এসো নিজে করি মান্ডালার মাধ্যমে একটি ফুলের আর্ট । (১০%বেনিফিশিয়ারী shy-fox এর জন্য )
আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সামনে একটি মান্ডালার আর্ট নিয়ে এসেছি । আমার বাংলা ব্লগ এ জয়েন করার পর থেকে সবাইকে বিভিন্ন রকম মান্ডালার আর্ট করতে দেখেছি।তাই আমিও ভাবলাম যে একটু চেষ্টা করি। সবাই অনেক সুন্দর করে মান্ডালার আর্ট করে। মান্ডালা আট করা একটু কঠিন বটে, কিন্তু আমি যত কঠিন ভেবেছিলাম তত কঠিন না।
নিচে আমি মান্ডালা আর্ট এর প্রতিটি ধাপ দেখাচ্ছি।
প্রয়োজনীয় উপকরণ
| সাদা কাগজ | ১টি |
|---|---|
| কম্পাস | ১টি |
| পেন্সিল | ১টি |
| কালো রং পেন্সিল | ১টি |
| স্কেল | ১টি |
১ম ধাপ
প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি।
২য় ধাপ
এখন বৃত্তটির যেকোনো এক মাথায় কম্পাস রেখে আরো একটি বৃত্ত এঁকে নিয়েছি।
৩য় ধাপ
প্রথম এবং দ্বিতীয় বৃত্তটি যেখানে মিলেছে সেই জায়গায় কম্পাস রেখে আরো একটি বৃত্ত এঁকে নিয়েছি।
৪র্থ ধাপ
এভাবে সবগুলো বৃত্ত এঁকে নিয়েছি।
৫ম ধাপ
বৃত্তের বাইরের দাগ গুলো মুছে দিয়েছি।
৬ষ্ঠ ধাপ
এখন স্কেলের সাহায্যে এভাবে লম্বালম্বি দাগ দিয়ে নিয়েছি এবং প্রতি হাফ সেন্টিমিটার অন্তর অন্তর একটি ছোট দাগ দিয়েছি।
৭ম ধাপ
ওই ছোট দাগের উপর কম্পাস রেখে একটি অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।
৮ম ধাপ
এখন আরো কিছু অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।
৯ম ধাপ
আরো কিছু অর্ধবৃত্ত এঁকেছি।
১০ম ধাপ
এভাবে অর্ধবৃত্ত এঁকে শেষ করেছি।
১১তম ধাপ
বাইরের দাগ গুলো মুছে দিয়েছি।
১২ ধাপ
এভাবে ভেতরের অংশটুকু কালো রং করেছি।
১৩ম ধাপ
বাকিগুলোও কালো রং করেছি।
১৪ম ধাপ
ভিতরের গুলো কালো রং করেছি।
১৫ম ধাপ
এইভাবে আমি আমার আর্টটি সম্পন্ন করেছি আশাকরি আপনাদের সবার আমার মান্ডালা আর্ট টি পছন্দ হবে।
ধন্যবাদ
@tania
| ফটোগ্রাফার | @তানিয়া |
|---|---|
| Phone | oppo reno5 |
বাহ আপনি তো মেন্ডেলের সাহায্য নিয়ে অনেক সুন্দর একটি ফুল অংকন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
ধন্যবাদ ভাইয়া।
খুবই চমৎকার মান্ডালা আপু। অসাধারণ এবং প্রতিটি পর্যায় পর্যায় ক্রমে তুলে ধরেছেন।
সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল
ধন্যবাদ ভাইয়া।
বাহ! খুব সহজে ধাপে ধাপে আপনার মান্ডালার চিত্রটি তুলে ধরেছেন আপু
খুবই সুন্দর হয়েছে
এক কথায় সিম্পলের মধ্যে গরজিয়াস 😍😍
অনকে শুভ কামনা রইল আপনার জন্য
ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খৃবই চমৎকার ভাবে আর্ট করেছেন। ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া।
আপনার চিত্র অংকন অসাধারণ হয়েছে।
আমি স্কুল জীবনে এভাবে করে ফুল আর্ট করতাম।
ধন্যবাদ আপু শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ♥️
ধন্যবাদ ভাইয়া।
ওয়াও অসাধারণ হয়ছে আপনার আঁকা ফুলটি। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া।
সত্যিই আমি খুবই খুশি আপনার মনের মাধুরী মিশিয়ে অঙ্কন করেছেন। ফুলের ছবি টি দারুন হয়েছে।অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ ভাইয়া।
মান্ডালা আমার সবসময় অনেক প্রিয়।
আর তাই জন্য কেউ যখন মান্ডালা আর্ট করে তখন আমি সেই আর্টটি খুব ভালো করে খেয়াল করে দেখি। আপনার মান্ডালা টি সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু।
আপু আপনার আর্টিটি খুবই সুন্দর হয়েছে।
আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।