এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। এই ব্লগে সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। তাদের ফটোগ্রাফি দেখে মাঝে মধ্যে ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। তাছাড়া এখন বাইরে গেলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখলে সেগুলোর ছবি না তুলে থাকতে পারিনা। আগে ছবি তোলার ক্ষেত্রে তেমন একটা আগ্রহ ছিল না। ফটোগ্রাফি করার বিভিন্ন টেকনিক রয়েছে। যারা এসব টেকনিকগুলো ধরতে পারে তারা সামান্য বিষয়কেও অসাধারণ ভাবে ফুটিয়ে তুলতে পারে। যদিও সে টেকনিক আমার জানা নেই তারপরও কিছু ফটোগ্রাফি মাঝেমধ্যে করি। বিশেষ করে যখন গ্রামের বাড়িতে যাওয়া হয় তখন চারপাশের প্রকৃতির ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। গ্রামের পরিবেশ এমনিতেই খুব সুন্দর থাকে। অনেক বেশি সবুজ গাছগাছালি। এজন্য ফটোগ্রাফি গুলো আরো বেশি চমৎকার লাগে। আজকে বিভিন্ন জায়গার কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_7512.jpeg


এই ছবি দুটি রংপুর থেকে করেছিলাম। একটি ছবি দুপুর বেলার সূর্য যখন মাথার উপরে করা রোদ দিচ্ছিলো ঠিক সেই মুহূর্তে তোলা। আরেকটি ছবি সূর্য যখন লাল হয়ে ডুবতে বসেছে সেই সময়কার ছবি। সূর্যের এরকম বিভিন্ন রূপ দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে সন্ধ্যার সময় লাল সূর্যটা আমার কাছে অসম্ভব ভালো লাগে।


IMG_7504.jpeg


IMG_4303.jpeg


এই ছবির দুটি বসুন্ধরা আবাসিক থেকে তোলা। আবাসিকে আমাদের একটি প্লট রয়েছে সেই প্লটটি দেখতে গিয়ে এরকম গাছগুলোর ছবি তুলেছিলাম। এগুলো জঙ্গি ফুল গাছ। জংলী ফুলগুলো দেখতে ভালোই লাগে।


IMG_4302.jpeg


IMG_1220.jpeg


এই পেপে গাছ এবং ধান ক্ষেত আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে তুলেছিলাম। গাছ ভর্তি এরকম পেঁপে দেখতে কার না ভালো লাগে। তাছাড়া সবুজ ধান ক্ষেত এমনিতেই অসম্ভব সুন্দর লাগে দেখতে।


IMG_1207.jpeg

IMG_1205.jpeg


পুকুরের ভিতরে হাঁসের ছবিগুলো শ্বশুরবাড়ি থেকে তুলেছিলাম। এরকম হাঁস গুলো যখন দল বেঁধে পুকুর পাড়ে নেমে যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। হাঁস গুলো প্রথমে দৌড়ে পুকুরে নামলো, তারপর পানিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার শুকনো জায়গায় গিয়ে দাড়িয়ে গা ঝাড়ছিলো। খুব ভালো লাগছিল সেগুলো দেখতে।


IMG_1151.jpeg



IMG_1200.jpeg


নিচের ছবি দুটি অনেকদিন আগে ধানমন্ডি লেকে গিয়ে তুলেছিলাম। ধানমন্ডি লেক এলাকাটা খুবই সুন্দর। কিন্তু এত লোকজনের ভিড় থাকে যে ভালো লাগে না। তারপরও পানিতে গাছের ছায়া খুব সুন্দর লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফি গুলো করেছিলাম।


IMG_0952.jpeg


IMG_0944.jpeg


এই ছিল আমার আজকের এলোমেলো ফটোগ্রাফিগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রকৃতির সান্নিধ্যে গেলে প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতে আমি খুবই ভালবাসি। যেটা প্রতিনিয়ত করা হয়ে থাকে। আপনি আজকে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি করার মধ্যে টেকনিক রয়েছে যেটা অটোমেটিক্যালি মাথায় চলে আসে । কিভাবে এই ফটো তুললে খুবই সুন্দর লাগবে দেখতে ভালো লাগলো কথাটি। অনেক ভালো লেগেছে আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রকৃতি দেখলে মনে হয় সবারই ফটোগ্রাফি করতে মন চায়। ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু একটি ছবি তুলতে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করবেন দেখবেন যে অ্যাঙ্গেল থেকে বেশি ভালো আসবে সেই অ্যাঙ্গেল থেকে আবার পুনরায় ট্রাই করবেন এভাবে ধীরে ধীরে চেষ্টা করতে থাকলে আপনিও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তবে আজকে অনেক সুন্দর ছবি তুলেছেন কেননা প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ এবং সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফির টিপস শেয়ার করার জন্য। পরবর্তীতে এভাবে ট্রাই করবেন।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি করার ক্ষেত্রে কিছু টেকনিক থাকে যারা তা বুঝে তারা সামান্য জিনিসকে ফটোগ্রাফির মাধ্যমে অসামান্য করে তুলে। তবে আপনিও কম করেননি খুবই সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্ৰামে গেলে এই ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। বিশেষ করে শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি তো কোন টেকনিক ছাড়াই ফটোগ্রাফি করেছি। তারপরও আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের কিছু এলোমেলো ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেহেতু প্রকৃতির ফটোগ্রাফিতে এলোমেলো হলেও দেখতে অনেক ভালো লাগছে। পেঁপে গাছে তো দেখছি প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। পানির মধ্যে হাঁসের সাঁতার কাটার ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

জ্বী ভাইয়া পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছিলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

হি হি হি। আমিও কিন্তু ফটোগ্রাফি করার টেকনিক জানিনা। কিন্তু না জানলে কি হবে? ফটোগ্রাফি করতেও কিন্তু ছাড়ি না। প্রতি সপ্তাহে অন্ততঃ একটি ফটোগ্রাফি আমি শেয়ার করি। তবে আপু আপনার আজকের প্রতিটি ফটোগ্রাফি কিন্তু আমার কাছে দারুন লেগেছে। বেশ সুন্দর করে গ্রামের প্রকৃতি কে ফুটিয়ে তুলে আপনি ফটোগ্রাফি করেছেন। এও কম কিসে আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু টেকনিক দিয়ে কি হবে। ফটোগ্রাফি করতে আমিও ছাড়ি না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এলোমেলো হলেও খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই ফটোগ্রাফির দিকে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ সবগুলো ফটোগ্রাফির মধ্যে আপনি যে শেষের দিকে আকাশের ছবি এবং ঘাসের ছবিগুলো শেয়ার করবেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রকৃতির অপরূপ ও সৌন্দর্য সব সময় আমাকে আকৃষ্ট করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করার মতো আনন্দ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। বিশেষ করে শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফিটা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

এখন সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। তাদের মধ্যে আপনিও। অনেক সুন্দর হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে। এরকম প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে কিন্তু খুব ভালোই লাগে। আর ঘুরাঘুরি করার সময় ফটোগ্রাফি করলে, সেগুলোর সৌন্দর্য আরো বেশি ভালো লাগে দেখতে। সন্ধ্যার সময় লাল সূর্য টা আমার কাছেও খুব ভালো লাগে আপু। ধানমন্ডি লেকের ফটোগ্রাফি গুলো ও সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিগুলো। ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফির সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রাকৃতিক এ সকল ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলোর সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। চমৎকার এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফটোগ্রাফির বর্ণনা গুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39