You are viewing a single comment's thread from:

RE: একটি মজার চিঠির ধাঁধা

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইসাপ
আমরা এলাম গিরিডিতে,
নতুন দেশে এসে মোরা বড়ই মজা পাই। আকাশ হেথায় আলোয় ভরা, বাতাস পরিষ্কার,
চারিদিকে দৃশ্য দেখে লাগছে চমৎকার।
উশ্রী নদী বইছে কেমন ছাপিয়ে দুটি তীর। স্নিগ্ধ শোভা দেখছি কেবল শ্যামল বনানীর। আশেপাশে পাহাড় কত, আঁকাবাঁকা পথ। সাঁওতালরা বাজায় দূরে মাদল নিয়ে গড় গৎ। নদীর ধারে আমলকি বন পলাশ গাছের সার, খাটিয়াতে বসে মোরা দেখছি অনিবার । মোদের বাড়ি নদীর পাশে তাইতো মজা পাই, নাচে হাসি হল্লা করি, উল্লাসে গান গাই। এখান থেকে মন যে আমার ফিরতে নাহি চায়, এতটা সুখ কলিকাতায় পাওয়া কি আর যায়? কেমন আছিস সবাই তোরা চিঠির জবাব দিস। আজকের মত বিদায় নিলাম ভালোবাসা নিস। ইতি সূর্য পাল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64196.35
ETH 1800.98
USDT 1.00
SBD 0.38