"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার বাংলা ব্লগে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবগুলো প্রতিযোগিতার বিষয়বস্তু খুব চমৎকার থাকে। আজকের প্রতিযোগিতার বিষয়বস্তু খুব ভালো লেগেছে আমার কাছে। সেজন্য তানজিরা আপুকে ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের প্রতিযোগিতার আয়োজন করার জন্য। রঙিন কাগজ দিয়ে আমরা কম বেশি সবাই জিনিস তৈরি করি। কিন্তু রঙিন কাগজের ফুলগুলো তৈরি করলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। বিশেষ করে ফুল তৈরি করার ক্ষেত্রে কাগজের কালারটা যদি চমৎকার হয় তাহলে ফুলটি আরো বেশি ফুটে ওঠে।


PhotoCollageMaker_20230817_194046371.jpg


ফুলের প্রতিযোগিতার নাম শুনেই প্রথমে যে ফুলটির কথা মনে এসেছে তা হল গোলাপ ফুল। যেহেতু এটি ফুলের রাজা তাই এই গোলাপ ফুল তৈরির সিদ্ধান্ত নিলাম। গোলাপ ফুল পছন্দ করে না এমন লোক মনে হয় পাওয়া যাবে না। গোলাপ ফুলের এত ধরনের কালার হয় যে দেখতেই ভালো লাগে। আজকে আমি লাল কালারের একটি গোলাপ ফুল তৈরি করেছি। এই গোলাপ ফুলটি তৈরি করতে আমার অনেক সময় এবং কষ্ট হয়েছে। কারণ অনেকগুলো ছোট ছোট কাগজ ভাঁজ করে তারপর জোড়া লাগিয়ে তৈরি করতে হয়েছে। ধাপ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। রঙিন কাগজের জিনিস বানিয়ে পোস্ট করতে গেলে সবচেয়ে বেশি কষ্টকর হলো প্রতিটি ধাপের বর্ণনা দেওয়া। তারপরও সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



এই ফুলটি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে তা হলো:

রঙিন কাগজ
কাঁচি
সুতা
আঠা
পেন্সিল


PhotoCollageMaker_20230817_194505378.jpg



একটি A4 সাইজের কাগজ নিয়ে কাগজটিকে ১২ খন্ড করে কেটে নিয়েছি।


IMG20230817190738.jpg


প্রথমে চিকন একটি কাগজ নিয়েছি। কাগজটির উপরের থেকে দুই কোনা এবং নিচ থেকে দুই কোনা ভাঁজ করেছি। তারপর দুইপাশ থেকে দুই কোনা ভাঁজ করেছি।


IMG20230610183414.jpgIMG20230610183440.jpg
IMG20230610183458.jpgIMG20230610183520.jpg

মাঝখান থেকে আরও এক ভাঁজ দিয়েছি। এভাবে মোট ১২ টি কাগজ ভাঁজ করেছি।


IMG20230610183526.jpgIMG20230610185116.jpg

এখন একটির ভিতরে আরেকটি কাগজ দিয়ে ভাঁজ করেছি। এভাবে ছয়টি করে কাগজ ভাঁজ করে মোট তিনটি বানিয়েছি। এখন একটির উপরে আরেকটি কাগজ রেখে মাঝখানে সুতা দিয়ে বেঁধে দিয়েছি।


IMG20230610185214.jpgIMG20230610185426.jpg

নিচের ছবির মত করে একটি কাগজ উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এভাবে সবগুলো কাগজ একই রকম করে উপরে উঠিয়ে দিয়েছি।


IMG20230610185443.jpgIMG20230610185515.jpg
IMG20230610185729.jpgIMG20230610185842.jpg

সবশেষে পেন্সিল দিয়ে কাগজটির সাইড বাইরের দিক মুড়িয়ে দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230610190213.jpg


চারকোনা আরেকটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি কোনাকুনি একবার ভাঁজ করেছি। আরো একবার কোনাকুনি ভাঁজ করে একটি পাতার মতো এঁকেছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20230610190237.jpgIMG20230610190303.jpg
IMG20230610190355.jpgIMG20230610190420.jpg

কাঁচি দিয়ে কাটার পর নিচের ফুলের মত হয়েছে।


IMG20230610190449.jpg


আরো একটি কাগজ নিয়ে পেন্সিল দিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি।


IMG20230610190458.jpgIMG20230610190601.jpg

লম্বা কাগজের এক সাইডে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছবির মত করে। তারপর পাতাটি ফুলের নিচে লাগিয়ে দিয়েছি এবং তার নিচে লম্বা কাগজটি লাগিয়ে দিয়েছি।


