চোখ ধাঁধানো কালারফুল নকশার ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করবো চোখধাঁধানো কালারফুল নকশার ডিজাইন। এই ডিজাইন করতে আমার মোটামুটি অনেক সময় লেগেছিল। এই ধরনের ডিজাইন যত বেশি সময় নিয়ে করা যায় ততই দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ডিজাইন কালারফুল করার জন্য জন্য তাকালে যেনো একদম চোখ ধাঁধিয়ে যায়। যখন বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন যদি ঘরের মাঝখানে এমন সুন্দর একটি নকশা করা যায় তাহলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন পূজায় তারা তাদের বাড়িকে খুব সুন্দর সুন্দর ডিজাইন এর মাধ্যমে সাজিয়ে তুলে। তখন যদি সেসব নকশার মাঝখানে রাঙ্গুলি দিয়ে এমন একটি কালারফুল নকশা করতে পারে তাহলে দেখতে বেশ চমৎকার দেখাবে।


CamScanner 08-16-2024 08.45.jpg


তাছাড়া আমরা অনেক সময় রাস্তার মাঝখানেও এমন সুন্দর সুন্দর নকশার ডিজাইন দেখতে পাই। সেখানেও কিন্তু এমন একটি ডিজাইন করা যায়। আমার কাছে এই ধরনের ডিজাইন করতে খুব ভালো লাগে। এই ডিজাইন আমি আমার মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। যখন একটা নকশার মধ্যে বিভিন্ন কালারের রং ব্যবহার করা হয় তখন তার সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে উঠে। সাদা কালো আর্ট গুলো যেমন ভালো লাগে তেমনি রঙিন আর্ট গুলোও দেখতে খুব ভালো লাগে। এই ধরনের আর্ট করার সময় খুব সাবধানে করতে হয়। কালার একটু বাহিরে গেলে সম্পূর্ণ আর্ট নষ্ট হয়ে যায়। তাছাড়া যেকোনো কাজ নিজের মনের মতো করে করতে পারলে খুব ভালো লাগে। যাই হোক অনেক কথা বলেছি তাহলে চলুন এবার ধাপগুলো দেখে নেই।



প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240816_093732.jpg


১. সাদা আর্ট পেপার

২. বিভিন্ন কালারের সাইন পেন

৩. কম্পাস


আর্ট এর ধাপসমূহ নিচে দেওয়া হলো----

☀️১ম ধাপ☀️



প্রথমে কম্পাসের সাহায্যে সাইন পেন দিয়ে ছোট বড় সাইজ করে বৃত্ত এঁকে নেবো।



☀️২য় ধাপ☀️



এবার প্রথম বৃত্তকে লাল কালার সাইন পেন দিয়ে ডিজাইনের মাধ্যমে সাজিয়ে নেবো।



☀️৩য় ধাপ☀️



এরপর নীল কালার কলম দিয়ে পরের বৃত্তের মধ্যে ডিজাইন করে নেব।



☀️৪র্থ ধাপ☀️



এবার সবুজ কালার কলম দিয়ে পরের বৃত্তের ভিতরে পাতার মতো ডিজাইন করে নেব।



☀️৫ম ধাপ☀️



এরপর শেষের বড় দুটি বৃত্তের ভিতরে হলুদ ও কমলা কালার সাইন পেন দিয়ে ডিজাইন করে নেবো।



☀️ শেষ ধাপ☀️



সবশেষে এবার বড় বৃত্তের ডিজাইন গুলো সাজিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের চোখধাঁধানো কালারফুল নকশার ডিজাইন।



☀️ ফাইনাল আউটপুট ☀️


CamScanner 08-16-2024 08.46 (1).jpg


CamScanner 08-16-2024 08.46.jpg


CamScanner 08-16-2024 08.42.jpg


সবশেষে এবার যে ফাইনাল আউটপুট পেলাম তার একটি ছবি তুলে ধরেছি। এই ধরনের আর্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ আর্ট শেষ হলো তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

 2 years ago 

আপনার আর্ট গুলোও আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই ধরনের ডিজাইনগুলো যত বেশি সময় এবং ধৈর্য নিয়ে করা যায় তত বেশি নিখুত এবং সুন্দর হয়। আপনার আজকের আর্টটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে মেপে করার কারণে প্রতিটি ঘর সমান হয়েছে এবং কালারফুল হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু বৃত্তগুলো করে নেওয়ার জন্য ডিজাইনটা দেখতে বেশি আকর্ষণীয় দেখাচ্ছে, তা না হলে হয়তো এতটা সুন্দর হতো না। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

