🌹সাতটি আর্টিফিশিয়াল ফুল নিয়ে রেনডম ফটোগ্রাফি🌹
হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আপনাদের সাথে অন্যরকম ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি। আমার কাছে এখন ফটোগ্রাফি পোস্ট করতে অনেক ভালো লাগে। তার জন্য প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি শেয়ার করা হয়। ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। তারজন্য সবসময় চেষ্টা করি আমার ফটোগ্রাফির মধ্যে ভিন্নতা আনার জন্য। আজকে কতগুলো আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি। আজকের প্রতিটা ফটোগ্রাফি মেলা থেকে তুলা। আমাদের এখানে অনেক দিন ধরে মেলা হচ্ছে আর কিছু দিন আগে তা শেষ হয়ে গিয়েছে।
মেলায় গেলে এই ধরনের ফুল বেশি দেখা যায়। বর্তমানে বাস্তবের ফুলের পাশাপাশি আর্টিফিশিয়াল ফুলের ব্যবসাও খুব ভালো চলছে। আমার মনে হয় বাস্তবের ফুল থেকে আর্টিফিশিয়াল ফুলের দামও অনেক বেশি। এখন মানুষ ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করে। এমনকি আমি নিজেও এবার ঘর সাজানোর জন্য অনেক গুলো আর্টিফিশিয়াল ফুলের টব এনেছি। এই ফুলগুলো যেমন নষ্ট হয়না তেমনি দেখতেও খুব সুন্দর। ময়লা হলে খুব সহজেই পরিষ্কার করা যায়।
মেলায় গিয়ে এত সুন্দর ফুল দেখে চুপ করে থাকতে পারিনি তাই চেষ্টা করি সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করার। আমরা এমন একটি প্লাটফর্মে যুক্ত হয়েছি যেখানে সবারই ফটোগ্রাফি করার ইচ্ছে জাগে। তবে সুন্দর কিছু দেখলে এখন ফটোগ্রাফি করে সবার সাথে শেয়ার করে নিতে অনেক ভালো লাগে। তারজন্য ভালো কিছু পেলেই ফটোগ্রাফি করার নেশা জাগে। আপনাদের মতো এত ভালো ফটোগ্রাফি করতে পারি কিনা জানিনা তবে চেষ্টার কোনো ক্রটি রাখি না। যাই হোক তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
📸ফটোগ্রাফি-১📸
প্রথমে আপনাদের দেখাবো হলুদ গোলাপের ফটোগ্রাফি। আমরা বাস্তবে হলুদ গোলাপ অনেক দেখেছি। কিন্তু এবার আর্টিফিশিয়াল গোলাপ ও কম সুন্দর নয়। এর উপরে কত সুন্দর ভাবে বৃষ্টির ফোঁটা দেওয়া হয়েছে। এই ফুলের ছোট ছোট টব এনে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগবে।
📸 ফটোগ্রাফি-২ 📸
এবার দেখাবো আরও একটি গোলাপের ফটোগ্রাফি। এর কালার লাল আবার রাণী গোলাপীও বলা চলে। এই ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন গাছে ফুটে রয়েছে। একদমই বোঝার উপায় নেই এগুলো আর্টিফিশিয়াল ফুল। আমার কাছে এখন এই ফুলগুলো অনেক ভালো লাগে।
📸 ফটোগ্রাফি-৩ 📸
এবার আপনাদের দেখাবো আরও একটি গোলাপের ফটোগ্রাফি। আমরা জানি বর্তমানে গোলাপের অনেক প্রজাতি রয়েছে। তারজন্য গোলাপ বিভিন্ন কালারে হয়ে থাকে। এটি হলো হালকা গোলাপি রঙের গোলাপ ফুল। এর উপরেও খুব সুন্দর ভাবে বৃষ্টির ফোঁটা দেওয়া হয়েছে।
📸 ফটোগ্রাফি- ৪ 📸
এবার দেখাবো নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলগুলো গাঢ় লাল কালারের হয়ে থাকে। এই ফুল দেখতে অনেকটা কচু পাতার মতো। আমি বাস্তবেও এই ফুল দেখেছি কিন্তু নাম জানিনা। আপনারা কেউ জেনে থাকলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন।
📸 ফটোগ্রাফি-৫ 📸
এবার দেখাবো মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। এই ফুল বাস্তবে যেমন আমার খুব পছন্দের তেমনি আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। মেলায় যেগুলো পাওয়া যায় সেগুলো খুব সুন্দর ভাবে দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। দেয়ালে ঝুলিয়ে দিলে একদম মনে হয় যেন গাছে ফুল ফোটে রয়েছে। এখানে বিভিন্ন কালারের মাধবীলতা ফুল রয়েছে।
📸 ফটোগ্রাফি-৬ 📸
এবার দেখাবো হলুদ কালার ডালিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুলেরও বিভিন্ন প্রজাতি রয়েছে। এর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। বাস্তবের ফুলের মতই আর্টিফিশিয়াল ফুলগুলো। এই ফুলগুলো দিয়েও ঘর সাজালে দেখতে খুব সুন্দর লাগবে।
📸 ফটোগ্রাফি-৭ 📸
সবশেষে দেখাবো নীল কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি। এই কালার দেখতেও খারাপ নয়। যেকোনো ফুল যেকোনো কালার হোক না কেন দেখতে অনেক ভালো লাগে। আমার তো এত ধরনের ফুল দেখে ইচ্ছে করেছিল সব নিয়ে আসতে। তবে এনেছি অল্প কিন্তু গতকাল মার্কেটে গিয়ে অনেক গুলো এনেছি। সেগুলো অন্য একদিন শেয়ার করবো।
