You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- jogphawl ( সিজন ২- ষষ্ঠ পর্ব )
আজকের পর্বটি বেশ ভালো হয়েছে মনে হচ্ছে। কারণ রাগ সঞ্জীবনী পাওয়ার একদম কাছে পৌঁছে গিয়েছে। তাছাড়া নাদ দিতিপ্রিয়া, শ্রুতি ও বিক্রমকে নিয়ে ওই মন্দিরে পৌঁছে গিয়েছে। যদিও নাড এদেরকে বাঁচানোর কথা বলেছে আসলেই কি এদেরকে বাঁচানোর তার কোন ইচ্ছা আছে কিনা বোঝা যাচ্ছে না এখনও। তাছাড়া সকলে মিলে সুর বাজানোর সঙ্গে সঙ্গে চাকরি গুলো ঘোরা শুরু করেছে। সবগুলো চাতকি ঘোরার সঙ্গে সঙ্গে একটি করে সংকেত দিয়েছে। এই সংকেত গুলো মিলিয়ে হয়তো রাগসঞ্জীবনী পাওয়া যাবে। যদিও বিক্রম বিষয়টি বুঝতে পেরেছে এখন দেখা যাক যে এই রাগ সঞ্জীবনী কে উদ্ধার করতে পারে। তাছাড়া আজকের পর্বের শশীকান্তের বিষয়ে অনেক কিছু জানা গেল। শশীকান্ত কি শেষমেশ অমর হতে পারবে কিনা তাই দেখার অপেক্ষা। বেশ ভালো লাগলো আজকের পর্বটি দাদা।