🐟 সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপি🐟 ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম, আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে "আমার বাংলা ব্লগের" সকল সদস্যরা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের কাছে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হলো সুস্বাদু মাছের ডিম ভুনা। আমার কাছে মাছের ডিম ভুনা খেতে অনেক ভালো লাগে। আমি জানি আপনাদের কাছেও মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। কিন্তু কি আর করার বাজারে তো আর আলাদা ভাবে ডিম পাওয়া যায়না তবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে মাছের মধ্যে ডিম পাবেন। মনে হয় আমার ভাগ্য ভালো ছিল তার জন্য মাছের মধ্যে ডিম পেয়েছি।
আজ আপনাদের সাথে মাছের ডিম নিয়ে কিছু কথা শেয়ার করবো। প্রথমেই বলি আমি ছোট বা বড় কোনো মাছই কাটতে পারিনা। আমি কাটতে পারিনা বলে আমার হাসব্যান্ড বাজার থেকে কেটে নিয়ে আসে। একদিন আমাকে সাথে নিয়ে মাছ কিনতে গিয়েছে। আমরা মাছ কিনে কাটার জন্য নিয়ে গেলাম। মাছের বাজারের পাশেই মাছ কাটার জন্য মানুষ বসে থাকে। সবাই তাদের কাছ থেকে মাছ কেটে নিয়ে যায়। আমিও একজনকে দিলাম কেটে দেওয়ার জন্য।
সেখানে আরও কয়েকজন দাঁড়িয়ে ছিল মাছ নিয়ে। আমার মাছের মধ্যে যে ডিম হবে বুঝতে পারিনি। মাছ কাটার সময় দুজনের একজনও খেয়াল করিনি। মাছ কেটে দেখে ডিম হয়েছে সাথে সাথে লোকটি ডিমগুলো পাশে সরিয়ে রাখলো। তারপর আমাদের পাশে দাঁড়িয়ে থাকা এক লোক বলে আপনারা ডিম নিবেন না। ঐ লোকটি না বললে আমরা জানতেই পারতাম না। লোকটি ডিম লুকিয়ে রাখতে পারলো না মনে হলে এখনো হাসি পায়😆😆।
কথা না বাড়িয়ে চলুন দেখে নেই সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপির প্রক্রিয়াকরণ।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছের ডিম | পরিমাণ মতো |
| পেঁয়াজ কুচি | হাফ বাটি |
| মরিচের গুঁড়া | দেড় চামচ |
| হলুদ গুঁড়া | হাফ চামচ |
| ধনিয়া গুঁড়া | হাফ চামচ |
| তেল | পরিমাণ মতো |
| লবণ | স্বাদমতো |
প্রক্রিয়াকরণ
🐟 ধাপ ১🐟
প্রথমে চুলায় কড়াই বসিয়ে দেবো। তারপর গরম হয়ে আসলে এতে পরিমান মত তেল দিয়ে দেবো। এরপর তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
🐟 ধাপ ২🐟
এবার পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নেব।এরপর এতে গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর উপরে তেল ভেসে উঠা পর্যন্ত অপেক্ষা করব।
🐟 ধাপ ৩🐟
যখন এর উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে মাছের ডিম দিয়ে দেব। এরপর কষানো মসলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
🐟 ধাপ ৪🐟
এবার অল্প একটু পানি দিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এসময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তা না হলে পুড়ে যেতে পারে।
🐟 শেষ ধাপ🐟
শুধু পেঁয়াজ দিয়ে মাছের ডিম ভুনা করলে বেশি সময় লাগে না। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। অবশেষে হয়ে গেল আমার আজকের সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপি। এখন আপনাদের সাথে সুন্দর করে পরিবেশন করার জন্য নিয়ে আসলাম।
🐟 পরিবেশন🐟
আমার কাছে মাছের ডিম ভুনা অনেক ভালো লেগেছে। মাছের ডিম ভুনা হলো অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। আমি সবসময় সবজি দিয়ে মাছের ডিম রান্না করি। কিন্তু আজ সবজি ছাড়া খেয়ে খুব মজা পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন যাতে সামনে আমি আরও সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারি। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
সত্যি কথা বলতে আমি মনে করি যে মাছের ডিমের মতো মনে হয় স্বাদের কিছু হয় না আসলে। কারন আমি মাছের ডিম খুব পছন্দ করি। খুব ভালো লাগে খেতে আমার। ভাত আর মাছের ডিমের রেসিপি দেখে জিভে জল চলে আসলো আপু। আপনি খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মাছের ডিমের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
