হঠাৎ মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় । ১০% লাজুক-খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আপনাদের সাথে নতুন আরেকটি পোস্ট শেয়ার করার জন্য চলে আসলাম। দু'দিন আগে নিজের চোখে এমন একটা খারাপ ঘটনা দেখেছি যা কখনো ভুলার নয়। কখন কিভাবে আমাদের জীবন পরিবর্তন হয়ে তা আমরা কেউ জানিনা। আমরা সন্ধ্যার পরে বাহিরে ঘুরাঘুরি করে কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিলাম। রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় জমে আছে। সামনে গিয়ে জানতে পারলাম রিকশা চালক আর প্যাসেঞ্জারের মধ্যে ঝগড়া হচ্ছে।


rickshaw-428916_640.jpg


Source


রিকশাওয়ালা তার কাছে একটু বেশি টাকা চেয়েছে। তারজন্য লোকটি রিকশাওয়ালাকে গালিগালাজ করে আর এক পর্যায়ে মারধর করে। রিকশাওয়ালা বয়স বেশি না তারজন্য সেও রাগ ধরে রাখতে পারেনি। তাই রিকশাওয়ালাও সাথে সাথে ঐ লোকটি কে থাপ্পড় লাগিয়ে দেয়। লোকটি সবার সামনে রিকশাওয়ালার হাতে থাপ্পড় খেয়েছে বলে আরও বেশি রেগে যায়। কিন্তু রিকশাওয়ালা সাথে সাথে তার ভুল বুঝতে পারে আর লোকটির কাছে ক্ষমাও চায়।


rickshaw-55175_640.jpg


Source


কিন্তু লোকটি এতটাই রেগে ছিল যে তার জ্ঞান বুদ্ধি তখন হারিয়ে ফেলেছে। লোকটি রাস্তার কোনো মানুষের কথা শুনেনি আর তার সাথে তার বউ ছিল। এমনকি সে তার বউয়ের কথাও শুনেনি। হয়তো তার পরিচিত কেউ পুলিশ ছিল। সে তাকে কল দেয় আর কিছুক্ষণ পরে পুলিশ আসে। রিকশাওয়ালা এত ক্ষমা চাওয়ার পরও তাকে পুলিশে ধরিয়ে দেয়। এরপর লোকটিও চলে যায় আর পুলিশ রিকশা সহ রিকশাওয়ালা কে ধরে নিয়ে যায়।



শেষে রাস্তার লোকজনও ঐ লোকটিকে খারাপ বলতে ছিল। কারণ রিকশাওয়ালা এত ক্ষমা চাওয়ার পরও তাকে কেন ক্ষমা করলো না। সবার সামনে হয়তো পুলিশ তাকে কিছু করেনি কিন্তু দূরে গিয়ে মারতে ও তো পারে। এই যে দেখেন হঠাৎ করেই এই মানুষের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। আবার আমরা এখনও টিভির হেডলাইনে দেখতে পাচ্ছি তুরস্কে ভূমিকম্পের জন্য কত মানুষ মারা গিয়েছে আর কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে।


rickshaw-320581_640.jpg


Source


তুরস্কে এমনও মানুষ আছে যাদের চার-পাঁচটা বাড়ি ছিল। কিন্তু সেই লোকটি আজ নিঃসম্বল হয়ে পড়েছে। কত মানুষ সুখের সংসার পেতে ছিল কিন্তু আজ তারা সবাই হয়তো পরপারে চলে গিয়েছে। এই তো মানুষের জীবন, কখন যে কার জীবনে কিভাবে পরিবর্তন চলে আসে কেউ জানেনা। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

সমাজের কিছু মানুষ, টাকা আর ক্ষমতার গরমে মানুষকে মানুষ বলে মনে করে না। এখানে সেই লোকটি রিকশা চালকের সাথে ভীষণ অন্যায় করেছেন, আসলে এরকম ক্ষমতার দাপট বেশিদিন থাকে না। লোকটাকে একদিন পস্তাতে হবে। আমাদের কিছুটা মানবিক হওয়া উচিত।
ভালো লিখনী ছিল আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া লোকটি রিকশা চালকের সাথে অনেক অন্যায় করেছে। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আসলে মানুষ যেমন অদ্ভুত মানুষের আচার আচরণ ও অদ্ভুত ধরনের মনে হয় মাঝে মাঝে আমার কাছে।রিক্সাওয়ালার গায়ে হাত না দিলে রিক্সাওয়ালা তার গায়ে হাত দিত না।কিন্তু বেচারাকে পুলিশের হাতে ধরিয়ে দিল তার সংসার চলবে কিভাবে সে বিবেক কি কারো কাছে আছে।আপনার শেয়ার করা ঘটনাটি পড়ে অনেক খারাপ লাগতেছে রিক্সাওয়ালার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু মানুষের এমন আচরণ মাঝে মাঝে সবাইকে অবাক করে দেয়। রিকশাওয়ালা অন্যায় করলেও পুলিশে ধরিয়ে দেওয়া ঠিক হলো না।ধন্যবাদ।

