এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। তাদের দেখে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করার আগ্রহ বেড়ে যায়। যদিও আমি ফটোগ্রাফি তেমন একটা করতে পারি না। তারপরও মাঝে মধ্যে ফটোগ্রাফি করার চেষ্টা করি। বিশেষ করে গ্রামের দিকে গেলে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করা যায়। এরকম সৌন্দর্য শহরে পাওয়া যায় না। আমার কাছে নরমাল ফটোগ্রাফিগুলো বেশি ভালো লাগে। যেসব ফটোগ্রাফি অনেক বেশি এডিট করা হয় সেগুলোর থেকে ন্যাচারাল ফটোগ্রাফিগুলো বেশি সুন্দর হয়। এজন্য আমি ফটোগ্রাফি করার পর তেমন একটা এডিট করি না কখনো। তাছাড়া আগে এক সময়ে মোবাইলের গ্যালারি ভর্তি নিজের ছবি থাকতো। আর এখন দেখা যায় এরকম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দিয়ে গ্যালারি ভর্তি। নিজের ছবি খুঁজে পাওয়া যায় না। তারপরও এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে বেশ ভালই লাগে। আজকে ফটোগ্রাফিগুলোও আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_8162.jpeg


এই ফটোগ্রাফি দুটি আমার শ্বশুর বাড়ি গিয়ে তুলেছিলাম। রাতের বেলায় বাইরে বের হয়ে চাঁদটাকে দেখতে এত ভালো লাগছিল যে কি আর বলবো। মেঘগুলো চাঁদকে একদম ঘিরে ধরে আছে। প্রথমে ভেবেছিলাম মোবাইলে ছবি আসবে না। পরে দেখলাম খুব ভালো লাগছে দেখতে। নিচের গাছটি একটি কাঁঠাল গাছের ছবি। এই গাছটি আমার বড় ছেলে লাগিয়েছিলো। সেজন্য বাড়িতে গেলে খুব মজা পায় এই গাছটি দেখলে।


IMG_8164.jpeg


IMG_8124.jpeg


উপরের ছবিটি সিম গাছের ছবি। সিম গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। তাছাড়া সিম গাছের ডালগুলো মনে হচ্ছে আকাশ ছুঁতে চাচ্ছে। নিচে একটি খড়ের গাদা। সূর্যের আলো পড়ায় দেখতে আরো বেশি ভালো লাগছে।


IMG_8115.jpeg


IMG_7912.jpeg


উপরের ছবিটি অনেকদিন আগে নানু বাড়িতে গিয়েছিলাম তখন তুলেছি। নদীর পারে এরকম সারি সারি তালগাছ ছিল। তাল গাছের পাতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। নিচের ছবিটি আমাদের বাসার সামনে থেকে তুলেছিলাম। বাসার সামনে এরকম বেশ কিছু কালারফুল গাছ রয়েছে। যেগুলো বাসার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়।


IMG20220126122932_Original.jpeg


IMG_7123.jpeg


উপরের ছবিটি অনেকদিন আগে ফরিদপুর থেকে আসার সময় পদ্মা ব্রিজের উপর থেকে তুলেছিলাম। সূর্য যখন এরকম লাল হয়ে ডুবতে বসে তখন খুব ভালো লাগে চারপাশের পরিবেশ দেখতে। লালচে একটি আভা চারপাশে দেখা যায়।


IMG_1208.jpeg


IMG_8172.jpeg


এই ছবিটি সৈয়দপুর এয়ারপোর্ট এর সামনে থেকে তুলেছিলাম। এই এয়ারপোর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছিল।
এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone 11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। তাল গাছের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। আর আপনার শ্বশুর বাড়িতে গিয়ে যে দুটি ফটোগ্রাফি করেছেন ওই দুটো ফটোগ্রাফি বেস চমৎকার হয়েছে। অসাধারণভাবে ফটোগ্রাফি গুলো শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার শ্বশুর বাড়ির ফটোগ্রাফি দুটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

