🦋প্রজাপতির মান্ডালা আর্ট🦋 ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য।
আসসালামু আলাইকুম/নমস্কার
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
সবসময় আপনাদের সাথে মান্ডালা আর্ট শেয়ার করি আর আপনাদের কাছেও দেখেছি আমার মান্ডালা আর্ট অনেক ভালো লাগে। সেজন্য আপনাদের থেকে উৎসাহ পেয়ে প্রতিসপ্তাহে একটি করে মান্ডালা আর্ট করার চেষ্টা করি। ঠিক তেমনি আজও আপনাদের সাথে মান্ডালা আর্ট নিয়ে এসেছি। কিন্তু আজকের মান্ডালা আর্ট একটু ভিন্ন ধরনের নিয়ে আসলাম। সব সময় ইউনিক মান্ডালা আর্ট শেয়ার করি তবে আমার কাছে মনে হয়েছে আজকের মান্ডালা আর্ট আরও বেশি ইউনিক। এর আগেও আমি এই আর্ট শেয়ার করেছিলাম কিন্তু সেটি ছিল প্রজাপতির খন্ড খন্ড মান্ডালা আর্ট। আজ প্রজাপতির সম্পূর্ণ মান্ডালা আর্ট শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা কাগজ।
২. রাবার
৩. পেন্সিল
৪. কালো জেল পেন
মান্ডালা আর্টের ধাপসমূহ
ধাপ-১
প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নেব। এরপর পেন্সিলের সাহায্যে প্রজাপতির মাঝখানের অংশ এঁকে নেব।
ধাপ ২
এবার সুন্দর করে প্রজাপতির পাখা এঁকে নেব। আমার কাছে এই পাখা আঁকার পর দেখতে অনেক ভালো লেগেছিল।
ধাপ ৩
এখন প্রজাপতির পাখার চারপাশে সুন্দর করে আরো পাখার মতো কিছু ডিজাইন করে নেব।
ধাপ ৪
এখন কালো জেল পেন দিয়ে প্রজাপতির পাখাসহ মাঝখানের অংশ সুন্দর করে কালো কালার করে নেব।
শেষ ধাপ
সবশেষে এবার প্রজাপতির বাকি অংশ সুন্দর ভাবে কালো কালার করে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের সুন্দর ও ইউনিক একটি প্রজাপতির মান্ডালা আর্ট।
এবার এর পাশে আমার একটি সাইন দিয়ে দেব। আশা করি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। যাতে সামনে আরো নতুন ও ইউনিক আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই সামনে আবারও দেখা হবে নতুন কোন মান্ডালা আর্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
অপরূপ সৌন্দর্যময় প্রজাপতির ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার চিত্র অঙ্কন দেখতে পেয়ে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর ভাবে আপনি চিত্রাংকন করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমি মুগ্ধ। গঠনমূলক ও সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1543968096473403392?s=20&t=Fbb0N6yciKt4TYva2HVpqw
অনেক ব্যতিক্রমী একটি প্রজাপতির মেন্ডেলা আর্ট করেছেন আপনি। এটি দেখতে অনেক ক্রিয়েটিভ মনে হচ্ছে এবং খুব সময় দিয়ে কাজটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
হ্যাঁ ভাইয়া এই আর্ট শেষ করতে অনেক সময় লেগেছিল। আমার এই আর্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি বলতে কি আপু আপনার মেন্ডেলা আর্ট টি অনেক সুন্দর হয় তাই সব সময় আমাদের উৎসাহ আপনার সাথে থাকে। এছাড়া আজকের ম্যান্ডেলা আর্ট টি আপনি ধাপে ধাপে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যার প্রত্যেকটি ধাপই ছিল স্পষ্ট ।ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। এই প্রজাপতিকে কিছুটা ব্যতিক্রম লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি মান্ডালা আর্ট করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু মনের মাধুরি মিশিয়ে একেঁ নিলাম।আঁকা শেষে দেখলাম সত্যি এই প্রজাপতি একটু ভিন্ন হয়েছে। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
প্রজাপতির ম্যান্ডেলা আর্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি আপু। মেন্ডেলা আসতে অনেক সময় ব্যয় করতে হয়। আপনি খুব নিখুঁতভাবে এটি চিত্রাংক করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
হ্যাঁ ভাইয়া একটা মান্ডালা আর্ট করতে প্রায় অনেকটা সময় ব্যয় করতে হয়। এত কষ্টের পর যখন দেখতে সুন্দর লাগে তখন খুব ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
অসাধারণ একটি প্রজাপতির মান্ডালা আর্ট শেয়ার করেছেন। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধৈর্য্য সহকারে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আমার এই আর্ট আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ম্যান্ডেলা আঁকা দেখতে ভালোই লাগে।আসলেই আজকেটা একটু ইউনিক ছিলো।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আমার মান্ডালা আর্টগুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আপনি তো দেখছি অনেক আঁকা আঁকি করতে পারেন। আপনার প্রত্যেকটা মেন্ডেলা আর্ট আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকের প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আমার সবগুলো মান্ডালা আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লেগেছে। এই আর্টগুলো আপনাদের কাছ থেকেই শেখা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি খুব সুন্দর করে প্রজাপতির ম্যান্ডেলার চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভালো লাগলো আপনার ম্যান্ডেলার চিত্রটি। দেখে বোঝা যাচ্ছে যে নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার এই মান্ডালা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।