার রং দিয়ে কালার করে নেব।


𒆜ধাপ ৭:𒆜


IMG_20230214_155218.jpg


এরপর বাকি লেখাগুলোও সুন্দর ভাবে কালার করে নেব।


𒆜 শেষ ধাপ :𒆜


received_1338186490303036.jpeg


সবশেষে এবার প্লেটের চারপাশে ছোট ছোট গোলাপ এঁকে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর্ট। এই আর্টের মাধ্যমে আজ সবাইকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।



IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

আপু আপনি তো অনেক সুন্দর ভাবে ভালবাসা দিবসে আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট দেখতে সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে আপু। আপনার আর্ট এত সুন্দর হয়েছিল আপু সত্যি বলে বোঝাতে পারবো না। যাইহোক ভালোবাসা দিবস সম্পর্কে এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার আর্ট এত ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম।

 3 years ago 

আপু শুরুতেই আপনাকে জানাই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এয়ান টাইম প্লেটের ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর্ট টি খুবই সুন্দর হয়েছে। সাধারণ একটি প্লেট কে মনের মাধুরি মিশিয়ে এত সুন্দর করে তুলেছেন যা সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং সুন্দর পোস্ট টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।❤️

 3 years ago 

আপু ইচ্ছে থাকলে উপায় হয়। হঠাৎ মনে হলো ওয়ান টাইম প্লেটের মধ্যে আর্ট করলে অনেক ভালো লাগবে তাই এই আর্ট করা। ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু দুইটি দিবস একত্রিত হওয়ার কারণে সব মিলিয়ে প্রকৃতি একাকার হয়ে গেছে আজ।আজ এমন একটা দিন আসলে ব্যস্ততার দিনে বের হওয়া সম্ভব হয়না আপু বাচ্চাদের স্কুল খোলা অন্যান্য কাজ হাতে থাকে।কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবার সুন্দর সুন্দর শুভেচ্ছা মূলক পোস্ট এবং সারপ্রাইজ পোস্ট দেখে অনেক ভালো লাগতেছে।আপনিও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বেশ সুন্দর একটি আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপু সত্যি সবার শুভেচ্ছা মূলক পোস্ট দেখে আমিও একটি আর্ট করে নিলাম।

 3 years ago 

হ্যাঁ আপু একসাথে দুই উৎসব পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস অনেকে এই দিনে দারুন সময় অতিবাহিত করছে। যদিও আমি ঘুম পেরেই শেষ করে দিয়েছি। কিন্তু আপনি ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে দারুন একটা আর্ট করেছেন অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ভাইয়া আমিও ঘুমিয়ে ছিলাম তবে বিকালে একটু বের হয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহিরে গেলে এখন পরিবেশই অন্যরকম লাগে। সময় সুযোগের কারণে আর যাওয়া হয়ে উঠে না। আপনার ভালো দিবসের শুভেচ্ছা কার্ড ভালোই হয়েছে। প্রিয় কাউকে দিলে অনেক খুশি হবে 🌼🦋

 3 years ago 

ভাইয়া আমার ছেলেকে দিয়েছি আর ছেলে আমার খুব খুশি হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

ভালোবাসা দিবসের শুভেচ্ছার অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ গঠনমূলক মতামতের জন্য।

 3 years ago 

ভালোবাসা দিবস উপলক্ষে আপনি সুন্দর একটি ভালবাসার শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর একটি কার্ড তৈরি করা দেখে। যেখানে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে লিখে দারুন ফুলের মাধ্যমে সাজিয়েছেন। সব মিলে দারুন হয়েছিল আপনার আজকের এই ভালোবাসার কার্ড। আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোস্ট আমাকে মুগ্ধ করেছে।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।কালার কম্বনেশন দারুন লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।

 3 years ago 

প্রথমে আপনাকে জানাই ভালোবাসা দিবসের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। দেখে সত্যি খুব ভালো লাগলো। শুভেচ্ছা বার্তা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে আপনাকে জানাই ভালোবাসা দিবসের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। দেখে সত্যি খুব ভালো লাগলো। শুভেচ্ছা বার্তা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38