ব্যক্তিগতভাবে আমিও নেচারাল ফটোগ্রাফি অনেক বেশি ভালোবাসি খুব বেশি এডিট করলে সেই ফটোগ্রাফি টা একদম নষ্ট হয়ে যায়। আর বর্তমান সময়ে সকলের ফোনের গ্যালারিতে ফটোগ্রাফি দিয়ে ভরা নিজের ছবি নেই বললেই চলে। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেকে আছে এত বেশি এডিট করে যে ছবির সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। যাই হোক ভাইয়া ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 3 years ago 

আপু একদম আমার মনের কথা বলেছেন আজকাল ফোনের গ্যালারিতে নিজের ছবি খুঁজে পাওয়া যায় না।আজকাল যা কিছু ভালো লাগে তারই ফটোগ্রাফি করা হয়।তবে প্রকৃতির ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লাগে।আপনার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে।ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর কোন কিছু দেখলে মনে হয় যে ফটোগ্রাফি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

বেশি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফিই আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এভাবে সব সময় আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি একদমই বিমোহিত৷ এর মধ্যে আপনি ফরিদপুর থেকে আসার সময় যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

আপনি আমার ফটোগ্রাফি গুলো সব সময় দেখেন জেনে ভালাল লাগল। এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছেই ব‍্যাপার টা এইরকম আপু। বেশি ইডিট করার চেয়ে একেবারে প্রাকৃতিক দৃশ‍্যের ফটোগ্রাফি বেশি ভালো লাগে। আর ফটোগ্রাফি করার জন্য গ্রামের পরিবেশই সেরা। রাতের আকাশে চাঁদ সত্যি বেশ চমৎকার লাগছে। বেশ দারুণ ছিল ঐটা। অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি ফটোগ্রাফি পোস্ট করার সময় এডিট করি না। হঠাৎ মাঝেসাঝে সামান্য একটু এডিট করি। এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম বিশেষ করে প্রতিটা ফটোগ্রাফিতে আলাদা সৌন্দর্য তুলে ধরা হয়েছে। ভিন্ন সৌন্দর্যে সাজানো ফটোগ্রাফি পর্বটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি ফটোগ্রাফি করতে তেমন একটা না পারলেও আপনি চেষ্টা করে থাকেন, এটা দেখলেই ভালো লাগে আপু। এর আগেও কয়েকটা ফটোগ্রাফি করেছিলেন যেগুলো খুব সুন্দর ছিল। এভাবে যদি আপনি ফটোগ্রাফি করার চেষ্টা করে যান, তাহলে কিন্তু একসময় ভালো ফটোগ্রাফি করতে পারবেন। মেঘগুলোর মাঝে চাঁদের ফটোগ্রাফি, পদ্মা ব্রিজের উপর থেকে তোলা ফটোগ্রাফি সবথেকে বেশি সুন্দর ছিল এবং দেখতেও ভালো লেগেছে।

 3 years ago 

চাঁদের ফটোগ্রাফি এবং পদ্মা ব্রিজের উপর থেকে করা ফটোগ্রাফি দুটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চাদেরঁ ছবিটি তো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আপু। চাদেঁর এমন আলো দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। পদ্মার উপর থেকে তোলা ছবিটাও সুন্দর হয়েছে আপু 🌼

 3 years ago 

সেদিন আকাশের চাঁদ এত চমৎকার লাগছিল যে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ভিন্ন স্থান থেকে তোলা এই ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লেগেছে। সুন্দর করে চেষ্টা করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি করার। ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারি কত চেষ্টা করেছেন। চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আপনি ফটোগ্রাফি করতে না পারলেও এভাবে চেষ্টা করতে থাকুন। আশা করছি অন্য সবার মত আপনিও ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবেন। আর এক সময় আপনারও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।

 3 years ago 

ধন্যবাদ আমার পোষ্ট দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35