রেস্টুরেন্ট না যেনো ফুলের সমাহার
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটিতে গিয়ে মনে হল ফুলের সমাহার। কোন রেস্টুরেন্টের বাইরে যদি এত সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে তাহলে সেই রেস্টুরেন্টটি দেখতে খুব ভালো লাগে। বর্তমানে রেস্টুরেন্টগুলো খাওয়ার মানের থেকে আমার মনে হয় ডেকোরেশন এর প্রতি বেশি ঝুঁকেছে। যেই রেস্টুরেন্ট এর ডেকোরেশন যত বেশি সুন্দর সেই রেস্টুরেন্টের লোক সংখ্যা তত বেশি । এটি অবশ্য এক শ্রেণীর লোকের জন্য হয়। কারণ তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য অস্থির থাকে। এজন্য প্রথমেই তারা খুঁজে খুঁজে বের করে যে কোন রেস্টুরেন্টের ডেকোরেশন সুন্দর।
এই রেস্টুরেন্টটি আমাদের বাসার পাশেই। রেস্টুরেন্টেটির নাম সানফ্লাওয়ার। ফুলের নামের জন্যই রেস্টুরেন্টটিতে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। যদিও এই রেস্টুরেন্টটি কিছুদিন আগে আমার বাসা থেকে একটু দূরে ছিল। রাস্তার মাঝখানে ছিল এজন্য রাস্তা বড় করতে গিয়ে রেস্টুরেন্টটি ভেঙ্গে দিয়েছিল। তাই আমার বাসার পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টর উপরেই এই রেস্টুরেন্টটি আবার নতুন করে চালু করেছে। আগের রেস্টুরেন্টের ডেকোরেশন এর থেকে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটি আমার কাছে খুবই ভালো লেগেছে । ছাদের উপরে চারপাশ দিয়ে খোলা। বিশেষ করে উপরে বিভিন্ন আর্টিফিশিয়াল পাতা দিয়ে ডেকোরেশন করার কারণে আরো বেশি সুন্দর লাগছে।
তাছাড়া বাম পাশে কিছুটা জায়গা রেখেছি এরকম ফুলের গাছ লাগানোর জন্য। বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল দিয়ে সাজানো। গোলাপি, সাদা, লাল, বেগুনি, হলুদ কালারের। একসঙ্গে এত কালারের পিটুনিয়া ফুল আগে কখনো দেখিনি। এজন্য ফুলগুলো দেখার সঙ্গে সঙ্গে ছবি তুলেছি।
আমরা যখন গিয়েছিলাম তখন রেস্টুরেন্টটি ভালোভাবে চালু হয়নি। এজন্য লোকজন খুবই কম ছিল এবং খাবার দেখে খুব একটা ভালো লাগলো না। যদিও আমরা দুপুর বেলায় গিয়েছিলাম সেজন্য আর ফার্স্টফুড টাইপের খাবারগুলো খাইনি। পরে মেন্যু দেখে ওখান থেকে চলে এসেছিলাম। অন্য রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম।
এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | i phone |
| Location | Link |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
জানেন তো আপু, এখন যেন শো আপ করার জন্যই সব কিছু করা। সব কিছু সোশ্যাল মিডিয়াতে নিয়ে না আসলে আমরা বোধ হয় মানসিক শান্তি পাই না। আমরা যে কতো টা অসুস্থ হয়ে যাচ্ছি সেটা নিজেরাও বুঝতে পারছি না। তাই খাবারের মান কোন কথা নয়, আশেপাশের ডেকোরেশনে ভালো ছবি তুলতে পারলেই খুশি সব। হাহাহাহাহা, আজব মানুষ আমরা। তবে চার পাশে এমন ফুল দিয়ে সাজানো টা সত্যিই চমৎকার লাগলো দেখতে। ফুল হলো শুদ্ধতার প্রতীক। তাই এমন একটা পরিবেশে প্রিয় মানুষদের নিয়ে এক সাথে খাবার খেলে দারুন লাগবে নিঃসন্দহে।
ফেসবুকে কিছু কিছু মানুষের পোস্ট দেখলে মনে হয় যে পুরোই অসুস্থ। প্রতিযোগিতা করে পোস্ট দেয়। আমি পোস্ট ও দেই না তাই ডেকোরেশনের চিন্তা নেই আমার । ভালো খাবার হলেই হয়।
আপু আপনি ঠিকই বলেছেন রেস্টুরেন্ট যেন না ফুলের সমারোহ। অনেকগুলো ফুল দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় যে আপনি রেস্টুরেন্টে গিয়ে খাবার না খেয়ে চলে গিয়েছিলেন অন্য রেস্টুরেন্টে দুপুরের তেমন খাবার পাননি মেনুতে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ধন্যবাদ।
