কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। যদিও পোস্ট করতে অনেক রাত হয়ে গিয়েছে। সারাদিন ব্যস্ততার মাঝে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। যাই হোক আজ শেয়ার করবো কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম এর ডাই প্রজেক্ট। এটি আজ সন্ধ্যায় বানিয়েছি। এই সপ্তাহ জুড়ে প্রচুর ব্যস্ত সময় পার করছি। যার কারণে পোস্ট রেডি করারও সময় পাচ্ছিলাম না। সন্ধ্যায় বসে ভাবলাম কিছু একটা বানিয়ে আজ শেয়ার করবো। তাইতো এটা বানিয়ে শেয়ার করতে এত রাত হয়ে গেলো।
তবে এটা ভাবতে পারিনি কাটুন পেপার ও ক্লে দিয়ে বানানো কোন আইসক্রিম দেখতে একদমই বাস্তবের মতোই হয়ে যাবে। যখন সম্পূর্ণ বানানো শেষ করলাম তখন মনে হলো যেন দোকান থেকে মাত্র কিনে নিয়ে এসেছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। এই ধরনের কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো সময় পেলেই কাগজ কিংবা ক্লে অথবা কাটুন পেপার নিয়ে বসে পড়ি ডাই তৈরির কাজে। এইতো ধরনের কাজগুলো যদিও একটু সময় সাপেক্ষ তারপরও করতে খুব ভালো লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাটুন পেপার
২. ক্লে
৩. গাম
৪. কাঁচি
৫. সাইন পেন
আইসক্রিম বানানোর ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
|---|
প্রথমে কাটুন পেপারের উপরের পাতলা অংশ সুন্দর ভাবে তুলে নিলাম। যেহেতু এটা লম্বা ছিল তাই মাঝখান বরাবর কেটে নিলাম।
🍁২য় ধাপ🍁 |
|---|
এবার চকলেট কালারের সাইন পেন দিয়ে দাগ টেনে নিলাম।
🍁৩য় ধাপ🍁 |
|---|
এরপর কাঁচি দিয়ে কোন আকৃতি করে কেটে নিলাম। তারপর ভাঁজ করে গাম দিয়ে দুপাশ লাগিয়ে নিয়েছি।
🍁৪র্থ ধাপ🍁 |
|---|
এবার গোলাপী ক্লে নিয়ে গোল বল বানিয়ে নিলাম।
🍁 শেষ ধাপ🍁 |
|---|
সবশেষে ক্লে কোন এর মধ্যে বসিয়ে দিলাম আর এভাবেই কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম তৈরি।
আজকে শেয়ার করা কোন আইসক্রিম আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে ডাই পোস্ট তৈরি করেছেন। ধাপ গুলো দেখে শিখে নিলাম।
যদিও ব্যস্ততার জন্য কোন কিছু তৈরি করা সম্ভব হয় না। কিন্তু চেষ্টা করি সময় সুযোগ পেলে এই ধরনের ডাই পোস্ট তৈরি করার। কার্টুন পেপার এবং ক্লে ব্যবহার করে খুব সুন্দর আইসক্রিম তৈরি করলেন। দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে।
বাহ আপু দারুন আইডিয়া তো। কার্টুন পেপার এবং ক্লে দিয়ে চমৎকার আইসক্রিম তৈরি করেছেন। এরকম পোস্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে খুবই চমৎকার হয়। ভালো লাগলো আপু আপনার পোস্টে দেখে।
ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট করা যায়। আর তৈরি করে নেয়ার পর দেখতেও দারুন লাগে।আপনি আজ কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম তৈরি করলেন আপু।দেখতে সত্যিকারের ই কোন আইসক্রিম মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
সময় নিয়ে যে কোন কাজ করলেই সুন্দর হয়।কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম তৈরি করেছেন যা ভীষণ সুন্দর হয়েছে। দেখে কোন ভাবেই বোঝ যাচ্ছে না এটি একটি কাটুন পেপার ও ক্লে দিয়ে কোন আইসক্রিম বানিয়েছেন। ধাপে ধাপে বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
কার্টুন পেপার এও ক্লে দিয়ে খুব সুন্দর করে আইসক্রিম তৈরি করেছেন । অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কিছু তৈরি করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে । যেটা আপনি খুব সুন্দর করে তৈরি করে দেখালেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন দেখছি। কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে দারুণভাবে কোণ আইসক্রিম তৈরি করেছেন। অনেকদিন আগে আমিও এভাবে কোণ আইসক্রিম তৈরি করেছিলাম। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও কিউট একটা কোন আইসক্রিম বানিয়ে ফেলেছেন আপনি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো যে এত সুন্দর হয় তা আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। ধৈর্য ও সময় নিয়ে কোন আইসক্রিম কি আপনি তৈরি করে ফেলেছেন সাথে প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে।
কার্টুন পেপার এবং ক্লে দিয়ে খুব সুন্দর একটা কোন আইসক্রিম তৈরি করেছেন আপু। এটা দেখতে বেশ কিউট লাগছে। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন এটা। বিশেষ করে কোনের অংশটুকু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।