রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস বাচ্চারা পেলে খুব খুশি হয়। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট শেয়ার করতে চলে এসেছি।

IMG_20231017_194519.jpg


এই ওয়ালমেট বানাতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। রঙিন কাগজ ছোট করে কাটা আবার গাম দিয়ে লাগানো খুবই ঝামেলার। অবশেষে অনেক চেষ্টার পর সম্পূর্ণ বানাতে পেরে স্বার্থক হয়েছি। অনেক দিন পর ওয়ালমেট বানিয়ে খুব ভালো লেগেছে। এই ডাই প্রজেক্ট বানাতে আমার অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ বানানোর পর দেখতে অনেক ভালো লেগেছে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231017_100043.jpg


১. রঙিন কাগজ।

২. কাঁচি

৩. গাম

৪. কার্ডবোর্ড


ওয়ালমেট বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜



প্রথমে কার্ডবোর্ডের উপর স্কেল ধরে পেন্সিল দিয়ে ঘর বানিয়ে নিলাম। এবার কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


𒆜২য় ধাপ𒆜


IMG_20231017_101731.jpg


এরপর কালো কালার রং দিয়ে সম্পূর্ণ ফ্রেম কালার করে নিলাম।


𒆜৩য় ধাপ𒆜



এবার একটি সাদা পেপারের উপর পেন্সিল দিয়ে লাভ এঁকে নেব।


𒆜৪র্থ ধাপ𒆜



এরপর লাল পেপার চিকন করে কেটে নেবো। তারপর চিকন অংশগুলো কে ছোট ছোট করে কেটে নেবো।


𒆜৫ ম ধাপ𒆜


IMG_20231017_133442.jpg


এখন গাম দিয়ে লাল অংশের মাথা ফুলের পাপড়ির মতো করে বানিয়ে নেব।


𒆜৬ষ্ট ধাপ𒆜



এবার হলুদ ও সবুজ পেপার চিকন করে কেটে নেবো। এরপর গাম দিয়ে সবুজ পেপার কে পাতার মতো আর হলুদ পেপার ডালের মতো করে নেবো।


𒆜৭ম ধাপ𒆜



এখন লাল পাপড়ি লাভের নিচে গাম দিয়ে ফুলের ডিজাইন করে লাগিয়ে নেবো।


𒆜৮ম ধাপ𒆜



এবার ফুলের পাশে ডাল দিয়ে দেবো এবং ডালের মধ্যে পাতা গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৯ম ধাপ𒆜


IMG_20231017_163224.jpg


এরপর হলুদ পেপার দিয়ে লাভের ডিজাইন করে নেব।


𒆜শেষ ধাপ𒆜



এখন আগে থেকে বানিয়ে রাখা ফ্রেম গাম দিয়ে এর উপর লাগিয়ে নেবো। সবশেষে এবার লাভের উপরে লাল পেপার দিয়ে ফুলের ডিজাইন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট।



IMG_20231017_194646.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ডাই প্রজেক্ট এর প্রতিটা ধাপ তৈরি করতে খুব কষ্ট হয়েছে। যেমন বানাতে সময় লেগেছে তেমনি লিখতেও অনেক সময় লেগেছে। আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। মনে হয় এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে নি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার এই ওয়ালমেট বানাতে যথেষ্ট সময় লেগেছিল। ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি। আপনি আজকে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে এই ধরনের কিছু তৈরি সত্যি নিজেকে তৃপ্তি দেয়। আমার কাছে অনেক ভালো লেগেছে ওয়ালমেট হিসেবে দারুণ ফুটে উঠেছে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করেছেন।দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার এই কারুকাজটি দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার এই ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজের যেকোনো জিনিস বানানোর পর দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট করলেন। দেখতে খুব সুন্দর লাগছে।এ ধরনের ওয়ালমেট দেয়ালের সৌন্দর্য অনেকটা ই বাড়িয়ে দেয়।খুব ভালো লাগলো ডাই পোস্টটি।

 3 years ago 

আপু আপনার কাছে আমার ওয়ালমেট ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি আমার কাছে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার মতো আমার কাছেও রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস খুব ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার তৈরি ওয়ালমেট এর প্রতিটি স্টেপ দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাজ মানেই সময় আর ধৈর্য প্রয়োজন। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি চমৎকার একটা ওয়ালমেট তৈরি করছেন। আপনার ওয়ালমেট তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট দেখতে আসলেই খুবই ভালো লাগে। এগুলো ঘরের মধ্যে দিলে সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কাছেও বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন, খুবই সুন্দর হয়েছে এখানে বেশ কয়েকটা ফুলের ব্যবহার করা হয়েছে, লাল রং কাগজ ব্যবহার করার কারণে আরো বেশি সুন্দর লাগছে।।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া লাল রঙের কাগজ ব্যবহার করাতে দেখতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। দেখেও শিখে পারলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আসলে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব হয়। তেমনি আপনিও নিজের মতো করে চেষ্টা করার কারণে অনেক সুন্দর ভাবে এই ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট দেখে খুব ভালো লেগেছে। অসম্ভব দারুণ হয়েছে আপনার তৈরি করা এই ওয়ালমেট।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করলে সব সম্ভব। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39