You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - ক্যারি অন( অষ্টম পর্ব -সিজন ২)

in আমার বাংলা ব্লগ4 years ago

যাক শেষে এসে আপনার মতামত পড়ে কিছুটা শান্তি লাগলো। তা না হলে পুরো কাহিনী পড়ছিলাম আর খুবই খারাপ লাগছিল টি জের জন্য। টি জে যে অবশেষে মারা যায়নি অন্ধকার ঘরে আটকা আছে জেনে খুব ভালো লাগলো। মেলিসা টি জে কে দেখে প্রাণ ফিরে পেল তা না হলে তো খুবই আপসেট হয়ে গিয়েছিল টি জের মৃত্যুতে। সাইমন নামের যে লোকটা জোসদের বাড়িতে এসেছিল এবং কিছু ছবির তুলে নিয়ে গেল এই লোকের কাহিনী কিছু বুঝতে পারলাম না। এখনো মনে হয় এই লোকের কাহিনী শুরু করেনি। এই লোককে নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে নতুন রহস্য শুরু হবে। মেলিসা বারে গিয়ে যে লোক গুলো ছবি তুলল এরাই কি ডিজে পার্টিতে আগুন লাগিয়েছিল? তাছাড়া মেলিসা ডিজে পার্টি থেকে যে লোকের লাশ বের করে আনলো অলিভের লকেট হাতে অবস্থায় সেই লোকটাকে? কিছু জানা গিয়েছে? যাইহোক আজকের পর্বটি পড়ে খুবই ভালো লাগলো। গত পর্ব পড়ে ভাবছিলাম টি জে কি মারা গেল নাকি। খুব দ্রুতই দেখিয়েছে টি জে জীবিত আছে।

Sort:  
 4 years ago 

মেলিসা বারে গিয়ে যে লোক গুলো ছবি তুলল এরাই কি ডিজে পার্টিতে আগুন লাগিয়েছিল

এরা কীনা সেটা এখনো পুরোপুরি জানা যায়নি, তবে মেলিসার সন্দেহ যে এদের হাত থাকতে পারে, তাই এদের ছবিগুলো নিয়ে ক্রিমিনাল ডাটা বেস এ ক্রিমিনাল রেকর্ড চেক করছিলো।

তাছাড়া মেলিসা ডিজে পার্টি থেকে যে লোকের লাশ বের করে আনলো অলিভের লকেট হাতে অবস্থায় সেই লোকটাকে

ওটা তো তারা চিনতে পারিনি, কারন মুখ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। মনে হয় টি জে এর সাথে কারো হাতাপাই এর সময় তার হাতে লোকেট চলে গিয়েছিলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37