রঙিন কাগজের ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এগুলো বানাতে অনেক সময়ের প্রয়োজন হয়। সময়ের পাশাপাশি ধৈর্যও জরুরী। কারণ বিভিন্ন ধরনের কাগজ কেটে ভাঁজ করতে হয়। ধৈর্য না থাকলে এগুলো বানানো একেবারেই সম্ভব নয়। যত সময় এবং কষ্ট করেই বানানো হোক না কেন বানানোর পর জিনিসটি দেখে মন ভালো হয়ে যায়। আজকে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করেছি। রঙিন কাগজের বিভিন্ন ধরনের ফুল দেখতে খুব ভালো লাগে। আজকের ফুলটি বেশ কয়েকটি কাগজ ভাঁজ করে করেছি। এজন্য অনেক সময় লেগেছিলো। কিন্তু বানানোর পর খুব সুন্দর লাগছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


IMG20230709213419.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি একবার কোনাকুনি ভাঁজ করেছি। তারপর আবারো মাঝখান থেকে ভাঁজ করেছি।


IMG20230709210545.jpg

IMG20230709212029.jpgIMG20230709212041.jpg

দুই পাশ থেকে ভাঁজ করেছি। তারপর ডান পাশের ভাঁজ খুলে নিচের ছবির মত করে ভাঁজ করেছি।


IMG20230709212054.jpgIMG20230709212114.jpg

তারপর বাম সাইডেও একই রকমভাবে ভাঁজ করেছি। নিচের বাড়তি অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG20230709212136.jpgIMG20230709212154.jpg

দুই পাশ থেকে আরো একবার করে ভাঁজ করেছি। তারপর উপরের অংশে আঠা লাগিয়ে দিয়েছি।


IMG20230709212212.jpgIMG20230709212232.jpg

আঠা লাগানোর দুইপাশ একসঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছি। এভাবে পাঁচটি বানিয়ে নিয়েছি।


IMG20230709212857.jpgIMG20230709212918.jpg

এখন একটি সঙ্গে আরেকটি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে নিচের ছবির মত করে।


IMG20230709212959.jpg

IMG20230709213455.jpg

IMG20230709213414.jpg


এভাবে আমার রঙিন কাগজের ফুলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ফুলটি দেখতে তো দারুন লাগছে। ভাঁজগুলো দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এগুলো তৈরি করতে আসলেই অনেক সময়ের প্রয়োজন। ধৈর্য ধরে তৈরি করার পর সত্যিই খুব ভালো লাগে। কাগজের ফুল তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

এই ফুলের মেইন আকর্ষণ তো ভাঁজের ভিতরে। ভাঁজ গুলো ঠিকমত না হলে ফুলটি এতো সুন্দর লাগে না দেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছেও রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে এবং প্রতিনিয়ত আমাদের মেধার বিকাশ ঘটছে। রঙিন কাগজ দিয়ে অনেকে ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করতে পারতেছি। আপনি আজকে দারুন দক্ষতায় এ কাজটি সম্পন্ন করেছেন এবং এই কাজ গুলি করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলি করতে যথেষ্ট ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কখনোই সম্ভব হয় না কাজ গুলি করা। আপনি দারুন দক্ষতায় রঙ্গিন কাগজ দিয়ে ফুলটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং ভাঁজগুলি সুন্দরভাবে করেছেন বলে ফুলটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি ফুল আমাদের শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যখন কোন কিছু তৈরি করা হয় তখন তা একদম অসাধারণ হয়ে থাকে৷ আর আজকে আপনি যেভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন তার কোন জবাব নেই। এরকম সুন্দর একটি ফুল তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। আর এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন যা আপনার ধৈর্যেরও প্রমাণ করে দিয়েছে।

 3 years ago 

এই সকল কাজ করার জন্য একটা মানুষের ভেতর প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য থাকলে তবেই একটা মানুষ এগুলো করতে সক্ষম হয়। তেমনি আপনিও ধৈর্যকে কাজে লাগিয়ে এই রঙিন কাগজের ফুল তৈরি করেছেন যেটা খুব সুন্দর ছিল। আপনি কাগজগুলো ভাঁজ করে অনেক সুন্দর করে তারপরে এই ফুলটা তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ব্যবহার করেছেন এটি তৈরি করতে যা দেখেই বুঝতে পারছি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এগুলো বানাতে অনেক সময় লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ কেটে আমিও মাঝে মাঝে এমন ফুল তৈরি করি আপু। আপনার আজকের শেয়ার করা রঙিন কাগজের এই ফুলটি আমার কাছে দারুন লেগেছে। স্টেপ বাই স্টেপ এটি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে ভালো লাগলো। ধৈর্য এবং সময় বেশ লাগে এই কাজ গুলো করতে এটা আমি জানি আপু।

 3 years ago 

আপনিও রঙিন কাগজ কেটে মাঝে মাঝে এমন ফুল তৈরি করেন জেনে ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে হলে ধৈর্য অনেক লাগে। আজকে আপনি ধৈর্য ধরে খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছেন। রঙিন কাগজের ফুলগুলো বানাতে ভাঁজ গুলো খুব সাবধানে দিতে হয়। কারণ একটু এদিক ওদিক হলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। তবে আপনার রঙিন কাগজের ফুল তৈরি অসাধারণ হয়েছে। এবং রঙিন কাগজের ফুল তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের ফুল তৈরি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ভাজ গুলো এদিক সেদিক হলে ফুলটি শেষে আর সুন্দর লাগে না দেখতে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ধৈর্য না থাকলে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো সম্ভব নয়। আজকে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে দেখতে বেশ ভালো লাগে। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ভাঁজ গুলো অনেক সুন্দর ভাবে দিতে হয়। এবং রঙিন কাগজের ফুল তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছেও বানানো শেষ হলে এগুলো দেখতে খুব ভালো লাগে। এজন্যই সময় করে বানাতে বসি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে ভালোই লাগে ।আর আপনি রঙিন কাগজের তৈরি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখতে খুব ভালো লাগছে । এই ফুল গুলো দেখতে ভালই লাগে বানাতে একটু সময় লাগলেও পরে কিন্তু ভালো লাগে ।

 3 years ago 

আমার রঙিন কাগজের ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে যা বানানো যায় তাই দেখতে ভীষণ সুন্দর হয় ।আপনার আজকের রঙিন কাগজের ফুলটি দেখতে চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপুর রঙিন কাগজ দিয়ে যা বানানো যায় তাই দেখতে ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38