টাইটেলটা যেমন লিখেছেন তার সাথে আপনার করা কাজের সাথে একদমই মিলে গেল আপু। দেখতে বেশ ভালোই লাগছে। এত কালারফুল হওয়ার কারণেই মূলত অনেক বেশি ভালো লাগছে দেখতে। আমার কাছেও আলপনা দেখতে ভালো লাগে। বিভিন্ন রকম রংয়ের মাধ্যমে আলপনা গুলো করা হয়ে থাকে। যেটা আসলে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষরাই করে, তাদের বিভিন্ন পুজো বা অনুষ্ঠানের সময়। আজকের করা এই আর্টটিও ঠিক সেরকম মনে হচ্ছিল।

 2 years ago 

আপু আপনার কাছেও আলপনা দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম। এই ধরনের আলপনা দিয়ে বাড়ি সাজালে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু বাড়িতে যখন অনুষ্ঠান হয় ঘরের মাঝখানে যদি এই ধরনের নকশা করা হয় বেশ সুন্দর দেখায়। আর আপনি তো অনেক সুন্দর করে কালারফুল নকশা তৈরি করেছেন। সত্যিই আপু আপনার কথা মতো আমারও বেশ সুন্দর লাগছে। আর এ ধরনের আর্টগুলো করতে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে করতে হয়।

 2 years ago 

আমার মত আপনার কাছেও এই সুন্দর ডিজাইন ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরও ভালো লাগলো। ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য।

 2 years ago 

নকশাটি আসলেই চোখ ধাঁধান হয়েছে। এরকম কালারফুল নকশাগুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আজকে আপনার তৈরি করা কালারফুল এই নকশাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখি একদম মুগ্ধ হয়ে গেলাম।একদম নিখুঁত হাতে নকশাটি অংকন করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে।সুন্দর একটি কালারফুল নকশা অঙ্গন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ভাইয়া চেষ্টা করেছি নিখুঁতভাবে নকশাটি অংকন করে আপনাদের সাথে শেয়ার করার আর আপনাদের কাছ থেকে এমন উৎসাহ পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বাহ! আসলেই যেন একদম চোখ ধাঁধাঁনো কালারফুল একটি নকশা তৈরি করে শেয়ার করেছেন আপনি আমাদের সকলের সাথে। কালার কম্বিনেশন বেশ দারুণ ফুটে উঠেছে। আর আপনি ঠিক বলেছেন, এই কাজগুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই সুন্দর হয়।

 2 years ago 

হ্যাঁ আপু এই কাজগুলো সময় নিয়ে করলে খুব সুন্দর লাগে। আপনাদের কাছে যখন আমার কাজগুলো ভালো লাগে তখন নিজের মধ্যে উৎসাহ খুঁজে পাই। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য ।

 2 years ago 

আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনার অঙ্কন করা এই কালারফুল নকশার ডিজাইন টা। এটা সত্যি অনেক বেশি চোখ ধাঁধানো হয়েছে। বিশেষ করে কালারফুল ভাবে অঙ্কন করার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে। এরকম ভাবে নিখুঁত ডিজাইনগুলো অঙ্কন করার জন্য অনেক সময় লেগে যায়। সময় নিয়ে ডিজাইনগুলো করা হলে একটু বেশি সুন্দর লাগে দেখতে। আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। দক্ষতা মূলক একটা কাজ সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু ডিজাইনগুলো একটু সময় নিয়ে করলে দেখতে খুব সুন্দর দেখায়। কালারফুল করার জন্য আপনার কাছে দেখতে বেশি আকর্ষণীয় লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে এটা তৈরি করতে। এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে অনেক বেশি সময় দরকার। আর এগুলো কালারফুল হলে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনি খুব নিখুঁতভাবে প্রত্যেকটা ডিজাইন করেছেন। আসলেই চোখ ধাঁধানো ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই ডিজাইন করতে অনেক সময় লেগেছিল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপু অসাধারণ হয়েছে আপনার নকশার ডিজাইনটি। আজকে আপনি অনেক সুন্দর করে কালারফুল নকশার ডিজাইন করেছেন। তবে নকশার ডিজাইন এর মধ্যে বিভিন্ন ধরনের সাইন পেন ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নকশার ডিজাইন আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপনার কাছে আমার এই ডিজাইন ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করার নকশাটি আসলেই চোখ ধাঁধান হয়েছে আপু। এ ধরনের কালারফুল নকশা গুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে কালারের জন্য আরো বেশি আকর্ষনীয় লাগছে।আপনি ডিজাইন তৈরির প্রতিটি স্টেপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আমার করা মন্তব্য আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38