পালং শাক খেতে ভালোই লাগে, কিন্তু পালং শাকের যে এত গুনাগুন তা জানা ছিল না। আপনার রেসিপিগুলো দেখলে বিভিন্ন সবজির গুণাগুণ সম্পর্কে জানা যায়। তাছাড়া পালংশাকের পরোটার নাম প্রথম শুনলাম। অদ্ভুত অদ্ভুত রেসিপির নাম দাদার কাছ থেকে জানা যায়। মাঝেমধ্যে আমাদের সঙ্গে শেয়ার করলেও তো পারেন দাদা আমরাও শিখে নিলাম। পালং শাকের পরোটা খেলে অবশ্যই রেসিপি শেয়ার করবেন। কাকড়া আমি কখনো খাইনি । আপনার বিভিন্ন সময় কাঁকড়া রান্না দেখলেই খেতে ইচ্ছা করে। বাংলাদেশে হলে তো একদিন দাওয়াত চেয়ে নিতাম কাকড়া খাওয়ার। সাথে আবার আলু দেওয়ার কারণে মনে হয় অন্যরকম স্বাদ হয়েছে। দেখতে তো বেশ লোভনীয় লাগছে। খেতে না জানি কত সুস্বাদু হয়েছিল।