কাঁচকি মাছের ভাঁজি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো। তা হলো কাঁচকি মাছের ভাজি। কাঁচকি মাছ আমাদের জন্য খুবই উপকারী। কিন্তু বর্তমান সময়ে এই মাছগুলো বাজারে তেমন একটা পাওয়া যায় না। হঠাৎ মাঝেমধ্যে চোখে পড়ে। সেদিন আমার হাসবেন্ড বাজারে গিয়ে মাছগুলো পাওয়ার সাথে সাথে নিয়ে এসেছিল। আমার সেদিনের রান্না শেষ হয়ে যাওয়ার পর এনেছিল। প্রথমে ভেবেছিলাম রান্না না করে ফ্রিজে রেখে দেই। পরে ভাবলাম এই মাছগুলো টাটকা খেতে বেশি ভালো লাগে। কাজের খালাও ছিল সঙ্গে সঙ্গে তাকে দিয়ে পরিষ্কার করিয়ে রান্না করে ফেলেছিলাম। টাটকা কাঁচকি মাছের ভাজি খেতে আসলেই খুবই মজা লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
পিঁয়াজ
কাঁচামরিচ
ধনিয়া পাতা
হলুদের গুঁড়া
ধনিয়া গুড়া
লবণ
সরিষার তেল
মাছগুলোকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে একটি ফ্রাইপ্যানে নিয়ে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। তারপর সব গুড়া মসলা এবং তেল দিয়েছি।
এখন সবকিছু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়েছি।
সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করেছি।
পানি শুকিয়ে গেলে আরেকটু ভেঁজে চুলা বন্ধ করে দিয়েছি।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
কাঁচকি মাছের অসাধারণ রেসিপি করেছেন আপনি। আপনার এই রেসিপি কিন্তু আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি রান্নার প্রত্যেকটা ধাপ সাজিয়ে উপস্থাপন করেছেন এই পোস্টের মাঝে পাশাপাশি প্রয়োজনীয় উপাদানগুলো দারুন ভাবে তালিকা বদ্ধ করেছেন। অনেক ভালো লাগলো সুন্দর এই পোস্ট ও রেসিপি দেখে।
আমার রেসিপিটি আপনার কাছে দুর্দান্ত মনে হয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
হ্যাঁ আপু এই মাছগুলো এখন বেশি পাওয়ার যায় না। এই মাছ টাটকা খেতে বেশি সুস্বাদু লাগে। আমার কাচকি মাছ খুব পছন্দ কিন্তু আমার হাসবেন্ড খায় না তারজন্য আনা হয়না। আলু দিয়ে এভাবে ভাজি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এরকম মাছ গুলো টাটকা খেতেই ভালো লাগে। এ জন্য সেদিন আনার সঙ্গে সঙ্গে রান্না করেছিলাম। ধন্যবাদ আপনাকে।
কাঁচকি মাছের ভাজি খেতে ভীষণ মজার হয়। আপনি কাঁচকি মাছের রেসিপিটি খুব সুন্দরভাবে শেয়ার করলেন আমাদের মাঝে। রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। এই মাছগুলো খেতে ভীষণ মজার।কাটা তেমন নেই তাই বাচ্চারাও খেতে পারে।ধন্যবাদ আপু সুন্দর ভাবে রেসিপিটি শেয়ার করার জন্য।
এই মাছের একদমই কাটা থাকে না। এজন্য বাচ্চারাও খেতে পারে । ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
দেখে তো মনে হচ্ছে এই কাঁচকি মাছের ভাজিটা খেতে বেশ ভালোই লাগবে। তবে এই মাসের নাম আমি আজকেই প্রথম জানতে পারলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে এই কাঁচকি মাছ ভাজি করার সুন্দর রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করার জন্য।
একদম ঠিক ধরেছেন ভাইয়া। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কাচকি মাছগুলো বিভিন্ন মসলার সাথে মাখিয়ে নিয়ে তার উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই কাচকি মাসের ভাজি খেতে অনেক সুস্বাদু ছিল।
এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যায় না। এজন্য একবারে মাখিয়ে রান্না করেছিলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
কাঁচকি মাছের ভাজা রেসিপি খেতে, আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আর যদি হয় টাটকা কাঁচকি মাছ, তাহলে তো কোন কথাই নেই একেবারে। কয়েকদিন আগেও আমাদের কাঁচকি মাছ ভাজা করেছিল। আর এই রেসিপিটা দেখলেই জিভে জল চলে আসে আমার। আপনার হাজব্যান্ড এই মাছটা পাওয়ার পরে নিয়ে এসেছিল। আর আপনি যা রান্না করে বেশ ভালোই করেছেন। নিশ্চয়ই খেতে অনেক বেশি ভালো লেগেছিল।
যেকোনো মাছই টাটকা খেতে খুব ভালো লাগে। এই মাছও খুবই মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে।
কাঁচকি মাছ খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। এই ছোট মাছগুলো খেলে শরীরের পক্ষে অনেকটাই উপকার হয়৷ আজকে যেভাবে আপনি কাঁচকি মাছের রেসিপি শেয়ার করেছেন তা একদম লোভনীয় মনে হচ্ছে। ইচ্ছে করছে এখনি এটিকে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷
এরকম ছোট মাছগুলো চোখের জন্য খুবই উপকারী হয়। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
কাচঁকি মাছ ছোট মাছ হওয়ায় কিন্তু তেমন খাওয়া পড়ে না। তবে মাঝে মাঝে আম্মার বাসায় রান্না করলে খাওয়া হয়। আপনি কিন্তু দারুন করে আজকের কাঁচকি মাছের রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এমন সুন্দর এবং লোভনীয় মাছের রেসিপি দেখে তো বেশ খেতেই মনে চাচ্ছে। আরও বেশী ভালো লেগেছে ধনেপাতা দেওয়ায়। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনিও বাসায় রান্না করে খেয়ে দেখবেন আপু। মাঝেমধ্যে খেতে কিন্তু বেশ মজা লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
কাঁচকি মাছ টাটকা অবস্থায় রান্না করেছেন খুব ভালো করেছেন আপু। কাঁচকি মাছের ভাঁজি
খেতে ভীষণ মজা লাগে। পুষ্টিকর খাবার ও বটে। ছোট মাছ এভাবে ভাজি করে খেতে ভীষণ মজা লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
এই মাছগুলো দেখে ফ্রিজে রাখতে ইচ্ছে করল না। এজন্য সঙ্গে সঙ্গেই রান্না করেছিলাম। ধন্যবাদ আপনাকে।