একদম ঠিক কথা বলেছেন মাছের ডিমের মতো সুস্বাদু আর কিছু হয়না।আপনার কাছে এত ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মাছের ডিম আমার খুবই প্রিয় একটি খাবার। বিশেষ করে বর্ষাকালে প্রতিনিয়ত আমরা অনেক ধরনের মাছে ডিম পাই এবং সেগুলো ভাজি করে বা রান্না করলে বেশ সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু মাছের ডিম ভুনা খুব সুস্বাদু একটি খাবার। মাছের ডিম আমার পছন্দের একটি জিনিস। আপনার ডিম ভুনা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। আপুনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। এমন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ আপু মাছের ডিম ভুনা খেতে খুবই সুস্বাদু লাগে। আমার মতো আপনার কাছেও ভালো লাগে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।আপনার জন্য শুভকামনা রইল।
হায়রে মানুষ এতো নিচে নেমে গেছে। সামান্য ডিমের লোভ সামলাতে পারল না। সত্যি ঐ লোকটা খেয়াল না করলে আপনারা ডিম পেতেনই না আর আমরা রেসিপি টাও দেখতে পেতাম না হি হি।
ডিম ভুনা রেসিপি টা অনেক সুন্দর তৈরি করেছেন। মাছের ডিম সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে।।।
হ্যাঁ ভাইয়া মানুষ দিন দিন অনেক নিচে নেমে গেছে। তাদের মন-মানসিকতা একদম নিচু মনের হয়ে গিয়েছে। সব সময় শুধু একই চিন্তা মানুষকে কিভাবে ঠেকাবে। আমার পুরো পোস্টটি পড়ে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
মাছের গেম আমার অনেক ফেভারিট মসলা দিয়ে ভুনা করলে তো কোন কথাই নেই আপনি খুব লোভনীয় ভাবে প্রস্তুত করে উপস্থাপন করেছেন দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই ভারী সুস্বাধু হয়েছিল
হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর মাছের ডিম ভুনা এমনিতে অনেক সুস্বাদু লাগে। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
মাছের ডিম আমার কাছে খেতে খুবই ভালো লাগে।আমার এখনো মনে আছে আমার ভাই একবার রই মাছ আনছিলো।সেই মাছের মধ্যে অনেক ডিম আছিলো।তার পর বের করে ডিম গুলো আনলাম। বিশেষ করে মাছের ডিম ও সুস্বাদু হয় আপনি খুবই সুস্বাদু ও মজাদার মাছের ডিম আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া মাছের ডিম খেতে সত্যি খুবই সুস্বাদু লাগে। আপনি মাছ থেকে ডিম বের করেছেন জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
মাছের ডিম ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া গরম ভাতের সাথে মাছের ডিম ভুনা খেতে সত্যি অসাধারণ লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে মাছের ডিম ভুনা খেতে। আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
মাছের ডিম ভুনা তো অতি চমৎকার ও সুস্বাদু একটি খাবার। তাই আমার খুব ভালো লাগলো আপনার এত সুন্দর রান্না প্রস্তুত করা দেখে। পুরোটাই ছিল লোভনীয়।
ভাইয়া আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
মাছের ডিম খেতে আমি ভীষণ পছন্দ করি। খুবই লোভ লেগে গেলো আপনার মাছের ডিম ভুনা রেসিপি দেখি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপিটি। খুব সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু এই ডিম ভুনা খেতে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। একদিন আপনার বাসায় তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সুস্বাদু মাছের ডিম ভুনা রেসিপি দেখে জিভে জল এসে গেল ।আপনার এই রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। মাছের ডিম ভুনা টা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি বলেছেন আপু মাছের ডিম ভুনা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এখনো দেখলে মনে হয় যেন আবার খেয়ে নেই। আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।