🌅মোম রং দিয়ে সূর্যাস্তের পেইন্টিং🌅
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও চলে আসলাম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে। আজকে মোম রং দিয়ে সূর্যাস্তের পেইন্টিং নিয়ে এসেছি। অনেক দিন পর পেইন্টিং করে খুব ভালো লাগলো। আমার কাছে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই চেষ্টা করি পেইন্টিং শেয়ার করার। এই পেইন্টিং কিছুদিন আগে করেছিলাম কিন্তু পোস্ট করবো ভেবে আর করা হয়নি। আজ হঠাৎ মোবাইলের গ্যালারি দেখতে গিয়ে এই পেইন্টিং দেখতে পেলাম। তখন চিন্তা করলাম এত সুন্দর পেইন্টিং আমি এখনও পোস্ট করিনি। তারজন্য আজ শেয়ার করতে চলে আসলাম।
কিন্তু আজকের পেইন্টিং এর মধ্যে হাতের ছবি তুলতে একদমই ভুলে গিয়েছিলাম। যখন সম্পূর্ণ পেইন্টিং করা শেষ হলো তখন মনে হলো আর এরপর ছবি তুলা একদমই সম্ভব ছিল না। তাই বলে যেকোনো কাজ মন দিয়ে করা উচিত। যখন মন এলোমেলো থাকে তখন জানা কাজও দেখবেন অজানা হয়ে যায়। তারজন্য কাজ করার সময় সেই কাজে মনোযোগ দেওয়া সবচেয়ে বেশি জরুরি। আমার নিজের সাথে এমন অনেক ঘটনা ঘটেছে। আরও একটা ছোট্ট উদাহরণ দেই একদিন রান্না বসাতে যাবো তখন কি নিয়ে জানি হাসবেন্ডের উপর অভিমান হয় আর আপনারা তো জানেন প্রিয় মানুষের সাথে অভিমান হলে কেমন লাগে। আমি মন খারাপ নিয়ে রান্না শুরু করি আর সেই দিন শাক আর মাংস রান্না করেছি লবণ ছাড়া।
শাক ঠিক মতই রান্না করতে পেরেছি কিন্তু মাংস রান্না করতে গিয়ে বুঝতে পারলাম সিদ্ধ হচ্ছে না। তারপরও বুঝতে পারিনি লবণ দেওয়া হয়নি। তারপর যখন খেতে বসেছি তখন ও বললো আজ মনে হয় তোমার রান্নায় মনোযোগ ছিল না তাই লবণ দিতে ভুলে গিয়েছো। তবে ও লবণ নিয়ে খেয়েছে আর কিছুই বলেনি। যাই হোক দেখেন একটু অমনোযোগী হওয়ার জন্য খাবারের স্বাদ নষ্ট হয়ে গেলো। তারজন্যই বলছি যেকোনো কাজ আমাদের মন দিয়ে কাজ করা উচিত। অনেক কথা বলেছি চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা আর্ট পেপার
২. মোম রং
৩. মাস্কিং টেপ
৪. টিস্যু পেপার
৫ পেন্সিল
৬. রাবার
পেইন্টিং করার ধাপসমূহ
☀️১ম ধাপ☀️
প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো।
☀️২য় ধাপ☀️
এবার মাঝখানে একটি ছোট বৃত্ত এঁকে নেবো। এরপর অল্প একটু জায়গা হলুদ রং করে নেবো।
☀️৩য় ধাপ☀️
এবার গোল বৃত্তের উপরে হলুদ,লাল ও কমলা কালার করে নেব। এরপর টিস্যু দিয়ে কালার মিশিয়ে নেবো।
☀️৪র্থ ধাপ☀️
এখন এক কোনায় পাহাড়ের মতো করে দাগ টেনে নেবো।এরপর কালো কালার করে নেব।
☀️৫ম ধাপ☀️
এবার কালো দাগের পাশে লাল, হলুদ ও কমলা কালার করে নেব। এরপর টিস্যু দিয়ে সুন্দর করে কালার মিশিয়ে নেবো।
☀️৬ষ্ট ধাপ☀️
এবার সূর্য কালার করে নেব। এরপর পেন্সিল দিয়ে গাছ ও নৌকা এঁকে নেব।
☀️ শেষ ধাপ☀️
এখন গাছ নৌকা কালার করে নেব। এরপর মাস্কিং টেপ উঠিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আজকের মোম রং দিয়ে সূর্যাস্তের পেইন্টিং।
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
হাহাহা! আপু লবণ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আপনি রাগের মাথায় সেটা দিতেই ভুলে গেলেন। যাক, আপনার পেইন্টিংটি দারুণ হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে দেখালেন।
ভাইয়া লবণ ছাড়া মাঝে মাঝে খেতে হয় তাহলে রাগ কমে যায় হা হা হা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
মোম রং দিয়ে যে এত সুন্দর সূর্যাস্তের পেইন্টিং করেছেন। আমি রীতিমতো দেখে মুগ্ধ হলাম। এই কাজগুলি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় ও সময়ের প্রয়োজন তো আছেই। অনেক দক্ষতা নিয়ে আপনি কাজটি সম্পন্ন করেছেন। জল রং দিয়ে মানুষ করে আপনি এটা মোম দিয়ে করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো আমার। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের পেইন্টিং করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আর্ট করেন।আপনার পেইন্টিং আর্ট গুলো দারুণ লাগে। আপনার আজকের সূর্যাস্তের পেইন্টিং দেখে খুবই ভালো লাগলো। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পেইন্টিং টি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছে আমার আর্ট সবসময়ই ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
মোম রং দিয়ে আমার পেইন্টিং করতে খুবই ভালো লাগে। তাছাড়া মোম রং দিয়ে খুব সহজেই পেইন্টিং গুলো করা যায়। অসাধারণ একটি দৃশ্য অঙ্কন করলেন আপনি। মোম রং দিয়ে তৈরি করা সূর্যাস্তের পেইন্টিং আমার খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দরভাবে ধাপ গুলো শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু মোম রং দিয়ে খুব সহজেই পেইন্টিং করা যায়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
মোম রং দিয়ে দেখছি আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। মোম রং দিয়ে চমৎকার একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনি। এত চমৎকার একটি প্যান্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি এরকম সুন্দর সুন্দর পেইন্টিং আমাদেরকে আরো উপহার দিবেন।
আপু আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
মোম দিয়ে সূর্যের প্রিন্টিং অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই পেইন্টিং করেছেন। সত্যিই আপনার পেইন্টিং করার দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
মোম রঙ দিয়ে খুব সুন্দর একটি সূর্যাস্তের পেইন্টিং শেয়ার করলেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে।কালার কম্বিনেশন দারুন ছিল।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
আপু সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।