দুপুরের খাবার হিসেবে খাবার গুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি জন্য অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার বাসার পাশের রেস্টুরেন্টটি খুব সুন্দর। ফুলের সমাহার থাকলে সত্যি পরিবেশটা অনেক ভালো লাগে।তবে ডেকোরেশনের পাশাপাশি খাবারের মান ভালো হলে তার ডিমান্ড বেশী হয়।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই রেস্টুরেন্টের খাবার মান আগে খুবই ভাল ছিল হয়তো নতুন জন্য এখনও সেরকম ভাবে চালু করে উঠতে পারেনি আশা করি পরবর্তীতে ভালই হবে। ধন্যবাদ আপনাকে।
রেস্টুরেন্টের নাম সানফ্লাওয়ার, তাই তো শুধু ফুল দিয়েই সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ভেতরের দিক এবং বাহিরের দিক খুবই সুন্দর দেখতে ফুল দিয়ে সাজানোর কারণে। আপনি কিছু না খেলেও সেখানে গিয়ে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন রকমের ফুলের সমাহার দেখতে পাচ্ছি। রেস্টুরেন্ট না যেন ফুলের সমাহার এটা কিন্তু সে ঠিক বলেছেন আপনি। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট ছিল বলতে হয়।
খাওয়ার জন্যই গিয়েছিলাম। কিন্তু মেন্যু দেখে পছন্দ না হওয়ায় ফিরে এসেছি। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রেস্টুরেন্টের নাম সানফ্লাওয়ার আর তাই নামের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের রংবেরঙের ফুলের সমাহার রেখেছে রেস্টুরেন্ট মালিক কর্তৃপক্ষ। এখনকার সময় তো রেস্টুরেন্টের ডেকোরেশন যদি জাকজমকপূর্ণ না হয়, তাহলে সেখানে কাস্টমারের আনাগোনা খুব কমই দেখা যায়। কেননা এখনকার রুচিশীল ব্যক্তি সম্পন্ন সকল লোকেই চায় মনোরম ও মনমুগ্ধকর পরিবেশে বসে স্বস্তিতে খাওয়া দাওয়া করতে। সে দিক থেকে দেখতে গেলে এই সানফ্লাওয়ার রেস্টুরেন্টটিতে ডেকোরেশনের কোন তুলনাই হয় না। যাইহোক আপু, রেস্টুরেন্ট "সানফ্লাওয়ার" নিয়ে আপনার সুন্দর অনুভূতিগুলো তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন ভাইয়া এখনকার দিনে যেসব রেস্টুরেন্টের ডেকোরেশন যত ভালো সেসব রেস্টুরেন্টের লোকজনের আনাগোনা তত বেশি। ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমান রেস্টুরেন্টগুলি খাওয়ার মানের পাশাপাশি ডেকোরেশন এর দিকে সবচেয়ে বেশি নজর দিয়ে থাকে। কারণ ডেকোরেশন যত বেশি সুন্দর হবে কাস্টমার ততবেশি আসবে। সানফ্লাওয়ার রেস্টুরেন্টের নামটি অনেক সুন্দর। আপনার বাসার পাশে হওয়াতে যখনই মন চায় তখনই যেতে পারবেন। রেস্টুরেন্টের নামের সাথে ভিতরের ডেকোরেশন অনেক মিল রয়েছে। বাহ আপনি তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া না করে চলে এসেছেন কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।
ঠিক বলেছেন ভাইয়া আমার বাসার পাশে হওয়ার কারণে মন চাইলে যাওয়া যায়। এদের চা খুবই মজাদার। মাঝে মধ্যে চা খাওয়ার জন্যই যাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি ঠিকই বলেছেন, এখন যে কোন প্রতিষ্ঠান ডেকোরেশন এর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। কার থেকে কে বেশি ভালো ডেকোরেশন করতে পারে সেই প্রতিযোগিতায় অস্থির। এর একটি কারণ ও আছে বটে। আপনি যে রেস্টুরেন্টের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি আসলেই অনেক সুন্দর। দেখতে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
রেস্টুরেন্টটি ফুল দিয়ে সাজানোর কারণে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এজন্যই ফটোগ্রাফি করে শেয়ার করলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।