চিন্তা না করে ধৈর্য ধর অবশ্যই আগামীদিন সুন্দর হবে

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ খুবই ব্যস্ত ছিলাম যারজন্য পোস্ট লেখার একদমই সময় পাইনি। মাত্র ফ্রি হয়ে খাওয়া দাওয়া করে শুয়েই পোস্ট লিখতে বসে পড়েছি। আজ একটু ভিন্ন টপিক আলোচনা করতে এসেছি। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় চলে আসে যখন নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই সময় যদি আমরা ধৈর্য না ধরে চিন্তিত হয়ে পড়ি তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আমরা যতই ক্লান্ত ও হতাশ হই না কেন, তারপরও আমাদের ধৈর্য ধরতে হবে। তখন ভাবতে হবে আমার ভিতরে একটা শক্তি রয়েছে যা আমাকে আলোর পথ দেখাবে। কথায় বলে না,অন্ধকারের পরেই আলোর দেখা পাওয়া যায়।


সেই আলোর দেখা পেতে হলে ধৈর্য্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। কারণ আগামী দিন নতুন সুযোগ, নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের কিছু না কিছু শেখায়। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে তাহলেই সফলতা পাওয়া যাবে। জীবন কখনো সোজা পথের মতো নয়। মাঝে মাঝে অন্ধকারে হারিয়ে যাওয়ার মতো অনুভব হতে পারে, কিন্তু মনে রাখতে হবে, অন্ধকারের মাঝেও আলোর দেখা পাওয়া যায়। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, তারপরও হাল ছেড়ে দেওয়া যাবে না। কারণ সেই অন্ধকার কেটে নতুন সূর্য উঠবেই।


1000039621.jpg


সোর্স


আমাদের উচিত চিন্তা না করে ধৈর্য ধারণ করা। কারণ সময়ের সাথে সাথে সব কিছু সঠিক পথে পরিচালিত হয়। জীবনে একসময় যেমন কঠিন মুহূর্ত আসে, তেমনি সে মুহূর্তগুলোও একদিন অতিক্রম হয়ে যাবে। প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা বয়ে আনে। এই ছোট্ট জীবনে আমাদের অনেক বিপদের মুখোমুখি হতে হয়। কিন্তু সেই বিপদে পড়ে নিজকে হার মেনে পালিয়ে যাওয়া যাবে না। জীবনের চলার পথে অনেক ওঠানামা আসবে, কিন্তু চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়। বরং কঠোর পরিশ্রম, সাহস ও ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে সফলতা আসবে। তাছাড়া কোনো পরিস্থিতিতে কখনও আশা হারানো যাবে না। বরং নিজের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে চলতে হবে। তাহলেই আগামীদিন সুন্দর হবে।


যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

1000039624.jpg

 last year 

একদম ঠিক বলেছেন আপু আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কখনোই সফলতা পাবো না। ধৈর্য ধারণ করলে সফলতা একদিন ঠিকই আমাদের কাছে চলে আসবে। আমাদের জীবনে সব সময় ছোট বড় সমস্যা আসবেই। আর এই সমস্যা আমরা যদি বড় মনে করি তাহলে কোন কিছুই সম্ভব হবে না। তাই চিন্তা না করে ধৈর্য ধরলে আগামী দিন অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। খুবই ভালো লাগলো আপু আপনার লেখাগুলো পড়ে ধন্যবাদ।

 last year 

হ্যাঁ বিপদে ধৈর্য না ধরে চিন্তা করলে বরং বিপদ আরও বাড়বে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি দারুণ একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে জীবনে সফলতা অর্জন করতে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। তবে আজ হয়তো খারাপ সময় যাচ্ছে, তবে এটা না যে জীবনের প্রতিটা দিন আমাদের খারাপ যাবে।আসলে চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক উত্তম। তবে ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার পোস্ট টি পরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ চিন্তা না করে সামনে এগিয়ে যাওয়া উত্তম। কারণ খারাপ সময় যেহেতু এসেছে তা আবার কেটেও যাবে। ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই পোস্ট লিখেছেন। আমার কাছে আপনার লেখা পোস্ট পড়তে অনেক ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের উচিত সবসময় ধৈর্য ধরে থাকা। ধৈর্য ধরার ফলে অবশ্যই সবার জীবনে সুন্দর কিছু হবে। আগামী দিনকে সুন্দর করার জন্য ধৈর্য ধরা অতি গুরুত্বপূর্ণ।

 last year 

হ্যাঁ ধৈর্য ধরলে আজ নয়তো কাল জীবন সুন্দর হবেই। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

আমাদের জীবনে হয়তো ধৈর্যের বিকল্প কিছু নেই। মাঝে মাঝে নিজের খারাপ সময়ে হতাশ হয়ে যাওয়া টা একেবারে স্বাভাবিক। ঐসময় ধৈর্য্য ধারণ করা ছাড়া আর কোন উপায় থাকে না। বেশ দারুণ লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।

 last year 

যখন আমাদের জীবনে একটার পর একটা বিপদ আসতে থাকে তখন ধৈর্য্য ধরা কঠিন হয়ে যায়। তারপরও ধৈর্য ধরার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।

 last year 

প্রায় প্রতিটি মানুষের জীবনে কঠিন মুহূর্ত আসবেই। কিন্তু কঠিন মুহূর্তে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে। তাছাড়া বুদ্ধি খাঁটিয়ে সমস্যা গুলোর সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই ভালো দিন আসবে। কারণ আল্লাহ তায়ালা ধৈর্যশীল ব্যক্তিকে ভীষণ পছন্দ করেন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন কঠিন মুহূর্তে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের অসাধারণ পোস্ট পড়ে খুব ভালোই লাগছে৷ এখানে আপনি যেভাবে এত সুন্দর এবং বাস্তবিক একটি ঘটনা শেয়ার করেছেন তা পড়েও খুব ভালোই লাগছে৷ আসলে আমাদেরকে চিন্তা না করে সেই সমাধান খুঁজে বের করা উচিত৷ এই সমাধানের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত৷ যার ফলে আমরা ভালো কিছু করতে পারি এবং আল্লাহ বলেছেন যে ধৈর্যশীলদের জন্য তিনি অনেক ভালো কিছু রেখেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 63070.13
ETH 1700.42
USDT 1.00
SBD 0.38