রঙিন কাগজ দিয়ে আইসক্রিম শেপের বুকমার্ক তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। আজকের বুকমার্কটি আমি আইসক্রিমের শেপে তৈরি করেছি। এই বুকমার্কগুলো খুবই কাজের। বিশেষ করে বই পড়ার সময়। বই পড়তে গিয়ে তাড়াহুড়ো করে উঠে গেলে পরবর্তীতে এসে সেই পেজ খুজে পেতে খুব সমস্যা হয়। ওঠার সময় যদি এরকম একটি বুকমার্ক দিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই সেই পাতাটি খুঁজে পাওয়া যায়। আমি মাঝেমধ্যেই এরকম বুকমার্কগুলো তৈরি করি। আজকের বকুমার্কটি আমার ছেলের বায়না ছিল। সে বায়না ধরেছে আইসক্রিম শেপের একটি বুকমার্ক তৈরি করে দেয়ার জন্য। তার জন্য আজকের এই বুকমার্কটি তৈরি করেছি। বানানোর পর আসলেই খুব ভালো লাগছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কাঁচি
কলম
আঠা
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে কোনাকুনি ভাঁজ করেছি। আরো একবার কোনাকুনি ভাঁজ করেছি।
কোনাকুনি এক ভাঁজ খুলে দুই পাশ থেকে কোনাকুনি আবারও ভাঁজ করেছি। তারপর আবারও ভাঁজ খুলে নিচের দিক থেকে উপরের দিকে ভাঁজ করেছি।
দুই কোনার ভাঁজ ঘুরিয়ে ভিতরের দিকে ভাঁজ করে দিয়েছি নিচের ছবির মত করে।
এখন আরেকটি কাগজ নিয়ে আইসক্রিম শেপ এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এখন চোখ নাক মুখ এঁকে নিয়েছি নিচের ছবির মত করে।
নিচের কাগজটি সাইন পেন দিয়ে ক্রস করে দাগ দিয়েছি।
এখন আইসক্রিম শেপটি বুকমার্কের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।।
এভাবে আমার আইসক্রিম শেপের বুকমার্কটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বইপ্রেমী এবং আইসক্রিম প্রেমী দের জন্য খুবই সুন্দর একটি জিনিস এটি। বুকমার্ক টি খুবই কিউট লাগছে দেখতে। রঙিন কাগজের কালার কম্বিনেশন তো দারুন হয়েছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু।
আমার বুকমার্কটি আপনার কাছে কিউট লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।
এটিকে প্রথমে দেখে আমি মনে করেছিলাম এটি কোন আইসক্রিম। পরে ভালোভাবে দেকজে বুঝতে পারলাম যে আপনি আইসক্রীম শেপের একটি বুকমার্ক তৈরি করে ফেলেছেন৷ যা একদমই অসাধারণ দেখা যাচ্ছে৷ আপনি সবসময়ই কাগজ দিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু ডাই শেয়ার করে আসছেন৷ এরকম ইউনিক একটি বুকমার্ক আপনার কাছ থেকে দেখতে পেরে অনেক ভালো লাগলো৷
আপনি আমার কাগজের তৈরি ডাই গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি তো ভেবেছিলাম আপনি রঙিন কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করেছেন। পরে দেখি আপনি রঙিন কাগজ ব্যবহার করে আইসক্রিমের শেপের একটা বুকমার্ক তৈরি করেছেন, যেটা অনেক সুন্দর হয়েছে। আসলে যারা ঘন ঘন বই পড়ে এবং বই পড়তে অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য এই বুকমার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ছেলে বায়না ধরেছিল বলেই, আপনি সুন্দর করে এটা তৈরি করেছেন।
জ্বী আপু আমার ছেলে বায়না করেছিল জন্যই এরকম একটি বুকমার্ক তৈরি করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে আইসক্রিম শেপের বুকমার্ক তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে প্রথমে কাগজগুলোকে কেটে আবার পরবর্তীতে কাগজের উপরে দৃশ্য অঙ্কন করায় আরো বেশি সুন্দর লাগছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
কাগজ কেটে আইসক্রিমের শেপ তৈরি করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আইসক্রিম বেশ পছন্দের আমার। যারা বই পড়ে তাদের জন্য বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আইসক্রিম এর বুকমার্ক বেশ ইউনিক ছিল। রঙিন কাগজ দিয়ে দারুণ তৈরি করেছেন আইসক্রিম এর বুকমার্ক টা আপু। বেশ চমৎকার লাগছে বুকমার্ক টা। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর একটা জিনিস শেয়ার করে নেওয়ার জন্য আপু।
আইসক্রিম আমারও খুবই পছন্দের। বাচ্চারা আইসক্রিম পছন্দ করে জন্যই আইসক্রিমের বুকমার্ক তৈরি করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।।
রঙিন কাগজ দিয়ে আইসক্রিম শেপের বুকমার্ক তৈরি করার দারুন পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার মত আমার রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার আইসক্রিম শেপের বুকমার্কটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
ভাগ্য ভালো এখন শীতকাল, না হলে তো আপনার আইসক্রিমের বুকমার্ক টা দেখে
আমার লোভ লেগে যেত। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরি করা আইসক্রিমের শেপের বুকমার্কটা। চোখ, মুখ অঙ্কন করেছেন দেখে, অনেক বেশি কিউট লাগতেছে এটা দেখতে। ভাঁজগুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। যা দেখে কিন্তু যে কেউ এটা চাইলে তৈরি করে নিতে পারবে।
ঠিক বলেছেন ভাইয়া চোখমুখ আঁকার জন্য আরো বেশি কিউট লেগেছে আমার কাছেও। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার তৈরি করা বুকমার্ক গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আজকেরটাও খুব ভালো লেগেছে। এটা তৈরি করতে মনে হয় বেশি একটা সময় লাগেনি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার তৈরি করা বুকমার্ক গুলো আপনি সবসময় দেখেন জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সব সময় উৎসাহ মূলক মন্তব্যের জন্য।
আপনার ছেলে বায়না ধরেছে সেই কারণে আপনি রঙিন কাগজ দিয়ে আইসক্রিম শেপের বুকমার্ক তৈরি করেছেন। এই বুকমার্ক থাকলে আমরা বই পড়তে অনেক সুবিধা হয়। তাড়াহুড়া করে উঠে গেলে তখন এই বুকমার্ক দরকার হয়। তবে আপনার বুকমার্ক তৈরি অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বুকমার্ক তৈরি ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের বুকমার্ক তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এই বুকমার্কগুলো বই পড়ার ক্ষেত্রে আসলেই বেশ উপকারী। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।