ফুলসহ গাছের সুন্দর আর্ট
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ বাহিরে প্রচুর বাতাস রয়েছে আর আকাশটাও মেঘলা। তারপরও প্রচন্ড গরম লাগে। তবে এমন বাতাস থাকলে গরম থাকলেও একটু হলেও শান্তি পাওয়া যায়। যেই পরিমান গরম পড়েছে বাহিরে বাতাস না থাকলে অবস্থা খারাপ হয়ে যেতো। এই গরমে ঘরে ঘরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে। বাচ্চা ও বয়স্ক মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছে। তারজন্য তাদের খেয়াল রাখার পাশাপাশি নিজেদের ও যত্ন নিতে হবে। যাই হোক কাজের কথায় আসি, আজ আবারও নতুন একটি আর্ট নিয়ে চলে আসলাম। এই আর্ট অনেক আগে করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। এই আর্ট একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। আজকে ফুলসহ গাছের সুন্দর আর্ট নিয়ে এসেছি।
এই আর্ট সম্পূর্ণ করতে যেমন সময় লেগেছিল তেমনি সম্পূর্ণ শেষ করার পর দেখতেও খুব ভালো লেগেছে। কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর লেগেছে। আর্ট করতে আমি সবসময়ই পছন্দ করি। তারজন্য প্রতি সপ্তাহে কিছু না কিছু আর্ট শেয়ার করা হয়। যত বেশি সময় দিয়ে আর্ট করবেন ততই আর্ট আরও বেশি সুন্দর হবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜
★ সাদা পেপার
★ পেন্সিল
★ রাবার
★ রঙিন সাইন পেন
𒆜১ম ধাপ𒆜
প্রথমে পেন্সিলের সাহায্যে ডালসহ দুটি ফুল এঁকে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার মাঝখানে আরও একটি ফুল ও পাতা এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন কালো কলম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করবো।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার ফুল তিনটি কালার করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এরপর পাতা সবুজ কালার দিয়ে কালার করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এবার ডাল কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ফুলসহ গাছের সুন্দর আর্ট। এরপর নিচে সাইন দিয়ে দেবো।
𒆜ফাইনাল আউটপুট 𒆜
এই ধাপে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে নিলাম। চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
বন্ধুরা, আজকে শেয়ার করা "ফুলের বাগানের" আর্ট টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বেশ দারুন একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ জাতীয় ফুলের আটগুলো আমার অনেক অনেক ভালো লাগে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই আর্ট করা। দারুনভাবে হাতের কাজ সম্পন্ন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্য করে ভালো লাগলো। সব সময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবুজ গাছে লাল ফুলগুলো দারুন বানিয়েছে আপু। অনেক সুন্দর একটি আর্ট আপনি আজ গিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। গাছ সহ ফুলের আর্ট তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে বেশ ভালো লাগলো আপু ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
সবুজ পাতার মাঝে লাল ফুলের ছবি দেখতে বেশ চমৎকার লাগছে। আপনি বেশ সুন্দরভাবে ফুলের ছবিটি অংকন করেছেন। ছবি অংকনের প্রতিটি ধাপ পর্যায়ক্রমে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু সবুজ পাতার মাঝে লাল ফুল গুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু এই গরমে বাচ্চা এবং বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। তাদের বাড়তি যত্নের প্রয়োজন এই গরমে। আজ আপনি চমৎকার সুন্দর করে ফুলসহ গাছ আর্ট করেছেন এবং আমাদের সাথে তা ভাগ করে নিয়েছেন। ফুলও গাছ আর্ট পদ্ধতি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু গরমের জন্য সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য সবার খুব সাবধানে থাকা প্রয়োজন। যাইহোক আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনি যে দেখছি একদম সুন্দর আর্টিস্ট। কেননা এই ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছবিগুলো সিম্পিল হলেও এগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আসলে এই ধরনের ছবি আঁকতে অনেকটা ক্রিয়েটিভিটির দরকার হয়। কারণ নিজের মনের থেকে এই ধরনের ছবি আঁকা অনেক কঠিন। আসলে এই ছবি অংকনের প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া সিম্পল হলেও দেখতে খুব সুন্দর লাগে। আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ প্রশংসা করে পাশে থাকার জন্য।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু এই গরমে সবাই অসুস্থ হচ্ছে। বিশেষ করে বাচ্চারা এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে। আপু আপনার অংকন করা চিত্রটি অনেক সুন্দর লাগছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে।
হ্যাঁ আপু এই গরমে বিশেষ করে বাচ্চা এবং বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সবাইকে সচেতন থাকা প্রয়োজন। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
এখন যে গরম পড়েছে ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে। বাতাস থাকলেও গরম লাগে এখন । তারপরও আপনি গরমের ভেতরে খুব সুন্দর একটি ফুলসহ গাছের আর্ট করেছেন দেখে ভালো লাগছে । আর কালারটা অনেক সুন্দর বেশি ফুটেছে খুব নিখুঁত করে কালারটি করেছেন ।
হ্যাঁ আপু বাহিরে বাতাস থাকলেও অনেক গরম লাগে। আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনি আজকে চমৎকার ভাবে ফুলসহ গাছের সুন্দর আর্ট করেছেন। এধরনের আর্ট গুলো দেখতে দারুন লাগে। তাছাড়া রং করার জন্য ফুলের সৌন্দর্য দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখানোর জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সব সময় সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
ঠিকই বলেছেন আপু কিছুদিন আবার গরমের তীব্রতা বেড়ে গিয়েছ। আবার সেই অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। ফুলটা বেশ পরিচিত লাগছে। ফুলসহ গাছের আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।
হ্যাঁ ভাইয়া আবারো গরমের তীব্রতা বেড়ে গিয়েছে। যাই হোক আপনার কাছে ফুলটি পরিচিত লাগছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ফুলসহ গাছের সুন্দর আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। চিত্র অংকন কালারটাও অনেক সুন্দর ছিলো।
সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।