IMG20230610190636.jpgIMG20230610190736.jpg

IMG20230610190832.jpg


IMG_20230817_194220.jpg

IMG_20230817_194137.jpg


এভাবে আমার রঙিন কাগজের ফুলটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। দেখে একদম হুবহুব লাগছে অসাধারণ ছিল।

 3 years ago 

ধন্যবাদ আমার গোলাপ ফুলটি দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে যেমন ভালো লাগে লাল রঙের গোলাপ ফুল আমাদের সবার কাছেই অনেক বেশি প্রিয়। আপু আপনি কাগজ দিয়ে এত সুন্দর করে গোলাপ ফুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে আসলেই খুবই ভালো লাগে লাল কালারের গোলাপ ফুল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ফুলের কথা বললে প্রথমেই কিন্তু গোলাপ ফুলের কথাই আসে আর এই গোলাপ ফুল টাই কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। লাল আর সবুজ কাগজের সমন্বয়ে অনেক সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন দেখে মনে হচ্ছে অরিজিনাল গাছে ধরে থাকা গোলাপ ফুল। আমার কাছে অনেক সুন্দর লেগেছে শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গোলাপ ফুল সবারই পছন্দ। আর গোলাপ ফুল এত সুন্দর পছন্দ না হয়ে যাবে কোথায় ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে আপু। ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবুজের উপরে লাল চমৎকার ফুটে উঠেছে। ফুলটি দেখে সবার ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনিও নিশ্চয়ই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন? আপনিও তো সুন্দর সুন্দর ডাই তৈরি করেন।

 3 years ago 

আমার বাংলা ব্লগ বরাবরই ইউজারদের কথা ভাবে আপনার। গোলাপ ফুল টা অনেক সুন্দর হয়েছে আসলেই আমরা সবাই কম বেশি গোলাপ ফুল পছন্ধ করি অনেক ধন্যবাদ গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এই ব্লগ যেরকম ইউজারদের কথা চিন্তা করে অন্য কোন ব্লগ হয়তো সেরকম চিন্তা করে না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

"প্রতিযোগিতা - ৪২ এর ডাই কন্টেস্ট" কাগজ দিয়ে ফুল তৈরির প্রথম অংশগ্রহণকারী দেখছি আপনি আপু।গোলাপ আমাদের সকলেরই খুব পছন্দের একটি ফুল।আপনার তৈরি ফুলটি অনেক সুন্দর হয়েছে । ফুলটি টকটকে লাল কাগজ দিয়ে তৈরি করাতে বেশি সুন্দর লাগছে। আর আপনি ঠিক বলেছেন আপু, রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করে সেটার বর্ণনা দেওয়া খুবই কষ্টকর। যাইহোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপুমনি🌹🌹🌹

 3 years ago 

লাল গোলাপ ফুল অন্যরকম সুন্দর লাগে দেখতে। এজন্য লাল কালারের গোলাপ ফুল তৈরি করেছি। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ অসাধারণ একটি ফুল তৈরি করলেন আপু। আপনার তৈরি করা ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ছিল। রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল দেখতে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি ফুল তৈরি করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি করা ফুলটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

"' প্রতিযোগিতা-৪২' ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি " তে অংশগ্রহণ এর জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন আপু। আপনি তো এমনিতেও কাগজ দিয়ে বিভিন্ন রকমের ডাই পোস্ট শেয়ার করে থাকেন। আপনার তৈরি কাগজের লাল টুকটুকে গোলাপ টি খুবই দারুণ হয়েছে। পাপড়ির ডিটেইলস গুলোও বেশ ফুটে উঠেছে। কিছু ছবিতে সবুজ কালারের পেপারটা অন্য রঙ এর লাগলেও ফাইনাল আউটপুট কিন্তু বেশ সুন্দর, প্রায় নিখুঁত হয়েছে...

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিভিন্ন ধরনের ডাই তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্যই তো লাল কালারের গোলাপ ফুলটি তৈরি করেছি ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপু আপনাকে। ডাই প্রতিযোগিতায় কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি গোলাপ ফুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল সকলেই ভালোবাসে। সেই ভালোবাসার ফুলটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার গোলাপ ফুলের পোস্টটি দেখার জন্য অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের এবারে কনটেস্ট ছিল, ডাই কনটেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি। আর এই ধারাবাহিকতায় আপনি আজকে গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি গোলাপ ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ফুল তৈরি প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গোলাপ ফুলটি তৈরি করার পর আমার কাছেও খুবই ভালো লেগেছিল আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39