You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- রুদ্রপুরের নারী ( সিজন ১- পঞ্চম পর্ব )
দিতিপ্রিয়া মেয়েটি অল্পের জন্য বেঁচে গিয়েছে। ওকে মারতে গিয়েও কেন মারল না? চাইলে তো মেরে ফেলতে পারতো। একাইতো পেয়েছিল । তাছাড়া বিক্রমের মা যে কিডন্যাপ হয়েছে বাড়ির লোকজন জানে না কেন? এতদিন কোথায় আছে জানতে চায় না বাড়ির লোকজন। তাছাড়া সবগুলো চাকতি হাতে না পেলে তো সঞ্জীবনী উদ্ধার করা সম্ভব নয়। বাইরের লোকজনের কাছ থেকে এই চাকতিগুলো উদ্ধার করা বেশ কঠিন হবে মনে হচ্ছে।শ্রুতিকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করল। আগামী পর্বে বোঝা যাবে যে শ্রুতিকে মারতে পেরেছি কিনা। আমার মনে হয় শ্রুতি বেঁচে যাবে কোনোভাবে। তাছাড়া ওই একটি মহিলাকে শুধু রুদ্র ভৈরবের সামনে গান গাওয়ার অনুমতি দিয়েছে। বাকিদের সামনে গান গাওয়ার অনুমতি দেয় নি সেই ১০০ বছরের কুসংস্কারের জন্য। যাই হোক আজকের পর্বটি বেশ ভালই হয়েছে মনে হচ্ছে।। ধন্যবাদ দাদা।
মেরে ফেলতে পারতো কিন্তু সেখানে নিজেকেই তার বাঁশির সুরে হারিয়ে ফেলেছিলো বা তার চেহারার প্রতি মোহিত হয়েছিল, এইরকম একটা কিছু হবে, কারণ ক্লিয়ার এখনো বোঝা যায়নি। আর কিডন্যাপের বিষয়ে বাড়ির লোকজনদের বলেনি, কারণ এতে সবাই একটা টেনশন করবে আর যদি কেউ ভুল কোনো স্টেপ নেয় তাহলে তার মায়ের ক্ষতি হতে পারে। এইসব চিন্তা করে কাউকে কিছু বলেনি, আর তাকে মানাও করে রেখেছিলো।