কাঁঠালের বিচি দিয়ে চেপা শুঁটকির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। পরিবারের সবার ঠান্ডা, জ্বর। বর্তমানের আবহাওয়া খুবই খারাপ। একদিন ঠান্ডা থাকলে দু'দিন গরম থাকে। এভাবেই প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। যার কারণে ঘরে ঘরে বাচ্চাসহ সবাই অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া ডেঙ্গুর উপদ্রব বেড়ে গিয়েছে। আপনারা সবাই পরিবারকে নিয়ে সাবধানে থাকবেন। যাই হোক শরীর যেহেতু ভালো নেই তাই বারবার কিছু খেতে ইচ্ছে করে। কিন্তু কি খাবো সেটাই জানিনা। তাছাড়া অসুস্থ শরীরে রান্না করাও খুব কষ্টকর।


CamScanner 10-03-2024 12.54.jpg


CamScanner 10-03-2024 12.54 (1).jpg


হঠাৎ করে কাঁঠালের বিচি দিয়ে চেপা শুঁটকির রেসিপি খেতে খুব ইচ্ছে করছে। আমি কিছু কাঁঠালের বিচি রেখে দিয়েছিলাম। তাছাড়া আমরা অন্য শুঁটকির চেয়ে চেপা শুঁটকি বেশি খাই। আমার মা প্রায় প্রতিদিনই চেপা শুঁটকি দিয়ে কিছু না কিছু রেসিপি তৈরি করবেই। আজকে যে রেসিপি শেয়ার করবো তা আমার মায়ের কাছ থেকে শেখা। কাঁঠালের বিচি দিয়ে এভাবে চেপা শুঁটকি রান্না করলে আমার আর কোনো তরকারির প্রয়োজন হয়না। আমার খুব পছন্দের একটি রেসিপি। তাছাড়া কাঁঠালের বিচি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

IMG-20240718-WA0027.jpg


নামপরিমাণ
কাঁঠালের বিচি১ বাটি
চেপা শুঁটকি২টি
রসুন কুচি২টি
লবণস্বাদ মতো
পেঁয়াজ কুচি২টি
তেলপরিমাণ মতো
মরিচের গুঁড়া২চামচ
হলুদের গুঁড়াদেড় চামচ


রেসিপি তৈরির ধাপ নিচে দেওয়া হলো----


😋১ম ধাপ😋



প্রথমে আমি কাঁঠালের বিচির উপরের খোসা ফেলে দিয়ে চিকন করে কেটে নিলাম। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।



😋২য় ধাপ😋



এবার চেপা শুঁটকি দুটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি।



😋৩য় ধাপ😋



এরপর একটি কড়াই এ পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তারপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেবো।



😋৪র্থ ধাপ😋



এবার চেপা শুঁটকি দিয়ে ভেজে নেবো। আমি একটি চামচের সাহায্যে চেপা শুঁটকি একটু ভেঙ্গে নিয়েছি।



😋৫ম ধাপ😋



এখন গুড়া মশলা দিয়ে একটু মিশিয়ে নেবো।



😋৬ষ্ট ধাপ😋



এরপর অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নেবো।



😋৭ম ধাপ😋



এবার কুঁচি করে কেটে রাখা কাঁঠালের বিচি দিয়ে দেবো। এরপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো।



😋 ৮ম ধাপ😋



এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো।



😋 শেষ ধাপ😋


IMG-20240718-WA0004.jpg


সবশেষে যখন পানি শুকিয়ে মাখামাখা হয়ে যাবে তখন নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের কাঁঠালের বিচি দিয়ে চেপা শুঁটকির রেসিপি।



😋 ফাইনাল আউটপুট 😋


CamScanner 10-03-2024 12.53.jpg


CamScanner 10-03-2024 12.52.jpg


সবশেষে এবার একটি বাটিতে নিয়ে সুন্দর ভাবে পরিবেশন করে নিলাম। এই রেসিপি খেতে এতটাই মজাদার ছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয়,আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।


IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 2 years ago 

এভাবে কখনো কাঁঠালের বিচি খাওয়া হয়নি তবে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। আপনি অনেক সুন্দর করে তুলে ধরেছেন রন্ধন পদ্ধতি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ খেতে অনেক ভালো লাগে। আর অনেকদিন পর কাঠের বিচির রেসিপি দেখলাম। চমৎকার একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার কাছে আমার রেসিপি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে কাঁঠালের বিচি দিয়ে চেপা শুঁটকির রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু ছিল। আসলে শুটকি মাছ খেতে আমি তেমন একটা পছন্দ করি না। আসলে কেমন একটা গন্ধ বের হয় আমার এটা ভালো লাগেনা। তবে যাদের কাছে শুটকি মাছ পছন্দ তাদের কাছে রেসিপিটা খেতে বেশ মজা লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার মত অনেকে আছে শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারে না। তবে এই রেসিপি তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি শুঁটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। আপনার রেসিপিটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এরকম মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি ভাজি আমি খেতে পছন্দ করি। তবে কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এই ধরনের রেসিপি কখনো তৈরি করিনি। যার কারণে তৈরি করার ইচ্ছা জাগলো।

 2 years ago 

এই ধরনের রেসিপি যেহেতু খাওয়া হয়নি, একবার বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি খেয়ে ভালো লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করলেন যে একেবারে ছেলেবেলায় চলে গেলাম। আগে অনেক খাওয়া হতো। এখন আর হয় না। যাই হোক বেশ সুন্দর করে আপনি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কিন্তু বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনিও এই রেসিপি অনেকবার খেয়েছেন যেন খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago (edited)

কাঁঠালের বিচি দিয়ে চেপা শুঁটকির রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। খুবই সুস্বাদু মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। এই রেসিপির পরিবেশন দেখে ভালো লাগলো। তাই শিখে নিয়েছি, পরবর্তীতে তৈরি করব।

 2 years ago 

ভাইয়া অবশ্যই পরবর্তীতে তৈরি করে, রেসিপি শেয়ার করবেন। আপনার সেই রেসিপি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে। অসাধারণ ভাবে রান্নার কাজ সম্পন্ন করেছেন। আমি এমনিতেই কাঁঠালের বিচি খুবই পছন্দ করি। কারণ কাঁঠালের বিচি খেতে ভালো লাগে আমার। আশা করি অনেক সুস্বাদু ছিল আপু আপনার রেসিপি।

 2 years ago 

আপু আপনিও কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে চেপা শুঁটকির রেসিপি দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজাদার হয়েছে ।এমন ধরনের রেসিপি আমি আগে কখনো খাইনি। আজকে আপনার রেসিপিটা দেখে মনে হল এমনভাবে রান্না করলে রেসিপিটা খেতে অনেক মজাদার হবে।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল, একবার খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39