একটি সুন্দর ফুলের ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফুলের ডিজাইন শেয়ার করবো। এই ধরনের আর্টগুলো শুরুতে দেখে যতটা কঠিন মনে হয় কিন্তু করতে গেলে অতটা কঠিন লাগে না। কারণ মেপে মেপে করা হয় এবং একটি টেকনিক ইউজ করে সম্পূর্ণ আর্টটি করা হয় জন্য খুব সহজে আঁকা যায়। আজকের আর্ট টি আঁকা শেষ করার পর কেমন যেন সাদামাটা লাগছিল। তাই ভাবলাম যে কিছুটা কালার করে যদি আরেকটু সুন্দর করা যায়। কালার করার পর মনে হলো আর্টটির সৌন্দর্যই চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর লাগছিল আমার কাছে যে বলে বোঝাতে পারবো না। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231112192107.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কম্পাস
কলম
সাইন পেন



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর আমি স্কেল দিয়ে মাঝে কতগুলো দাগ দিয়েছি। এখন প্রতিটি দাগের উপরে গোল করে ঘুরিয়ে ফুলের মত এঁকেছি।


IMG20231109184912.jpgIMG20231109184956.jpg

এখন ফুলের বাইরে দিয়ে গোল করে দাগ দিয়েছি। তারপর আবারো একই রকম ভাবে এঁকেছি।


IMG20231109185043.jpgIMG20231109185132.jpg

একই রকম ভাবে আরো কতগুলো পাতা এঁকে গোল করেছি।


IMG20231109185246.jpgIMG20231109185358.jpg

সবগুলো ফুলের পাপড়ি আঁকার পরে সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করে পেন্সিলের বাড়তি দাগগুলো।


IMG20231109185607.jpgIMG20231109190243.jpg

সাইডের অংশে কালো রং করেছি এবং মাঝের অংশে লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20231109190330.jpgIMG20231109190419.jpg

এখন ভিতরে কিছু কিছু অংশে পেন্সিল দিয়ে রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20231109190657.jpgIMG20231109190928.jpg

এখানে আমার নামের সাইন করে আর্টটি শেষ করে দিয়েছিলাম।


IMG20231109190940.jpg


IMG20231109191009.jpg


তারপর আবার এক একটি পাতা এক এক রকমের কালার করে আর্টটি শেষ করেছি।


IMG20231112191531.jpg


IMG20231112192118.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট করেছেন আপু। এটা কালারফুল হওয়ায় আরও বেশি ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফুলের ডিজাইন আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও মনে হয়েছে কালার করার পর আরো বেশি সুন্দর লাগছিলো দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ দারুন একটি কালার ফুল আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করলেন তো। আমার কাছে তো আপনার কালার ফুল ফুলের আর্টটি দারুন লেগেছে। এক কথায় অসাধারণ। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার কালারফুল আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই ধরনের আর্ট সুন্দরভাবে মেপে না করলে দেখতেও অসুন্দর হয়ে যায় । যেমনটা আপনি খুব সুন্দর করে সিম্পল ভাবে মেপে সৌন্দর্য দিয়ে। তারপর খুব সুন্দর করে রঙিন করায় দেখতে সুন্দর লাগছে। আসলেই খুব সুন্দর একটা টেকনিক চিত্র অঙ্কনের । যেটা প্রতিনিয়ত আপনার কাছ থেকে দেখতে পাই। ভালো লাগে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের আর্ট গুলো মেপে না করলে দেখতে ভালো লাগে না। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ফুলের ডিজাইনটি সত্যি অনেক সুন্দর হয়েছে। যদি রং না করতেন তাহলে সত্যি সাদামাটা দেখা যাচ্ছিল। বিভিন্ন ধরনের রং করার ফলে ফুলের ডিজাইনটি খুবই সুন্দর লাগতেছে। আপাতত কি ফুল সেটা বলতে পারতেছি না, তবে ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

সাদামাটা লাগছিল জন্যই রং করেছিলাম ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই আপু, এই ধরনের আর্ট গুলো দেখে আমার কাছে সবসময়ই কঠিন বলে মনে হয়। তবে যারা সঠিক মাপ নিয়ে আর্ট গুলো করতে পারে তাদের কাছে খুব সহজ বলে মনে হয়। শেষ পর্যন্ত সাদামাটা লাগার কারণে রঙিন করেছেন বলে আর্টটা আসলে অনেক বেশি পরিমাণে ফুটে উঠেছে। দারুন ছিল ফুলের ডিজাইনটি।

 2 years ago 

সময় নিয়ে এই আর্টগুলো করলে বেশ সহজেই করা যায়। ভালোই লাগে করতে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার করা ফুলের ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ফুলের ডিজাইনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার ফুলের আর্টটি দেখার জন্য এবং মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি ফুলের ডিজাইন আর্ট করেছেন। ফুলটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। এধরনের আর্ট গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। তাছাড়া কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার কাছেও এ ধরনের আর্টগুলো খুব ভালো লাগে। এ জন্যই মাঝেমধ্যে করা হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপু আপনার আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছি ।দারুন একটি ফুলের আর্ট শেয়ার করেছেন ।আপনি ঠিকই বলেছেন কালার করার পরে যেন ফুলের চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার কাছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

খুবই দক্ষতার সাথে সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। ডিজাইনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ফুলের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এ ধরণের ফুলের আর্টগুলো একটু মেপে করতে হয় জন্য খুব সাবধানে করতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি সুন্দর ফুলের ডিজাইন করেছেন আপু অনেক সুন্দর হয়েছে আপনার করা ডিজাইন টা।এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আর্ট করার ধাপ গুলো সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যাতে সহজেই বোঝা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38