ক্রিসমাস মোজার মান্ডালা আর্ট ।১০% প্রিয় লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় এখন একটু ভালো আছি।
এখন যেহেতু ক্রিসমাস সপ্তাহ চলছে তাই ভাবলাম এই দিনটি নিয়ে কিছু একটা আর্ট করতে পারলে মনে হয় ভালো হবে। তারজন্য চিন্তা ভাবনা করে অবশেষে এই মোজার আর্ট করার কথা ভাবলাম। আজকে এই আর্ট করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। এই আর্ট একটু সময় লাগে কিন্তু যখন সম্পূর্ণ আর্ট শেষ হয় তখন ছোট ছোট ডিজাইনের জন্য দেখতে খুবই সুন্দর লাগে।তাহলে চলুন দেখে নেই মান্ডালা আর্টের ধাপগুলো।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ পেন্সিল
★ কালো জেল পেন
★ রাবার
𒆜১ম ধাপ𒆜
প্রথমে একটি পরিষ্কার সাদা আর্ট পেপার নেব। তারপর মোজার উপরের অংশ এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার মোজার নিচের অংশ পেন্সিলের সাহায্যে এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন মোজার উপরে চিকন ফিতার মতো অংশ এঁকে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার সম্পূর্ণ আর্ট কালো সাইনপেন দিয়ে কালো কালার করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন মোজার উপরের অংশে সুন্দর ভাবে ডিজাইন করে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার নিচের অর্ধেক অংশ সুন্দর ভাবে ডিজাইন করে একটু শেয়ার করে নিলাম।
𒆜শেষ ধাপ𒆜
এভাবে করে বাকি অংশ সুন্দর ভাবে ডিজাইন করে নিলাম। এরপর মোজার উপরে চিকন ফিতার মতো অংশ কালো কালার করে নেব।
সবশেষে আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ক্রিসমাস মোজার মান্ডালা আর্ট। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
স্যান্টার পা থেকে খুলে এনেছেন নাকি আপু?😁😁।
সময়ের সাথে তাল মিলিয়েছেন,ভালো ছিল মোজাটা। ছোট কাজগুলো বেশ নিখুঁত হয়েছে।শুভ কামনা রইলো ❤️।
হ্যাঁ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
হ্যাঁ আপু ছোটো ছোটো ডিজাইনের জন্যই ম্যান্ডেলা আর্টগুলি অনেক সুন্দর লাগে। আর ক্রিসমাস উপলক্ষ্যে আপনার এই মোজা এর ম্যান্ডেলা আর্ট করার আইডিয়া টা অনেক সুন্দর ছিল। আর আপনার আর্টটিও অনেক সুন্দর হয়েছে।
আপু আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ক্রিসমাস মোজার ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে আপু।আপনি বরাবরই সুন্দর আঁকেন।ক্রিসমাসকে সামনে রেখে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আর্টটি তুলে ধরেছেন দেখে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
ক্রিসমাস মোজার মান্ডালা আর্ট অসাধারণ হয়েছে। আসলে ক্রিসমাস সপ্তাহে ক্রিসমাস মোজার মান্ডালা আর্ট করছেন অনেক ভালো লেগেছে। প্রতি টি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
বাহ বেশ সুন্দর একটি মোজার মান্ডালা আর্ট করেছেন। আসলে কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। যাইহোক দারুণ একটি আইডিয়া পেলাম ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।
আপু সত্যি এই আর্টগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ক্রিসমাস মোজার মান্ডালা আর্ট খুবই সুন্দর হয়েছে সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দরভাবে ধাপে ধাপে এই চিত্রটি আমাদের সাথে শেয়ার করলেন, দেখে খুবই ভালো লাগলো।
ভাইয়া আপনাদের কাছ থেকে এভাবে উৎসাহ পেলে সত্যি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনার আর্ট করা ক্রিসমাস মোজাটি আপনি অনেক সুন্দর করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপই অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
আপনার মত আমারও মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা দেখেই বোঝা যাচ্ছে আপনি এই কাজে পারদর্শী। এত সুন্দর একটি মান্ডালা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপু আপনাদের কাছ এমন সুন্দর মন্তব্য পেলে অনেক উৎসাহিত হই। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনি মোজার খুব সুন্দর একটা মেন্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। আপনাকে ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ক্রিসমাস সপ্তাহে ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ছোট ছোট ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে করেছেন। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য।
আপু উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।