এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে পেপার কাটিং ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আবারও নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। ভিন্ন ধরনের পোস্ট করতে সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন পোস্ট নিয়ে হাজির হই। আজকে নিয়ে এসেছি পেপার কাটিং ডিজাইন। এই ডিজাইন আমি বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম। কিন্তু শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আজ গ্যালারি খুঁজতে গিয়ে খুঁজে পেলাম। তাই ভাবলাম শেয়ার করে নেই। পেপার কাটিং ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। এই ডিজাইন করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি করা যায়।


CamScanner 04-03-2024 11.16.jpg


ঠিক মতো ভাঁজ ও কাটিং করতে পারলে খুব সুন্দর হয়। যদি একটু ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণ ডিজাইন নষ্ট হয়ে যায়। এই ধরনের ডিজাইন দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। এই প্লাটফর্মে অনেকে দেখেছি খুব সুন্দর সুন্দর পেপার কাটিং ডিজাইন শেয়ার করেন। আমার কাছে সেই ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক দিন হয়েছে এই ডিজাইন গুলা করা হয় না। তাই ভাবলাম আজ একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করা যাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:-


IMG-20240331-WA0002.jpg


১. হলুদ পেপার

২. পেন্সিল

৩. রাবার

৪. কাঁচি



এবার নকশার ধাপ নিচে দেওয়া হলো---


IMG-20240331-WA0018.jpg


IMG-20240331-WA0017.jpg


❄️ প্রথম ধাপ, প্রথমে পেপার কোণা বরাবর ভাঁজ করে নেব।এবার বাড়তি অংশ কেটে নেবো।

IMG-20240331-WA0016.jpg


IMG-20240331-WA0015.jpg


❄️ দ্বিতীয় ধাপ,এবার আবারও কোণা বরাবর ভাঁজ করে নেব।

IMG-20240331-WA0014.jpg


IMG-20240331-WA0012.jpg


❄️ তৃতীয় ধাপ, এরপর মাঝখান বরাবর অর্ধেক কোণা ভাঁজ করে নেব। তারপর অপর পাশ একইভাবে ভাঁজ করে নেব।

IMG-20240331-WA0010.jpg


IMG-20240331-WA0013.jpg


❄️ চতুর্থ ধাপ, তাঁরপর বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নেবো।

IMG-20240331-WA0011.jpg


IMG-20240331-WA0009.jpg


❄️ পঞ্চম ধাপ, এবার পেন্সিল দিয়ে ডিজাইন এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নেবো।

IMG-20240331-WA0008.jpg


IMG-20240331-WA0007.jpg


IMG-20240331-WA0005.jpg


❄️ ষষ্ঠ ধাপ, এবার একটি একটি করে ভাঁজ খুলে নেবো।

CamScanner 04-03-2024 11.18.jpg


CamScanner 04-03-2024 11.16.jpg


CamScanner 04-03-2024 11.15.jpg


❄️ ফাইনাল আউটপুট, সবশেষে সম্পূর্ণ ডিজাইন খোলার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি।

আমার তৈরি করা পেপার কাটিং ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আপু আপনি দেখছেন রুঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আসলে এভাবেই রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলে সে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনার এই ফুলটি দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণে লাগছে। ধন্যবাদ আপনাকে পেপার পেট এত সুন্দর একটি ফুল তৈরি করে সেটি আমাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পেপার কাটিং খুবই সুন্দর লাগছে দেখতে। এ ধরনের ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগে। ঘরের দেয়ালে আঠা দিয়ে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে এই ধরনের ডিজাইন ভালো লাগে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাইয়া এই ডিজাইন আঠা দিয়ে দেয়ালে লাগালে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন। পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আমারও। আপনার ধাপগুলো দেখে ভালো লাগলো শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় রঙিন কাগজ ব্যবহার করে যে কোন জিনিস তৈরি। এভাবে পেপার কাটিং এর ডিজাইন যেগুলো দেখতে ভালই লাগে । নিজের চিন্তা ভাবনা থেকে এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে। যেটা তৈরি কিংবা করার মধ্যে অনেক মজা রয়েছে। আপনার পেপার কাটিং ডিজাইন অনেক সুন্দর ছিল । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পেপার কাটিং ডিজাইন দেখতে চমৎকার লাগছে। বিশেষ করে কাগজটি আর কালার অনেক বেশি সুন্দর লাগছে সেজন্য ডিজাইন টা বেশ ফুটে উঠেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তো দেখছি দারুন সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের নকশাটি বেশ দারুন হয়েছে। আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে আপনার নকশার প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার কাটিং দেখতে আমার খুবই ভালো লাগে। এ জাতীয় ক্রিয়েটিভিটি গুলো সত্যি মনোমুগ্ধকর। ইদানিং দিচ্ছি আপনার ভাবিকেও এমন কিছু তৈরি করতে। যাইহোক বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই পেপার কাটিং দেখে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ কেটে বেশ দারুন একটি পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে কাগজ কেটে এভাবে পোস্ট তৈরি করতে হলে কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া একটু সাবধানে করতে পারলেই সুন্দর একটি নকশা তৈরি করা যায়। ধন্যবাদ।

 2 years ago 

ওযাও অসাধারণ ভাবে রঙিন কাগজের পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনি পেপার কাটিং ডিজাইন করার সব গুলো ধাপ সুন্দর ও স্পষ্ট ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। আমিও মাঝে মাঝে এভাবে ফুলের নকশা তৈরি করি ।আপনার তৈরি ফুলের এই নকশার ডিজাইন খুবই সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38