You are viewing a single comment's thread from:

RE: আলু, কুমড়ো এবং পুঁইশাক দিয়ে চিংড়ির মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

কুমড়াটা বেশ লাল ছিল। লাল কুমড়াগুলো অনেক বেশি মিষ্টি হয়। যে সব কুমড়ায় মিষ্টি যত বেশি সেই তরকারি স্বাদ তত বেশি হয়। তাছাড়া ঠিকই বলেছেন দাদা চিংড়ি দিয়ে কুমড়া রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। পুঁইশাকের ডাটা চিবোতে বেশ ভালই লাগে। কিন্তু এভাবে কুমড়ো এবং আলুর সঙ্গে মিক্স করে কখনো রান্না করা হয়নি। দাদা সব কিছুই ভেজে রান্না করেন সব সময়। কাঁচা কোন সবজি রান্না করেন না দেখছি। অনেক ধৈর্য নিয়ে রান্না করেন আপনি দেখেই বোঝা যায়। আমি রান্না করে করতে গেলে তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করি। আপনি অনেক সময় নিয়ে এক একটা সবজি আলাদা আলাদা ভেজে তুলেন এর ফলে রিসিপির সাহায্যে আরো অনেক গুন বেড়ে যায় তা দেখেই বোঝা যায় । তাছাড়া ঝোল না রেখে আটো আটো করার কারণে মনে হয় খেতে আরো বেশি সুস্বাদু হয়। রেসিপিটির কালার দেখে মুখে পানি চলে এসেছে। বেশ লোভনীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42