বিভিন্ন ফল গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফটোগ্রাফি শেয়ার করবো। তাহলে বিভিন্ন ফলসহ ফল গাছের ফটোগ্রাফি। এই ব্লগে অনেকেই আছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। আমি যদিও তেমন ভালো ফটোগ্রাফি করতে পারিনা, তারপরে এরকম কিছু দেখলে ছবি তুলতে ভালোই লাগে। এই গাছগুলোর ছবি তুলেছিলাম বৃক্ষ মেলায় গিয়ে। বৃক্ষ মেলায় গেলে একদিকে যেমন বিভিন্ন ধরনের নাম জানা অজানা ফুলের গাছ দেখা যায়। তেমনি বিভিন্ন ধরনের ফলের গাছ দেখা যায়। ছোট ছোট গাছগুলোতে এত সুন্দর ফল ধরে থাকে যে দেখলে মনে হয় যে কিনে নিয়ে আসি। কিন্তু ঢাকায় শহরের বারান্দায় এই গাছগুলো রাখা সম্ভব না এজন্য কেনা হয় না। যাদের নিজস্ব বাড়ি আছে তারা এরকম গাছ কিনে ছাদে লাগিয়ে রাখলে খুব সুন্দর ফল ধরবে। বিশেষ করে আম গাছগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ছোট ছোট আম গাছগুলোতে এত আম ধরে আছে যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আশা করি এই ফলের গাছের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।


IMG_9321.jpeg


উপরের ছবিতে বিভিন্ন ড্রামের মধ্যে আম গাছ লাগানো রয়েছে। ছোট ছোট ড্রামগুলোতে আম গাছ লাগানোর পর এত আম ধরেছে যে গাছগুলো নুইয়ে পরেছে। নিচে কিছু ফুল গাছ এবং উপরে আম গুলো দেখতে অসম্ভব ভালো লাগছিলো। তাছাড়া আম গুলো কালারের কারণে আরো বেশি ভালো লাগছিল দেখতে। সাইজ ও বেশ বড় বড় লম্বা লম্বা আম গুলোর। জানিনা বাসায় আনলে এরকম আম ধরবে কিনা।
নিচের ফল গুলোর নাম মনে করতে পারছি না। কিন্তু ছোটবেলায় এই ফলগুলো অনেক দেখতাম। এখন তেমন একটা দেখা যায় না। কারো এই ফলের নাম জানা থাকলে অবশ্যই জানাবেন।


IMG_9313.jpeg


IMG_9299.jpeg


এগুলো হলো করমচা। ছোট গাছটিতে এত করমচা ধরেছে যে গাছের পাতা দেখা যাচ্ছে না। তাছাড়া করমচার কালার এত সুন্দর হয় যে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে।


IMG_9236.jpeg


IMG_9288.jpeg


উপরের ফল গুলোর নাম আমার জানা নেই। একটি বনসাই গাছের মতো দেখতে গাছটি। এই ফল কি খাওয়া যায় কিনা তাও জানিনা। কিন্তু খুব ভালো লাগছিল ছোট ছোট ফলগুলো দেখতে। নিচের গাছটি কদবেল গাছ। আমি সামনাসামনি কতবেল গাছ মনে হয় দেখিনি। কদবেল গুলো কাঁচা অবস্থায় রয়েছে। আমার খুবই পছন্দের একটি ফল কদবেল।


IMG_9281.jpeg


IMG_9283.jpeg


উপরের গুলো লটকন গাছ। লটকন খেতে খুব ভালো লাগে। টক মিষ্টি সুন্দর একটা টেস্ট হয়। তাছাড়া লটকন গাছগুলো গাছের সঙ্গে এমন ভাবে পেচিয়ে থাকে দেখতে খুব ভালো লাগে। আর একটি গাছে অসংখ্য লটকন ধরে। এগুলো তো ছোট গাছ। ছোট গাছেই কত বেশি লটকন ধরে আছে।
আর নিচের ফল গাছটির সফেদা গাছ। সফেদা সবসময় গোল গোল দেখেছি, কিন্তু এরকম লম্বা সফেদা এই প্রথম দেখলাম।


IMG_9266.jpeg


IMG_9233.jpeg


সবশেষের গাছটি আমাদের অতি পরিচিত লেবু গাছ। লেবু গাছগুলো অবশ্য বারান্দায় লাগালেও হয়। শুধু আলোর ব্যবস্থা থাকলে সুন্দর লেবু ধরে। ভাবছি এরকম একটি লেবু গাছ কিনে বারান্দায় রাখবো। তাহলে আর লেবু কিনে খেতে হবে না।

