গ্লিটার আর্ট পেপারের চকলেট তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটু পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে গ্লিটার আর্ট পেপারের চকলেট তৈরি শেয়ার করবো। অনেকদিন হলো গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু বানাই না। গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানাতে অনেক সময় লাগে। সময়ের অভাবের জন্য এগুলো বানাতে বসা হয় না। আবার যখন বানাই তখন ভালই লাগে। তখন বেশ কয়েকটা একসঙ্গে বানিয়ে রাখি। গ্লিটার আর্ট পেপার এমন একটি সুন্দর পেপার এটা দিয়ে যা বানানো যায় তাই দেখতে ভালো লাগে। আজকে আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি চকলেট তৈরি করেছি। চকলেটটি দেখতে খুবই সুন্দর লাগছে । আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- গ্লিটার আর্ট পেপার
- স্কেল
- কাঁচি
- গ্লু গান
প্রথমে দুটি গ্লিটার আর্ট পেপার চিকন করে কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে ভাঁজ করেছি। এখন একটির ভিতরে আরেকটি দিয়ে গোল করে মুড়িয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়েছি।
এখন ৪/৭সেন্টিমিটার মাপের দুটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে ভাঁজ করেছি। তারপর দুই কোনা নিচের ছবির মত ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন গোল অংশের সঙ্গে এই অংশ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।
এখন দুটি স্টার এর মত কেটে নিয়েছি। তারপর চকলেটটির উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই আমার গ্লিটার আর্ট পেপারের চকলেট তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপনি গ্লিটার আর্ট পেপার ব্যবহার করে খুবই সুন্দর একটা চকলেট তৈরি করেছেন। এভাবে আর্ট পেপার ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। দুই কালারের গ্লিটার পেপার হওয়ার কারণে দেখতে একটু বেশি ভালো লাগছে। খুবই সুন্দর ভাবে দক্ষতা সহকারে এটি তৈরি করেছেন বলতে হচ্ছে এক কথায় অসাধারণ ছিল।
আসলেই গ্লিটার আর্ট পেপারের যে কোন জিনিস দেখতেই খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
চকলেটটি তো দারুন সুন্দর হয়েছে দেখতে আপু।আমাকে দিয়ে দিন,টুপ করে খেয়ে নেই।এমন চকলেট হলে আর কি লাগে। দারুন হয়েছে আপু আপনার বানানো চকলেটটি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
এত সুন্দর চকলেট কি এতদিন থাকে। কবেইতো শেষ হয়ে গিয়েছে। আগে বললে না হয় আপনাকে পাঠিয়ে দিতাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপারের চকলেট তৈরি অসাধারণ হয়েছে। সত্যিই আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এত সুন্দরভাবে এই পোস্টটি তৈরি করেছেন যা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে।
আমার গ্লিটার আর্ট পেপারে তৈরি চকলেট টি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর গ্লিটার আর্ট পেপার দিয়ে চকলেট তৈরি করেছেন। চকলেট টি দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি কাজ আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
গ্লিটার আর্ট পেপারের চকলেট তৈরি প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। ধন্যবাদ আপু আপনাকে।
গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর একটি চকলেট তৈরি করেছেন। আপনার তৈরি করার চকলেট টি দেখতে খুবই সুন্দর লাগছে। চকলেট তৈরীর প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
গ্লিটার আর্ট পেপারের এই চকলেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারও ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
গ্লিটার আর্ট পেপারের চকলেট কিন্তু দারুন দেখাচ্ছে। গ্লিটার আর্ট পেপারের আপনার কিছু ডাই প্রজেক্ট আগেও দেখেছি। এগুলো বেশ যত্ন সহকারে তৈরি করে থাকেন আর দেখতেও সুন্দর লাগে। ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের উপহার দেয়ার জন্য।
জি ভাইয়া আগে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক জিনিস বানাতাম। এখন সময়ের অভাবে বানাতে পারি না। আপনি আমার প্রজেক্ট গুলো দেখেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
গ্লিটার আর্ট পেপার দিয়ে চকলেট তৈরীর আইডিয়া একেবারে ইউনিক ছিল আপু। আসলে সময়ের অভাবে অনেক কিছুই তৈরি করা হয় না। আপনি সময় করে এই সুন্দর চকলেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। চকলেট টি দেখতে বেশ কালারফুল হয়েছে। আমার তো দেখেই খেতে মন চাইছে আপু। অনেক সুন্দর ভাবে চকলেট তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঠিক বলেছেন আপু চকলেটের কালারের জন্য চকলেটটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনার গঠন মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপার ব্যবহার করে এভাবে যে কোন জিনিস তৈরি করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে। খুবই সুন্দর একটা ডাই পোস্ট তৈরি করেছেন আপনি। চকলেটের দুই পাশে দুটি তারা দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এটি দেখতেও ভীষণ ভালো লাগছে।
ঠিক বলেছেন আপু চকলেটের দুই পাশে তারা দুটির জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর করে গ্লিটার আর্ট পেপারের চকলেট তৈরি করেছেন আপু। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এরকম ডাই গুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। সময় নিয়ে বানালে এগুলো অনেক বেশি সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।