মুখের সাথে মান্ডালা আর্ট || ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য।
আসসালামু আলাইকুম/নমস্কার
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবসময় আপনাদের সাথে মান্ডালা আর্ট শেয়ার করি আর আপনাদের কাছেও দেখেছি আমার মান্ডালা আর্ট অনেক ভালো লাগে। সেজন্য আপনাদের থেকে উৎসাহ পেয়ে প্রতিসপ্তাহে একটি করে মান্ডালা আর্ট করার চেষ্টা করি। ঠিক তেমনি আজও আপনাদের সাথে মান্ডালা আর্ট নিয়ে এসেছি। কিন্তু আজকের মান্ডালা আর্ট একটু ভিন্ন ধরনের নিয়ে আসলাম। সব সময় ইউনিক মান্ডালা আর্ট শেয়ার করি তবে আমার কাছে মনে হয়েছে আজকের মান্ডালা আর্ট আরও বেশি ইউনিক। আজ মুখের সাথে মান্ডালা আর্ট শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা কাগজ।
২. রাবার
৩. পেন্সিল
৪. কালো জেল পেন
মান্ডালা আর্টের ধাপসমূহ
ধাপ-১
প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নেব। তারপর মুখের একপাশের আকৃতি দিয়ে দেব।
ধাপ ২
এবার অন্য পাশে কম্পাসের সাহায্যে সুন্দর করে গোল দাগ দিয়ে নেব।
ধাপ ৩
এখন সেই গোল দাগের মধ্যে সুন্দর করে ফুল এঁকে সাজিয়ে নেবো।
ধাপ ৪
এবার সম্পূর্ণ মুখ কালো জেল পেন দিয়ে কালো কালার করে নেব।
ধাপ ৫
এখন কপালের মধ্যে সুন্দর ডিজাইন করে টিপ এঁকে নেব।
শেষ ধাপ
সবশেষে এবার মুখের অন্যপাশে নিচের দিকে সুন্দর করে কানের দুল দিয়ে দেব এবং বাকি জায়গা সুন্দর করে ডিজাইন দিয়ে সাজিয়ে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের সুন্দর ও ইউনিক একটি মুখের সাথে মান্ডালা আর্ট।
এবার এর পাশে আমার একটি সাইন দিয়ে দেব। আশা করি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। যাতে সামনে আরো নতুন ও ইউনিক আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই সামনে আবারও দেখা হবে নতুন কোন মান্ডালা আর্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি খুব অসাধারণ মুখের সাথে মান্ডালা আর্টি। আপনার মান্ডালা আর্টি এবং অসাধারণ মুখের সাথে অঙ্কন করায় খুব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে মান্ডালা আর্ট করতে অনেক সময় লেগে যায় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে মান্ডালা আর্ট করার জন্য। আজকে আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক বেশি উৎসাহিত হলাম। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1549674847021645824?s=20&t=rY_tHbxhzBX_is06bZ-CGg
মুখের সাথে মেন্ডেলা আর্ট অসাধারণ হয়েছে ।আসলে আপনাদের দক্ষতা থেকে আমি বিস্মিত হয়ে যায় ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি খুব দৃষ্টিনন্দন মান্ডালা আর্ট করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার মুখের সাথে মান্ডালা আর্ট অত্যান্ত দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত দুর্দান্ত আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া সবসময় এত সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার মন্তব্য গুলো আমার কাছে অনেক ভালো লাগে।
খুব সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করেছেন আপু। আর্ট টি দেখে ভীষণ ভালো লাগলো। আমার কাছে বেশ ইউনিক লেগেছে আপনার এই মান্ডালা আর্ট টি। দেখতে দারুন হয়েছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আমি প্রতিনিয়ত চেষ্টা করি মান্ডালা আর্ট করার জন্য। আর আপনি সবসময় সুন্দর কমেন্ট করে পাশে থাকেন এবং উৎসাহ দিয়ে থাকেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আজকের ম্যন্ডেলা আর্টি সত্যই ইউনিক ছিল । মুখের সাথে আর্ট এর কম্বিনেশন । সাথে লাল রঙা ঠোঁট সব মিলিয়ে ফুটে উঠেছে অসাধারণ সৌন্দর্য ।
এমন আরো ইউনিক আর্ট দেখার আশা করছি ।
ধন্যবাদ এমন সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ।
দোয়া করবেন ভাইয়া যেন আরো ইউনিক আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি মুখ এঁকেছেন আবার দেখছি তার সাথে মেন্ডেলা আর্ট করেছেন। মেন্ডেলা আর্টের ডিজাইন টা আমার কাছে বেশি ভালো লেগেছে। ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে মান্ডালা আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই চেষ্টা করে যাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপু মুখের সাথে অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন আপনি আসলেই অনেক অসাধারণ হয়েছে। এত নিখুঁতভাবে কারো কাজগুলো যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আসলেই আপনার আর্ট করা গুলো আমার অনেক পছন্দ।
আসলে আপু মান্ডালা আর্ট করতে অনেক সময় লেগে যায় এবং ধৈর্য প্রয়োজন হয়। আপনি অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
দৃশ্য দেখে তো মনে হচ্ছে মনে মনে নিজের ভাবিকে অঙ্কন করে বসে রয়েছেন। তার নিজের ভাবি কি দেখতে এমনটা ছিল। বেশ ভালো!খুবই ভালো, এত সুন্দর একটা কাজ করে দেখিয়েছেন। আশা করি সামনে বার ভাবির সম্পূর্ণ দৃশ্য অঙ্কন করে দেখাবেন।
হা হা সামনে কেউ ছিলনা ভাইয়া। নিজের কল্পনাতে চলে আসছিল তাই ওভাবেই দিয়েছিলাম। সব সময় গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি খুব সুন্দর করে মুখমন্ডল একটি ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। দেখে বোঝা যাচ্ছে যে অনেক নিখুঁতভাবে চিত্র কে অঙ্কন করেছেন আপনি। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আসলে মান্ডালা আর্ট করতে অনেক সময় চলে যায়। আপনার জন্য অনেক বেশি শুভেচ্ছা রইল।