আলু পরোটার রেসিপি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বিকালবেলা হলেই বাচ্চাদের নাস্তা নিয়ে খুব চিন্তা করতে হয়। বিশেষ করে বড় ছেলের জন্য। নরমাল কোন জিনিস খাবে না। তার ভাজা টাইপের আইটেম বেশি খেতে ইচ্ছা করে। যতই অন্যান্য খাবার দেওয়া হোক না কেন ঘুরেফিরে সেই কিছু না কিছু ভেজে দিতেই হবে। ফ্রোজেন খাবারগুলো ভেজে দেই। কিন্তু সব সময় ফ্রোজেন খাবার খাওয়াও ঠিক না। তাই সেদিন কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে আলু পরোটা বানিয়ে দেই। সহজ ভাবে আলুর পরোটা তৈরি করেছিলাম। কত বছর পরে যে পীড়ি বেলুন হাতে নিয়েছি তার কোন ঠিক নেই। রুটির সাইজ গোল বানাতে পারিনি। তা দেখে আবার কেউ হাসাহাসি করবেন না। অনেকবছর বানাই না তো ভুলে গিয়েছি। কিন্তু খেতে বেশ মজাদার হয়েছিল।
ময়দা
ডিম
লবণ
তেল
চাট মসলা
চিলি ফ্লেক্স
পিঁয়াজ
কাঁচা মরিচ
প্রথমে একটি পেশার কুকারের আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আলু গুলো হাতের সাহায্য ব্লেন্ড করে নিয়েছি।
চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পিঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি। পিঁয়াজ মরিচ কুচিগুলো ভেঁজে উঠিয়ে নিয়েছি।
আলুর মধ্যে পিঁয়াজ মরিচ কুচিগুলো দিয়েছি। তারপর চিলি ফ্লেক্স, চাট মশলা,তেল ময়দা ও ডিম দিয়েছি । সবকিছু ভালোমতো মিশিয়ে একটি ডো তৈরি করেছি। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছি।
কিছুক্ষণ পর রুটির মত বেলে নিয়েছি। তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে তেল দিয়ে দুই পাশ ভালোমতো ভেঁজে নিয়েছি।
দুই পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি।
এখন মাঝখান থেকে কেটে বাচ্চাদের জন্য পরিবেশন করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু বাচ্চাদের কথা কি বলবো তারা তো ছোট আমারই তো তেলে ভাজা জিনিস খেতে অনেক ভালো লাগে। হয়তো ভাজা খাবার খাওয়া ভালো নয় কিন্তু এটাই খেতে খুবই সুস্বাদু। যাই হোক আপনার আলুর পরোটা দেখে খেতে ইচ্ছে করছে। মাঝে মাঝেই রুটি বানানো হয় কিন্তু আলুর পরোটা বানানো হয়না। অনেক আগে বানিয়েছিলাম কিন্তু ঝামেলা লাগে বলে বানানো হয় না। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আমাদেরই তেলেভাজা জিনিস খেতে ভালো লাগে আর বাচ্চাদের তো কথাই নেই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আলু পরোটার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
জি ভাইয়া খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
আলু পরোটা খাওয়ার মজাই আলাদা। আজকে আপনি অনেক সুন্দর করে আলু পরোটার রেসিপি করেছেন। তবে ছোট বাচ্চারা একটু ভিন্নরকম নাস্তা না হলে তারা খেতে চায় না। আপনার বড় ছেলে আলু পরোটা খেতে পছন্দ করে এই কারণে আলু পরোটার রেসিপি করেছেন। তবে আপনার আলু পরোটার রেসিপি অসাধারণ হয়েছে। আপনি বানানো ভুলেন নাই। যাইহোক খুব সুন্দর করে আলু পরোটার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি অলস মানুষ ভিন্ন রকমের নাস্তা বানাতে একদমই ভালো লাগে না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি বানানোর। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
পরোটা খেতে আমি ছোট বেলায় থেকে পছন্দ করি। তবে আলু পরোটা গুলো খেতে আরো বেশি মজা লাগে। চমৎকার ভাবে ধাপ গুলো দেখিয়েছেন। আমিও আপনার পোস্ট দেখে এখন শিখে নিলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আপনিও ছোটবেলা থেকে পরোটা খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার একটি পোষ্টের মধ্যেও পড়েছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আলুর পরোটা মানে বেশ মজার একটি খাবার আপু। আপনি দুর্দান্ত একটি রেসিপি তৈরি করেছেন। আলুর পরোটা আমার খেতে খুবই ভাল লাগে। আমিও একবার তৈরি করেছিলাম অনেক মজার হয় আপু। অনেক ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনিও একবার আলুর পরোটা তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো আপু। আসলেই খেতে বেশ মজাদার হয়। ধন্যবাদ আপনাকে।
আপু আমার যতটুকু মনে হয় আপনার আজকের এই রেসিপিটি ভারতে বেশ প্রচলিত। তবে রেসিপিটি কিন্তু আমার বেস্ট ফেভারিট। সুন্দর ভাবে রেসিপিটি করে আমাদের সাথে শেয়ার করেছেন। খেতে মনে চাইলে তো আর কিছু করার নেই। তবুও শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু এই আলু পরোটা ভারতের খুবই জনপ্রিয় একটি খাবার। সকালের নাস্তায় ওরা আলু পরোটা বেশি খায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি অনেক সুন্দর করে আলু পরোটা রেসিপি। আলু পরোটা খেতে সবাই কমবেশি অনেক পছন্দ করে। আপনার ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করতে তেমন মন চায় না। তাদের পছন্দর খাবারগুলো দিলে কিছু খেতে চাই। সত্যি বলতে আপনার আলু পরোটা রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আলু পরোটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া বাচ্চারা একদমই খাবার খেতে চায় না। তাই তো একটু ভিন্ন রকম খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনাকে।
সমস্যা নেই আপু রুটি গোল না হওয়াই আমরা কিছু মনে করিনি। ওটা হতেই পারে স্বাভাবিক। আলুর পরোটা বেশ ইউনিক একটা জিনিস। আমাদের দিকে সেরকম খাওয়া হয় না। তবে এটা যে অনেক সুস্বাদু এতে কোন সন্দেহ নেই। আলুর পরোটা টা দারুণ তৈরি করেছেন আপু। দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন প্রতিটা ধাপ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এটা শেয়ার করে নেওয়ার জন্য।।
কত বছর পরে যে রুটি বানাতে বসে ছিলাম তার হিসাব নেই। এজন্যই তো গোল বানাতে পারিনি। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।