এই হলো আমার আজকের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম vivo y16
ফটোগ্রাফার @tanjima
ক্যাটাগরি ফটোগ্রাফি
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

|| Join Heroism Discord Server for more Details ||
| ডিভাইসের নাম | vivo y16 |
|---|---|
| ফটোগ্রাফার | @tanjima |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
হঠাৎ করে কাউকে যদি এই ফুলগুলো দেখানো যায় সে নিশ্চিত ভাবে ভুল করে বসবে। এই ফুল গুলো দেখতে এমন লাগে মনে হয় যেন জীবন্ত ফুল। আপনার ফোন গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। এত চমৎকার আর্টিফিশিয়াল ফুলগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া হঠাৎ করে কেউ দেখলে জীবন্ত ফুল মনে করবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
মেলায় বিভিন্ন রকমের দোকানপাট দেখতে পাই আমরা। আর সেই দোকানগুলোর মাঝে আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো আমার অনেক ভালো লাগে। আর্টিফিশিয়াল ফুল গুলো আমার ভীষণ পছন্দের। এগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে।
আপু আপনার কাছেও আর্টিফিশিয়াল ফুল ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন আপু, বর্তমানে আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরের রুম সুন্দর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ☘️
হ্যাঁ ভাইয়া এই ফুলগুলো দিয়েই এখন ঘর সাজাতে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ফুলগুলোর ফটোগ্রাফি দেখে বোঝাই যাচ্ছে না এটি আর্টিফিশিয়াল ফুল। আমি প্রথমে দেখে মনে করেছিলাম এটা অরজিনাল ফুল । আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে।
ভাইয়া দোকানে গিয়ে আমিও অবাক হয়ে গিয়েছিলাম ফুল দেখে। একদমই বোঝোর কোনো উপায় নেই। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি একদম ঠিক বলেছেন এখন বাস্তব ফুলের থেকে আর্টিফিশিয়াল ফুলের অনেক দাম। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর দেখে বোঝাই যায় না এগুলো আর্টিফিশিয়াল ফুল অনেকগুলো একদম বাস্তব ফুলের মতই লাগে। জেনে খুব ভালো লাগলো যে ঘর সাজানোর জন্য আপনি কিছু আর্টিফিশিয়াল ফুল কিনেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু ঘর সাজানোর জন্য কিছু ফুল কিনেছি তা একদিন শেয়ার করবো। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
সাতটি আর্টিফিশিয়াল ফুল নিয়ে রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আর্টিফিসিয়াল ফুলগুলো একসময় খুব বাসা বাড়িতে দেখা যেত। এখন তেমন একটা দেখা যায় না। তাছাড়া ঠিকই বলেছেন মেলায় গেলে এরকম ফুলের সমারোহ দেখা যায়। আপনি সেই আর্টিফিশিয়াল ফুল গুলোর খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আর্টিফিশিয়াল ফুল ছিল দেখছি। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
হ্যাঁ আপু মেলাতে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল ছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আর্টিফিশিয়াল ফুলগুলি অনেকটা সত্যিকার ফুলের মতোই দেখতে লাগে।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে।বিশেষ করে গোলাপ ফুলগুলি দেখেই বোঝা যাচ্ছে না যে এগুলো আর্টিফিশিয়াল ফুল।একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে লাগছে,ধন্যবাদ আপু।
হ্যাঁ দিদি আর্টিফিশিয়াল ফুলগুলো একদম অরজিনাল ফুলের মতোই লাগে। ধন্যবাদ।
এ জাতীয় ফুলগুলো আমার খুবই প্রিয় পাশাপাশি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে। আমি তো বেশ কিছুদিন ধরে ভাবছি এ জাতীয় কিছু ফুল কিনে এনে ঘর সাজাবো। তবে যাই হোক আপনি সুন্দরভাবে ফটোগ্রাফি করে এনেছেন আর সেই সমস্ত ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফুল গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া আমি কিছু ফুল দিয়ে ঘর সাজিয়েছি অন্য একদিন শেয়ার করবো। আপনার যেহেতু এই ফুল দিয়ে ঘর সাজানোর ইচ্ছে রয়েছে তাড়াতাড়ি পূরণ করে নেন। ধন্যবাদ।
আপনি আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।এই ফুল আমার বেশ পছন্দের।বিশেষ করে ঘর সাজাতে অনেকটা দরকারি হয়।আর দেখতেও চমৎকার লাগে।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই ফুল দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ।