রঙিন কাগজের সান্টাক্লজ তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি সান্টাক্লজ তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজের জিনিসগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে অবশ্য সাদা কাগজ দিয়ে সান্টাক্লজ তৈরি করেছি। তারপর রং পেন্সিল দিয়ে কালার করেছি। রঙিন কাগজের জিনিসগুলো বানানো যত সহজ আমার কাছে মনে হয় এগুলো বর্ণনা করা আরও বেশি কঠিন। কারণ কিছু কিছু ভাঁজের বর্ণনা মুখে বলে বোঝানো সম্ভব হয় না। তারপরও চেষ্টা করবো সহজভাবে উপস্থাপন করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- রং পেন্সিল
- কলম
- রং পেন্সিল
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর নিচের দিক থেকে অল্প করে এবং বাম পাশ থেকে অল্প করে ভাঁজ করেছি।
কাগজটিকে ঘুরিয়ে উপরের দিক থেকে কোনা করে একটু ভাঁজ করেছি। তারপর কাগজটি উল্টিয়ে বাম পাশ থেকে অর্ধেক ভাঁজ করেছি এবং ডান পাশ থেকে অর্ধেক ভাঁজ করেছি। উপরের দিক থেকে কোনা করে একটু ভাঁজ করেছি এবং নিচের দিক থেকে উপরের দিকে একবার ভাঁজ করেছি। তারপর নিচের দিকে একবার ভাঁজ করেছি।
চারকোনা আরো একটি কাগজ নিয়েছি। তারপর দুইপাশ থেকে চিকন করে ভাঁজ করেছি। মাঝখান থেকে এক ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে দুইপাশ থেকে অর্ধেক করে ভাঁজ করেছি।
কাগজটিকে উপরের দিক থেকে কোনা করে দুই পাশে ভাঁজ করেছি। তারপর উপর দিক থেকে অর্ধেক ভাঁজ করেছি।
এখন লাল রং দিয়ে কাগজটিকে বিভিন্ন জায়গায় রং করেছি এবং চোখ এঁকেছি।
এভাবেই আমার রঙিন কাগজের সান্টাক্লজ তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছু দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে একটা স্যান্টাক্লজ তৈরি করেছেন। এই স্যান্টাক্লজ টা দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে এগুলো তৈরি করলেও ধাপে ধাপে তুলে ধরতে অনেক কষ্ট হয় এটা কিন্তু সত্যি। যাই হোক তবুও আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু এগুলো তৈরি করে প্রতিটি ভাঁজের বর্ণনা দেওয়া খুবই কষ্টকর। তারপরও চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজের তৈরি স্যান্টাক্লজ দেখতে ভালো লাগছে কালার করার কারণে আরো বেশি ভালো লাগছে । আমি তো প্রথমে মনে করেছি লাল রঙের কাগজ দিয়ে বানিয়েছেন পরে দেখলাম আপনি কালার করে দিয়েছেন সত্যি ভালো লাগলো ।
কালার না করলে স্যান্টাক্লজ মনে হচ্ছিল না। এজন্যই কালার করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে সান্টাক্লজ তৈরি করছেন।রঙিন কাগজের প্রতি টা তৈরি করা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার সান্টাক্লজ অনেক সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। এজন্য সময় পেলে এগুলো বানাতে বসে যাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কাগজের ভাঁজে ভাঁজে সুন্দর একটি সান্টাক্লজ তৈরি করেছেন আর পরবর্তীতে সেটা লাল রং দিয়ে পরিপূর্ণ সৌন্দর্য দিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
স্যান্টাক্লজের কালারই তো লাল। এজন্যই লাল কালার করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
ভবিষ্যতে আসতে যাওয়া স্যান্টাক্লজ এর খুবই সুন্দর একটা অরিগামি তৈরি করে ফেলেছেন আপনি৷ আজকে আপনার কাছ থেকে এই অরিগামি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ কারণ আরো কিছুদিন পরে এই অরিগামি অনেক বেশি পরিমাণে দেখা যাবে বলে আমি আশা করি।
ভবিষ্যতে আসতে যাওয়া জন্যই আগে থেকে বানিয়ে শেয়ার করে দিলাম। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে দারুন করে সান্টা ক্লজ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর হয়েছে । এই ধরনের কাজ নিজের দক্ষতা বাড়ায়।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। আপনি আজকে রুমে কাগজ দিয়ে বেশ সুন্দর একটি সান্টাক্লোজ তৈরী করেছেন। এটি তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
স্যান্টাক্লজ তৈরির প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের তৈরি করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে সান্তা ক্লোজ এর অরগামি বানিয়েছেন খুবই সুন্দর হয়েছে আপু।আর প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আমার রঙিন কাগজের স্যান্টাক্লজটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
আজকে আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর করে সান্টাক্লজ তৈরি করেছেন। তবে আজকে আপনার সান্টাক্লজ তৈরি অসাধারণ হয়েছে। তবে এটি আপনি ঠিক বলেছেন কাগজের ভাঁজ গুলো মুখে বলে বোঝানো যাবে না। এবং কাগজের ভাঁজ গুলো বর্ণনা দেওয়াও অনেক কষ্টকর। তবে কাগজের এ ধরনের সান্টাক্লজ গুলো ছোট বাচ্চারা পেলে অনেক খুশি হবে খেলা করার জন্য। যাই হোক খুব সুন্দর করে সান্টাক্লজ তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
কাগজের ভাঁজগুলো মুখে বলে বোঝাতে গেলে মাথা এলোমেলো হয়ে যায়। তারপরও চেষ্টা করেছি সহজ ভাবে উপস্থাপনের জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।