You are viewing a single comment's thread from:

RE: কালী পূজায় ঘোরাঘুরি-পর্ব ৬

in আমার বাংলা ব্লগ4 years ago

পা তো ব্যথা হবেই। পূজার মধ্যে এমন লম্বা লাইনে দাঁড়িয়ে এক একটা পূজা দেখতে হলে তো দ্বিতীয় দিন আর বের হতে ইচ্ছা করবে না। সংহতি ক্লাবের উপরের ডিজাইনটি খুব ভালো লেগেছে। আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো কি দিয়ে তৈরি। পরে যখন শুনলাম যে কাঁচ দিয়ে তৈরি তখন খুবই অবাক হলাম। এত চমৎকার লাগছিল দেখতে। কাঁচ দিয়ে ডিজাইন এত সুন্দর করে করা যায় জানা ছিল না। কাঁচ দিয়ে করার কারণে মনে হয় লাইটের কালার পরে এরকম সুন্দর লাগছিল দেখতে। তাহলে তো দাদা রাত দশটার পরে যাওয়াই ভালো। ভিড় কম হলে আরামে দেখা যায়। ইউনাইটেড এসোসিয়েশন ক্লাবের পূজা মন্ডপটি খুবই সিম্পল ভাবে ডেকোরেশন করা। প্রথমটার কাছে পরেরটা খুবই পানসে লাগছে। জায়গা কম হলেও ছোটর মধ্যে মোটামুটি ভালই করেছে। একদিনে বেশ কয়েকটি পূজা মন্ডপ দেখা বেশ কষ্টসাধ্য মনে হচ্ছে । তারপরও তো আপনি বের হলেই তিন চারটার নিচে না দেখে ফেরেননি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37