DIY-(এসো নিজে করি) গ্লাসের গায়ে গভীর রাতের দৃশ্য পেইন্টিং | ১০% প্রিয় @shy-fox
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা আমি আবারও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আমার কাছে এখন পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে খুবই ভালো লাগে। তার জন্য আজ আমি আপনাদের সাথে পোস্টার রং দিয়ে আরও একটি পেইন্টিং নিয়ে চলে এসেছি। যদি কোনো ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পোস্টার রং দিয়ে যেকোনো চিত্রাংকন করতে বা পেইন্টিং পড়তে খুবই সুন্দর হয়। তার জন্য আজ আমি আপনাদের সাথে পোস্টার রং দিয়ে গ্লাসের গায়ে গভীর রাতের দৃশ্য পেইন্টিং শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় আমার জন্য নষ্ট করে পুরো পোস্টটি একবার হলেও দেখবেন। • গ্লাস প্রথমে আমি একটি সাদা গ্লাস নিলাম। এরপর কালো কালার পোস্টার রং দিয়ে কিছু অংশ সুন্দর করে কালার করে নেব। এরপর আকাশি রং দিয়ে কিছু অংশ কালার করে নিলাম। এবার নীল রং দিয়ে বাকি অংশ কালার করে নেব। এবার সাদা কালার দিয়ে সুন্দরভাবে চাঁদ এঁকে নেব। তার সাথে কিছু তারা দিয়ে দেব। এবার গাছের ডাল দিয়ে দেব এবং নিচে কিছু ঘাস দিয়ে দেব। সবশেষে আমি গাছের ডালের মধ্যে একটা দোলনা দিয়ে দেবো। দোলনায় একটি মানুষের আকৃতি দিয়ে দেব। গভীর রাতের দৃশ্য বলে মনে হচ্ছে দোলনায় কেউ বসে আছে। আর এভাবে করেই শেষ হয়ে গেল আমার আজকের গ্লাসের গায়ে রাতের পেইন্টিং। আশা করি আমার এই পেইন্টিং আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন পেইন্টিং নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি। আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
• পোস্টার রং
• তুলি
• প্লেট
গ্লাসের গায়ে গভীর রাতের দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার সৃজনশীলতা দেখে আমার খুব ভাল লাগছে। গ্লাসের গায়ে জোসনা রাতের দৃশ্য দারুণভাবে ফুটে উঠেছে। আপনি খুব সুন্দর ভাবে যত্ন সহকারে সুনিপুণভাবে গ্লাসের গায়ে দৃশ্য অঙ্কন করেছেন। এত সুন্দর দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1520690504081362944?s=20&t=mzS0sTXdMqwtP33hV63skg
আপনার তো দেখছি দারুন আইডিয়া। আমরা সাধারণত পেইন্টিং গুলো সাদা কাগজে করে থাকি। কিন্তু আজ আপনি একটি গ্লাসের গায়ে গভীর রাতের দৃশ্য এঁকে দেখালেন। আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ খুব ভালো। বেশ লেগেছে আপু। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার পেইন্টিং টি শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
পোস্টার রং দিয়ে দারুন একটি পেইন্টিং করেছেন আপনি। আসলে নিজে করার মধ্যে মজাই আলাদা। পছন্দের মগ বা টি শার্টে এমন পেইন্টিং করতে পারলে ভালো লাগতো। আশাকরি চর্চা চালিয়ে গেলে আপনি ভবিষ্যতে আরও ভালো করতে পারবেন। ধন্যবাদ
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
খুবই ইউনিক একটি আইডিয়া যে গ্লাসে চা খাবেন সে গ্লাসে খুব সুন্দর করে গভীর রাতের দৃশ্য পেইন্টিং করেছেন। দেখতেও বেশ চমৎকার লাগছে ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
ও মাই গড কি আর বলবো জাস্ট অসাধারণ হয়েছে। আপনি আপনার দক্ষতার পরিচয় দিয়েছেন আপু।একদম নিখুঁত ভাবে গ্লাসের গায়ে গভীর রাতের একটি দৃশ্য পেইন্টিং করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি অনেক সুন্দর ভাবে গ্লাসের উপর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং ভালো লেগেছে আমার। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার ইউনিক আইডিয়া। অনেক সুন্দর ভাবে পেইন্টিং করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
মানুষ ইচ্ছা করলে যে কত কিছু করতে পারে তা আপনার এই পেইন্টিং না দেখলে বুঝতে পারতাম না। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় সেই সাথে কিছু সময় ও ধৈর্য নিয়ে যে কোন কাজ করলে সফলতা অনিবার্য। আপনার আজকের করা পেইন্টিংটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আইডিয়াটা খুব ভাল ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এই পেইন্টিং করতে অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
আমিতো হঠাৎ করে প্রথমে দেখে মনে করছি গ্লাসটা তো খুব সুন্দর পরে দেখলাম যে আপনি গ্লাসের গায়ে জল রং দিয়ে খুব সুন্দর পেইন্টিং করেছেন অপূর্ব হয়েছে। দারুণ একটি পেইন্টিং ছিল এ ধরনের পেইন্টিং গুলো দেখতে আসলে অনেক ভালো লাগে রাতটা খুব সুন্দর ফুটে উঠেছে।
ধন্যবাদ আপু। আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
এক কথায় অসাধারণ আপু। আপনার কারুকাজ টি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আসলে গ্লাসে এইরকম পেইন্টিং অনেক দেখেছি। তবে পোস্টার রঙের এইরকম পেইন্টিং দেখি নাই। খুব ভালো লাগলো এই কারুকাজটি।গভীর রাতের দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। খুব সুন্দর করে প্ৰতিটি ধাপের বর্ণনা আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে এরকম একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
আপনার মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।