স্বরচিত কবিতা : বাবা তুমি কোথায় আছো?
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি। কেমন জানি জ্বর জ্বর লাগছে। আবহাওয়ার এমন বিরূপ পরিবর্তনের জন্য সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা শুরু হয়েছে। গতকাল রাতে যখন ঘুমিয়ে ছিলাম তখন হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা অনুভব করলাম। এরপর সকাল থেকেই দেখছি আমার কেমন জানি জ্বর জ্বর লাগছে। কিছুদিন আগে অনেক গরম ছিল আর ভাদ্র মাস শুরু হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। গরম থেকে হঠাৎ করে ঠান্ডা পড়ায় সবার এই সমস্যা হচ্ছে।
যাই হোক কাজের কথায় আসি আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ একটি কবিতা শেয়ার করতে এসেছি। অনেক দিন হয়েছে কবিতা লেখা হয় না। কবিতা লিখবো বললেই কবিতা লেখা যায় না। কবিতা যেমন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখতে হয় তেমনি অনুভূতিরও প্রয়োজন হয়। কবিতার ছন্দ না মিললে কবিতা লিখতে যেমন ভালো লাগে না তেমনি পড়তেও ভালো লাগে না। আমি এই কবিতা গতকাল রাতে লিখছি। এই কবিতা লেখার পিছনে কারণ রয়েছে।
আজ কয়েকদিন ধরেই আব্বু কে নিয়ে কিছু স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখে আব্বুর কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে আর যখনই মনে হচ্ছে তখনই খুব খারাপ লাগছে। সেজন্যই বরং এই কবিতা লেখা। আমি যখন কবিতাটা লিখেছিলাম তখন যেনো এক অজানা কষ্ট আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো। এমনি কষ্ট হচ্ছিলো যা কখনও কাউকে বুঝানোর মতো নয়। এই কষ্টগুলো যেনো একান্তই নিজের। তবে আমার এই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। তাহলে চলুন কবিতাটি শুরু করি,
বাবা তুমি কোথায় আছো?
কোন দূর অজানায়,
হাত বাড়িয়ে খুঁজি তোমায়
ছুঁতে তো আর পারিনা।
তোমার মতো আমায় কেহ
বুঝতে তো আর পারে না
এই দুনিয়ায় তোমায় ছাড়া
আর তো কেহ ভালোবাসে না।
বাবা তোমার মতো হয়না কেহ
আপনজন আর একজনা
আমায় কেন নিয়ে যাওনি
বাবা তোমারি ঠিকানায়।
বাবা তুমি কোথায় আছো?
কোন দূর অজানায়,
যেথায় আমিও যেতে চাই
তোমারি দেখা পেতে।
বাবা গো,ও বাবা গো
আমায় কেন একলা রেখে
চলে গেলে দূর অজানায়।
আজ যে আমি বড্ড,
একলা হয়ে গেলাম
এই পৃথিবীর বুকে।
বাবা তোমার সেই শূন্যতা
কখনও পূরণ হবার নয়।
যখনই তোমার কথা মনে পড়ে
নিজেকে খুব অসহায় লাগে
চারদিকে শুধু তোমায় খুঁজে বেড়াই
কিন্তু তোমার দেখা তো আর পাই না।
বাবা তুমি কোথায় আছো?
কোন দূর অজানায়।
কবিতার মূলভাব
প্রতিটা কবিতারই একটি মূলভাব রয়েছে। এই কবিতায় বাবা কে নিয়ে একটি সন্তানের মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বাবার মতো আমাদের আর কেউ ভালোবাসতে পারবে না। তার এই অপূর্ণতা কখনও পূরণ হবার নয়। বাবার আদর না পাওয়ার যে কষ্ট তা কখনো বুঝানোর মতো। যার বাবা নেই সেই বুঝে এই কষ্ট।
আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাবাকে নিয়ে এত সুন্দর কবিতা লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কবিতা পড়ে বুঝলাম আপনার আব্বু আপনাকে অনেক ভালবাসত। তাই আপনি মনের অনেক কষ্ট নিয়ে কবিতাটি লিখেছেন এর অর্থ মনে হয় আপনার আব্বু আর জীবিত নাই। যদি এমনটি হয় তাহলে আপনার আব্বুর জন্য অনেক অনেক দোয়া রহিল।
বেশ খারাপ লাগলো আপনার এত সুন্দর অনুভূতি নিয়ে লেখা কবিতাটি পড়ে। সত্যি যারা পৃথিবী থেকে চলে যায় তারা কোথাও হারিয়ে যায় আর কখনো ফিরে আসে না। মা-বাবারা আমাদের জীবনের অমূল্য সম্পদ তারা থাকতে আমরা কদর দেই না কিংবা মূল্যায়ন করিনা তেমন। কিন্তু হারিয়ে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তখন বুঝি তারা কত মূল্যবান সম্পদ আমাদের জন্য।
হ্যাঁ আপু যারা চলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
আপনি এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। বাবাকে নিয়ে পুরো কবিতাটা লেখার কারণে একটু বেশি ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমি একটু বেশি পছন্দ করি। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে আলাদা কিছু অনুভূতিকে আপনি তুলে ধরেছেন। অনেক সুন্দর ছিল আপু আপনার লেখা কবিতা।
ভাইয়া আপনার কাছে আমার এই কবিতা পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার স্বরচিত কবিতা বাবাকে নিয়ে পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপু মনের অনুভূতি গুলো তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাবাকে কেন্দ্র করে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো অসাধারণ। প্রত্যেকটা সন্তানের জন্য কবিতাটি অনেক ভালো লাগবে।
আপনার কাছে আমার এই কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।