 3 years ago 

জানি সবাই এক না। আগে রিক্সওয়ালাদের উপর অনেক সহানুভূতি কাজ কর‍ত।কিন্তু কিছু ঘটনার পর বুঝতে পেরেছি এরা আসলে দয়া মায়ার অযোগ্য।সুযোগ পেলে এরা প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করে।আরো অনেক ঝামেলায় ফেলে।তবে কখনোই কারো গায়ে হাত তোলা উচিৎ না৷ লোকটি এই কাজ ঠিক করে নি৷ আর এত সামান্য বিষয়ে তাকে পুলিশে না দিলেও পারত। ধন্যবাদ আপু গল্পটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া রিকশাওয়ালারা সুযোগ পেলেই খারাপ ব্যবহার করে। তবে তাদের প্রতি এমন অন্যায় করা উচিত নয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লোকটি পারতো রিক্সাওয়ালাকে ক্ষমা করে দিতে। রিক্সাওয়ালা টি অনেকবার ক্ষমা চেয়েছিল লোকটির কাছে মনে হয়। মাঝেমধ্যে এরকম ভুল হয়েই থাকে সেজন্য এভাবে মানুষ রিজেক্ট করবে বোঝা যায়। এমনিতে খুবই খারাপ লেগেছে রিক্সাওয়ালা টির এই বিষয়ে পড়ে। চোখের সামনে এরকম ঘটনা দেখলে খারাপ লাগারই কথা। সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে লিখেছেন তাই বুঝতে অনেক সুবিধা হয়েছে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এমন ঘটনা চোখের সামনে ঘটলে দেখতে অনেক খারাপ লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে এক এক মানুষ এক একরকম তাইতো কিছু কিছু মানুষ আছে যারা পা বাড়িয়ে ঝগড়া করে। রিক্সাওয়ালা টিকে যদি তার পরিমাণ মতো টাকা দিয়ে দিও তো তাহলে এত ঝগড়া হতো না এবং পুলিশের কাছেও যেতে হতো না। একজন একজনকে মেরে এরকম করেছে তার পরে আবার পুলিশের কাছেও ধরিয়ে দিয়েছে রিকশাওয়ালা টিকে পুলিশের কাছে না ধরিয়ে দিলেই তো হতো। যাইহোক এমনিতে পড়ে ভালো লাগলো পুরোটা।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।

 3 years ago 

ক্ষমতার অপব্যবহার বড়ই খারাপ বিষয়। সমাজে কিছু কুলাঙ্গার রয়েছে যারা হঠাৎ কোনো ক্ষমতা পেলে সেই ক্ষমতা অপব্যবহার করে মানুষের সাথে খারাপ আচরণ করে থাকে। সমাজে লক্ষ্য করলে দেখা যায় এমন কুৎসিত লোকের পরিচয় যারা গরিবের পেটে লাথি মেরে নিজেকে বড় মনে করে। তবে তারা যে কুত্তার চেয়ে জঘন্য সেটা কখনো বোঝেনা। আপনি খুব সুন্দর একটা সচেতন মূলক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

তাদের ক্ষমতা আছে তা মানুষকে না দেখালে মানুষ তাদের চিনবে কি করে। এদের মতো মানুষদের কেউ পছন্দ করে না।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে কোন ঝামেলা হইলে আমি মনে করি মারামারি না করে ঠান্ডা মাথায় সমাধান করাই শ্রেয়। আর হ্যাঁ মানুষের জীবনে সব সময় পরিবর্তন ঘটে থাকে। তাই আমাদের যা কিছু আছে তাই নিয়ে কখনো অহংকার করা উচিত না ‌। কারণ সেটা এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমাদের যা কিছু আছে তা নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রাগ এবং জিদ মানুষকে ধ্বংস করে। লোকটি ইচ্ছে করলে রিক্সাওয়ালাকে ক্ষমা করতে পারতেন। আসলে রিক্সাওয়ালা দুটি টাকা পাওয়ার জন্য তার কাছে একটু বাড়া বেশি চেয়েছে। তবে ভদ্রলোকটি তাকে গালাগালি না করে কথা বুঝিয়ে বলতে পারতেন। তার ওপর রিক্সাওয়ালার গায়ে হাত তুললেন। রিক্সাওয়ালা হয়তো অল্প বয়সের সেই কারণে সে তার জিতি ধরে রাখতে পারলেন না। আসলে লোকটি যখন পুলিশ ডাকলেন সে সময় একটু দয়া করতে পারত। আর পুলিশ গুলোর মতিগতি কিছুই বোঝা যায় না। আসলে নিউজ দেখলে তুরস্কর জন্য অনেক খারাপ লাগে।

 3 years ago 

আপু এটাই তো মানুষের বড় সমস্যা। তারা তাদের রাগ ধরে রাখতে পারেনা বলে কত অন্যায় করে বসে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রিক্সাওয়ালার যে অন্যায় করে না তা কিন্তু নয়। তারাও মাঝে মাঝে অযৌক্তিক কারণ ঘটিয়ে যাত্রীদের বিপদে ফেলে দেয়, অতিরিক্ত ভাড়া আদায় করে নেয়। তবে এই গরিব মানুষ গুলোও পরিস্থিতির শিকার । রিক্সাওয়ালা এবং অন্য লোকটির বেশি রাগের কারণে এরকম সিচুয়েশন হয়েছিল।লোকটি যদি এরকম ব্যবহার না করে রিক্সাওয়ালাটিকে মাফ করে দিত তাহলে হয়তো সুন্দর একটা মানবতার পরিচয় দিত লোকটি। এই দুই দিনের দুনিয়ায় টাকা পয়সা ,ক্ষমতা সবকিছুই ক্ষণস্থায়ী। যারা প্রকৃতপক্ষে এই বিষয়গুলো বোঝেনা তারাই এরকম আচরণ করে।

 3 years ago 

ভাইয়া কখনো এক হাতে তালি বাজে না। দু'জনেরই দোষ আছে কিন্তু লোকটি রিকশাওয়ালা ক্ষমা চাওয়ার পরও এমন করা উচিত হয়নি।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38