🌺মন ভুলানো ফুলের ডিজাইন🌺১০℅লাজুক খ্যাঁককে
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি আপনাদের মাঝে মন ভুলানো ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আমার কাছে এই সুন্দর মন ভুলানো ফুলের ডিজাইন করতে অনেক ভালো লেগছিল। এই ডিজাইন আপনারা যেকোনো জায়গায় করতে পারবেন। এর আগেও আমি এমন সুন্দর ফুলের ডিজাইন অনেক বার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের সবার কাছে সেই ডিজাইন গুলো অনেক ভালো লেগেছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছিলেন। আমার কাছে আবার ফুল খুব ভালো লাগে তারজন্য বারবার বিভিন্ন ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা হয়। তাহলে চলুন সেই ডিজাইন তৈরির ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ পেন্সিল
★ কম্পাস
★ রাবার
★ সাইনপেন
★ স্কেল
𒆜ধাপ ১:𒆜
প্রথমে আমি কম্পাসের সাহায্যে কতগুলো গোলবৃত্ত এঁকে নেব। এরপর মাঝখানের ছোট বৃত্ত লাল ও কালো কালার করে নেব।
𒆜ধাপ ২:𒆜
এবার লাল বৃত্তের চারপাশে পেন্সিল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে দেব।
𒆜ধাপ ৩:𒆜
এবার সেই পাপড়ি কালো ও হলুদ কালার দিয়ে কালার করে নেব।
𒆜ধাপ ৪:𒆜
এরপর চারপাশের দুটি গোল বৃত্ত লাল ও কালো কালার করে নেব।
𒆜ধাপ ৫:𒆜
এবার দুটি বৃত্তের মাঝখানে চিকন চিকন দাগ দিয়ে দেব।
𒆜ধাপ ৬:𒆜
এখন গোল বৃত্তের চারপাশে চারটি প্যাঁচানো ফুল এঁকে নেব। এবার সেই ফুলের মাঝখানে গোল গোল ফুল এঁকে নেব। এরপর সেগুলো কালার করে নেব।
𒆜ধাপ ৭:𒆜
এবার মাঝখানের গোল ফুলের উপরে লাল কালার সাইন পেন দিয়ে সুন্দর ভাবে ফুলের পাপড়ি দিয়ে দেব।
𒆜 শেষ ধাপ :𒆜
সবশেষে এবার প্যাঁচানো ফুলের উপরে সবুজ শাক সাইনপেন দিয়ে ফুলের পাপড়ি দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের সুন্দর মন ভুলানো ফুলের ডিজাইন।
এরপর ফুলের নিচে সুন্দর ভাবে আমার সাইন দিয়ে দেব। আমার কাছে এই ডিজাইন এঁকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এমন ইউনিক আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছ থেকে যদি এভাবে উৎসাহ পেতে থাকি তাহলে সামনে আরও ইউনিক ডিজাইন শেয়ার করতে পারবো। আশা করি আমার এই ডিজাইন আপনাদের সবার কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি খুব সুন্দর একটি মন ভুলানো ফুলের কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। কালারফুল হওয়াতে বেশ ফুটে উঠেছে। এবং ফুলের ডিজাইনটি বেশ সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।
আপু আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে খুব ভালো লাগলো।
আপনি খুবই সুন্দর ফুলের ডিজাইন করেছেন। ফুলের ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে কালারফুল ডিজাইন দেখলেই মন ভরে যায়।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাদের ভালো লাগার জন্য এত দূর আসা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু আপনার কাছে ফুলের ডিজাইন করতে ভালো লাগে এই জন্যই আপনি আমাদেরকে এত সুন্দর একটি মন ভুলানো ফুলের ডিজাইন উপহার দিয়েছেন। আপনার ফুলটি সত্যিই মন ভোলানোর মতো। দারুন এঁকেছেন আপনি ।কালার করার কারণে ফুলটি অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।আমার কাছে তো খুবই ভালো লেগেছে । পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ইউনিক ফুলের ডিজাইন দেখতে চাই ।ধন্যবাদ আপনাকে।
আপু দোয়া করবেন যেন আরও সুন্দর ফুলের ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার অংকন করা ফুলের চিত্র সত্যিই আমার মন ভুলিয়ে দিয়েছে। অনেক সুন্দর একটি ফুলের চিত্র অংকন করেছেন। প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে একেছেন, দেখতে অসাধারণ লাগছে। রঙের সিলেকশনও ভাল হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন ভুলানো ফুলের ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাদের মন ভুলানোর জন্যই আমার এই ডিজাইন করা। ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার এরকম আর্টগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি খুবই ইউনিট ভাবে এরকম আর্ট সব সময় করে থাকেন। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। আপনি খুবই দক্ষতা সহকারে এবং সময় ব্যবহার করে এই আর্ট অঙ্কন করে উপস্থাপনা করে শেয়ার করেছেন।
ভাইয়া গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ। আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম।
আপনি অনেক সুন্দর ভাবে একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের জন্য। খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপনার এই মন ভোলানো ডিজাইনের ফুলের নকশা দেখে মনে পড়ে গেল ছোটবেলায় ফুফু আম্মা দের দেখতাম নকশি কাঁথা তৈরি করত। সেখানে এমন সুন্দর সুন্দর ফুল তৈরি করত সুতা দিয়ে, ঠিক তেমনি হয়েছে আপনার এই ফুল। এই ফুলের মাধ্যমে পুরনো দিনের স্মৃতি গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই নকশা দেখে পুরোনো স্মৃতি মনে পড়ার জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। কারণ পুরোনো স্মৃতি আমার নকশায় খুঁজে পেয়েছেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আজ প্রথম এ রকম কালারের কি সুন্দর করে
ফুলের ডিজাইন দেখলাম ৷যেটা সত্যি প্রসংশা দাবি ৷ আপনার হাতের যাদু আছে ৷
খুব চমৎকার করে ফুটিয়ে তুলেছেন ৷
ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করার জন্য ৷
আপনার কাছে প্রথমবার এমন ডিজাইন দেখে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।