এসো নিজে করি গ্লিটার আর্ট পেপার দিয়ে খরগোশ তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
| আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গ্লিটার আর্ট পেপার দিয়ে খরগোশ তৈরি করে।গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার যেমন ভালো লাগে আপনারাও সেরকম পছন্দ করেন। সেজন্য বানানোর উৎসাহ আরো বেড়ে যায়। গ্লিটার আর্ট পেপার দিয়ে জিনিস বানানোর পর যে স্যাটিসফ্যাকশন আসে তা রঙিন কাগজের জিনিসে আসে না। তাছাড়া আপনাদের এত সুন্দর কমেন্ট এর কারণে গ্লিটার আর্ট পেপার নিয়ে আবারও বানাতে বসে গেলাম । আজকে আমি একটি কিউট খরগোশ বানিয়েছি। আশা করি আপনাদের আজকের খরগোশটি ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে খরগোশ বানানোর প্রতিটি ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। |
|---|
প্রয়োজনীয় উপকরণ:
- গ্লিটার আর্ট পেপার
- কাঁচি
- পেন্সিল
- গ্লু গান
- কম্পাস
- গ্লু গান
- পেন্সিল
- কাঁচি
প্রথমে একটি অর্ধবৃত্ত এঁকেছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
তারপর অর্ধবৃত্তটিকে ঘুরিয়ে আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি।
প্রথমে পেন্সিল দিয়ে খরগোশের কানের মত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে দুইটি কেটে নিয়েছি।
এখন কানদুটি আগে থেকে বানিয়ে রাখা খরগোশের উপরে লাগিয়ে দিয়েছি।
এখন কালো গ্লিটার আর্ট পেপারের উল্টো সাইডে ছোট ছোট দুটি বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি চোখ বানানোর জন্য।
এখন চোখ দুটিকে খরগোশের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
গোলাপি আর্ট পেপারের উল্টো সাইডে লাভ শেপ এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এখন লাভটি খরগোশের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি নাক বানানোর জন্য।
এখন নাকের নিচে গোঁফের মত কলম দিয়ে এঁকে নিয়েছি।
এখন কালো গ্লিটার আর্ট পেপার চিকন করে কেটেছি।
চিকন কালো গ্লিটার আর্ট পেপারগুলো খরগোশের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার খরগোশটি। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপনার অরিগামি গুলা বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে আজও তার ব্যতিক্রম নয় খুবই সুন্দরভাবে খরগোশের ও রিয়া মিল প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য
গ্লিটার পেপার দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি খরগোশের অরিগামি তৈরি করেছেন। আপনার খরগোশে অরিগামি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে নিখুঁত করে একটি খরগোশের অরিগামি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আমার খরগোশের অরিগামি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
গ্লিটার পেপার ব্যবহার করে অসাধারন একটি খরগোশ তৈরি করেছেন। এরকম কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল আপু। খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার উপস্থাপনা এবং বর্ণনা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিকই বলেছেন আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে একটা কিছু বানানো হলে বানানোর পরে দেখলে একেবারে মনটা ভরে যায়। আপনার আজকে গ্লিটার আর্ট পেপারের বানানো খরগোশটি কিন্তু দারুন কিউট লাগছে। আমি এর আগে কাগজ দিয়ে বানিয়ে ছিলাম কিন্তু কাগজের আর গ্লিটার পেপার এর মধ্যে অনেক ডিফারেন্স।আপনারটা দেখতে অসাধারণ হয়েছে।
আমার কাছে তো গ্লিটার আর্ট পেপারের জিনিস দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
খরগোস খুবই কিউট একটি প্রাণী। আপনি এসো নিজে করি গ্লিটার আর্ট পেপার দিয়ে খরগোশ তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার কাজ আমার ভালো লাগলো আপু। দোয়া রইলো আপনার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া খরগোশ বাস্তবে দেখতে খুবই কিউট লাগে। ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে খরগোশ তৈরি চমৎকার হয়েছে। দেখতে অনেক কিউট লাগছে আপু। খুব সুন্দর করে দক্ষতার সাথে খরগোশ তৈরি করেছেন ।আমার কাছে অনেক ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আপনার সৃজনশীল কর্মকাণ্ডের গুলো দেখে আমি মুগ্ধ হয়ে আপু। আমি প্রতিনিয়ত আপনার মাধ্যমে এমন সুন্দর সুন্দর জিনিস দেখতে পায় যা আমি চিন্তাও করতে পারি না। ঠিক তেমনি ভাবে আজকেও দেখতে পেলাম গ্লিটার পেপার ব্যবহার করে কত সুন্দর করে একটি খরগোশ তৈরি করলেন। সত্যি আপু আপনার তৈরি করা খরগোশ দেখার মত ছিল।
আপনি প্রতিনিয়ত আমার পোস্টগুলো দেখেন এবং আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। আজকের খরগোশটি আপনার ভালো লেগেছে এবং সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটি খরগোশ বানিয়েছেন আপু। দেখতে খুবই কিউট লাগছে। আর গ্লিটার পেপার দিয়ে কোনো কিছু তৈরি করলে তৈরি করার পর আসলে খুব সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি খরগোশের অরিগামি তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এইজন্যই তো গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু খুব সুন্দর হয়েছে তো।গ্লিটার পেপার দিয়ে খরগোশ তৈরি করেছেন।দেখতে কিউট লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ
এই খরগোশটি কাগজ দিয়েও তৈরি করা যায়। কিন্তু আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে বানিয়েছি কারণ গ্লিটার আর্ট পেপারের জিনিস দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।