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বৃক্ষ মেলায় গিয়ে বেশ অনেক ধরনের গাছ দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছেন।খুব সুন্দর লাগছে।আর আপু লম্বা আমের গাছ আমার ননদ ছাদে লাগিয়েছেন। খুব সুন্দর আম ধরে।আমি খেয়েছি। ভীষণ মিষ্টি।আমটির নাম ব্যানানা আম।আর ওই ফলটা হচ্ছে কাঠ লিচু।ছেলেবেলা অনেক খেতাম।আর আপনার পোস্টের মাধ্যমে লটকন গাছ এই প্রথম দেখলাম। লটকন আমার খুব পছন্দ। গাছগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ছাদে জায়গা থাকলে এমন গাছ লাগানো। খুব ভালো ফল ধরে। দেখতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু বৃক্ষ মেলা থেকে অনেক সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি করেছেন। ফলগুলো দেখে তো খেতে ইচ্ছা করছে এখন। অনেক সুন্দর ভাবে প্রতিটি বৃক্ষের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আম গাছ গুলো দেখে আমারও এমন মনে হচ্ছিলো যে নিয়ে খাওয়া শুরু করে দেই। এত সুন্দর লাগছিল দেখতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার ফলের ফটোগ্রাফি গুলো দেখেই তো খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। এরমধ্যে সবথেকে ভালো লেগেছে আমের ফটোগ্রাফিতে কারণ আম খেতে আমার অনেক বেশি ভালো লাগে শুভকামনা রইল এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের আম গাছ ছিল। আর সবগুলো আম গাছে এত আম ধরেছিল যে দেখতেই ভালো লাগছিলো।

 3 years ago 

আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল ।তবে তার মধ্যেও প্রথমে শেয়ার করা গ্রামের মধ্যে লাগানো আম গাছের সারি সারি দৃশ্য আর আম গাছে ধরে থাকা আমগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

গ্রামের থেকে তুলি নাই। বৃক্ষ মেলা থেকে তুলেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

দারুন কিছু লোভনীয় লোভনীয় ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।
এতগুলো লোভনীয় ফলের ফটোগ্রাফি দেখেই তো খুব লোভ হচ্ছে।
এর মধ্যে বিশেষ করে আম লটকন এবং সফেদা আমার খুব ফেভারিট।

 3 years ago 

আসলেই লোভনীয় ছিল ফলগুলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি বৃক্ষ মেলায় যেয়ে দারুন সব ফলের ফটোগ্রাফি করেছেন। ফলগুলো দেখে বেশ ভালো লাগলো। লটকন দারুন ভাবে ধরে রয়েছে দেখেই ভালো লাগছে ।আমের ফটোগ্রাফিটিও চমৎকার ছিল ।আমাদের এখানে বৃক্ষ মেলা হচ্ছে। আমি আজকে গিয়েছিলাম ,কিছু গাছও কিনেছি। কিন্তু এখানে গাছপালা খুবই সীমিত আকারের। এত সুন্দর সুন্দর গাছ এখানে নেই ।আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো ।আর আপনার যে গাছটির নাম মনে নেই সেটির নাম পিছ ফল মনে হয় । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ঢাকার বৃক্ষ মেলা এমন কোন গাছ নেই যে পাওয়া যায় না। তাছাড়া বিভিন্ন আনকমন গাছও পাওয়া যায়। দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি যখন আপনার পোস্ট দেখছিলাম তখন সাথে আমার মেয়েরাও ছিল। আপনার আম এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো দেখে মেয়েরা এত বেশি মুগ্ধ হয়ে গেছিল যে আমাকে বলতেছিল এত সুন্দর কেন। তখন সময় ছিল না আপনাকে কমেন্ট করতে পারি নাই তাই সকালে চলে এলাম। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি এত সুন্দর হতে পারে। মনে করেছিলাম একটি আমের বাগান কিন্তু আপনার লেখা গুলো পড়ে বুঝতে পেরেছি আপনি বৃক্ষ মেলা থেকে ছবিগুলো নিয়েছেন। অনেক ভালো লেগেছে আসলে প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশ অনেক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগে।

 3 years ago 

বৃক্ষ মেলায় গেলে আম গাছগুলো দেখলে আসলেই মুগ্ধ হয়ে যেতে হয়। ছোট ছোট গাছে এত আম ধরে যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে।

 3 years ago 

বিভিন্ন ফল গাছের ফটোগ্রাফি দেখে একদম অবাক হয়ে গেলাম আপু। বিশেষ করে ড্রামে রোপন করা সারিবদ্ধ আম গাছে আম ঝুলে থাকা ফটোগ্রাফি দেখে, কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। এছাড়াও লটকন গাছে অনেকগুলো লটকন দেখে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু, বিভিন্ন ফল গাছের ফটোগ্রাফি নিয়ে দারুন একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ড্রামের আম গাছগুলো দেখতে খুব ভালো লাগছিলো। লটকন গাছ আমি সামনাসামনি এই প্রথম দেখলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর করে প্রিয় কিছু ফল গাছের ফটোগ্রাফি করেছেন। আপনার ফল গাছের ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে আপনার ফল গাছের সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। খুব সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফল গাছগুলো দেখলে হা করে তাকিয়ে থাকার মতোই। খুব সুন্দর। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36