কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে

ঈদ মুবারক



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আশা করি সবার ঈদের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। সবাই সবার গন্তব্যেও পৌঁছে গিয়েছেন। যাই হোক আজকে আপনাদের সঙ্গে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করে। সেগুলো দেখে অনেক নাম না জানা ফুল চেনা হয়ে যায়। যদিও আমি বেশিরভাগ ফুলের নাম জানি না। এখনকার এত প্রজাতির ফুল রয়েছে যে সব ফুলের নাম মনে রাখাও সম্ভব না। এখন দেখা যায় বেশিরভাগ ফুলেরই বিভিন্ন ধরনের কালার থাকে। সবগুলো কালারই একটি থেকে আরেকটি আরো বেশি চমৎকার হয়। ফুল পছন্দ করে না এমন লোক মনে হয় পৃথিবীতে নেই। ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সেগুলো যেকোনো ধরনের ফুল ই হোক না কেন। তাছাড়া যে কোনো নার্সারিতে গেলে ফুল দেখলে মাথা খারাপ হয়ে যায়। এত ধরনের ফুল দেখা যায় সেখানে। সবগুলো ফুল কিনে নিয়ে আসতে ইচ্ছা করে। কিন্তু দেখা যায় নার্সারিতে ফুলগুলো যত সুন্দর ভাবে ফুটে বাসায় নিয়ে আসলে ফুলগুলো ফুটতে চায় না। কেন যে এমন হয় বুঝি না। বেশ কয়েকবার এরকম গাছ কিনে এনে ধোঁকা খেয়েছি। বাসায় আনার পর গাছগুলো মরে যায়। যাই হোক আজকের ফুলের ফটোগ্রাফি গুলো আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20240307090836.jpg


IMG20240307090851.jpg


উপরের ফুলগুলো বাগান বিলাস। বাগান বিলাস আগে শুধুমাত্র একটি কালার দেখা যেত। এখন বেশ কয়েকটি কালার দেখা যায়। বিশেষ করে যে কোন বাসার গেটে এরকম বাগান বিলাস লাগিয়ে রাখলে গেটের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। সাদা বাগান বিলাসের পাশাপাশি মেজেন্ডা কালারের বাগান বিলাসও খুব ভালো লাগে দেখতে। আর নিচের ফুল গুলো সালভিয়া ফুল। এই ফুলগুলো অনেকটা মোরগ ফুলের মতো দেখা যায়।


IMG20240307091015.jpg


IMG20240307090958.jpg


উপরের পুলটি পর্তুলিকা ফুল। এই ফুলের যে কত কালার গুনে শেষ করা যায় না। বেগুনি কালারটা খুব সুন্দর ছিল। নিজের ফুলগুলো নয়নতারা ফুল। এখানে দুটি কালারের নয়নতারা ফুল রয়েছে । একটি সাদা ও একটি গোলাপি।


IMG20240307091002.jpg


IMG20240307091005_BURST000_COVER.jpg


IMG20240307090929.jpg


উপরের ফুল গুলোর নাম নাকি করবি ফুল। যদিও ফুলের নাম আমি জানিনা। নেটে সার্চ দেওয়ার পর এই নাম আসলো। অন্য কোন নাম কেউ জেনে থাকলে জানাবেন। নিচের ফুলটির নাম মরিচা। এর আরও বেশ কয়েকটি নাম রয়েছে। কাকটুরি, বন কার্পাস। যদিও সবগুলো নাম নেট থেকে পেয়েছি। এই ফুলটি আমি একেবারেই নতুন দেখেছি। আগে কখনো এরকম ফুল দেখিনি। খুব সুন্দর ছিল ফুলগুলো ।


IMG20240307090820.jpg


IMG20240307090825.jpg


IMG20240307090911.jpg


সবশেষে ছবির ওগুলোকে ফুল বলে কিনা জানিনা। এগুলো আমের মুকুল। ফুলের ফটোগ্রাফি করার সময় পাশে এরকম একটি আম গাছ ছিল। মাত্র মুকুল এসে ভর্তি হয়ে আছে। খুব ভালো লাগছিল দেখতে। তাই এর ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


আশা করি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। কিছু কিছু ফুল এত সুন্দর হয় যে একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। বাগান বিলাস ফুলের থোকা দেখে চোখ ফেরানো মুশকিল। খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago 

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভাল লেগেছে আমার। যেখানে আমের মুকুল থেকে শুরু করে নাম জানা না জানা অনেক ফুলের দৃশ্য ধারণ করেছে।

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বাগান বিলাস ফুল দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। পর্তুলিকা ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। করবি ফুল দেখে ভালো লাগলো। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাগান বিলাস ফুল গুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগছিল। এর জন্য ছবিতেও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈদ মোবারক আপু।সবাইকে নিয়ে ঈদ আনন্দে মেতে উঠুন। সত্যি ই আজকাল এতো এতো ফুল দেখা যায়। এর সৌন্দর্যে মুগ্ধ হতে হয়।আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুল দেখলে এমনিতেই সবার ভালো লাগে। যাইহোক আপু ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর প্রতিটা ফুলের বিবরণ আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার মনে হচ্ছে যে আপনি কোন পার্কে ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলেন। আসলে বর্তমান সময়ে আমরাও অনেক ধরনের ফুল দেখতে পাই যেসব ফুলের নাম আমরা সঠিকভাবে জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের বিবরণ গুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুল দেখলে যার মন খারাপ থাকে তার মনও ভালো হয়ে যায়। নার্সারিতে বেশ কয়েক রকমের ফুল পাওয়া যায়। তবে সমস্যা হলো নার্সারিতে যেভাবে ফুলগুলো ফুটে বাসায় কিন্তু সেভাবে ফুটে না! যাইহোক, আপনি আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু পর্তুলিকা ফুলটি ভালো ছিল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফুল দেখলে মন খারাপ ভালো হয়ে যায়। বাসায় নিয়ে আসলে ফুলগুলো ফোটে না তাই আর ফুল গাছ কিনতে ইচ্ছা করে না।

 2 years ago 

জ্বি আপু বুঝতে পেরেছি। ফুল নার্সারিতেই সুন্দর বেশি।

 2 years ago 

এখানে অনেকের ফটোগ্রাফি দেখে আমি অনেক ফুল চিনেছি। না হলে ফুল সম্পর্কে আমার জ্ঞান আমার নলেজ খুবই কম হা হা। বাগান বিলাস এর এই সাদা শুভ্র সুন্দর ভার্সন টা আগে খুব একটা চোখে পড়েনি। দারুণ করেছেন কিন্তু বাগান বিলাসের এই ফটোগ্রাফি টা। পর্তুলিকা ফুলটা বেশ সুন্দর। তবে এটা আগে সেরকম দেখিনি। সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও এই ব্লগে সবার সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ফুলের নাম জানতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি বেশ চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি ও করবি ফুল অসাধারণ হয়েছে। এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। এবং ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। এজন্যইতো ফুলের ফটোগ্রাফি মাঝে মাঝে শেয়ার করি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার করা বিভিন্ন ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পিটুনিয়া ফুলগুলো দেখতে খুবই চমৎকার ছিল। এছাড়া বাগান বিলাস ফুলগুলোও সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

পিটুনিয়া ফুলের বিভিন্ন কালার দেখতে খুব ভালো লাগে। এজন্য ফটোগ্রাফি করলেও খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37