A এর থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। আগে একসময় অনেক ধরনের থ্রিডি আর্ট করতাম। খুব ভালো লাগতো থ্রিডি আর্ট আঁকতে। এখন আর্টের ভিন্নতা আনার জন্য অন্য ধরনের আর্টগুলো বেশি করা হয়। থ্রিডি আর্ট তেমন একটা করা হয় না। হঠাৎ সেদিন মনে হলো যে একটি থ্রিডি আর্ট করতে বসি। তাই আর্টটি করা হয়েছিল। আজকের থ্রিডি আর্টটি A অক্ষরের এঁকেছি। আঁকার পরে মনে হচ্ছিল যে A শূন্যে ভাসছে। থ্রিডি আর্ট করার থেকে আমার কাছে এর ছবি তোলা বেশি কষ্টকর মনে হয়। কারণ ঠিক অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে না পারলে আর্টটি করাই বৃথা হয়ে যায়। যাইহোক আজকের থ্রিডি আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20241024182726_BURST000_COVER.jpg



প্রয়োজনে উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
স্কেল
কাঁচি



একটি কাগজের একেবারে কোনার দিকে A এঁকেছি।


IMG20241024175833.jpgIMG20241024180031.jpg

এখন এই A এর থেকে নিচের দিকে একটি বিন্দু দিয়ে সব জায়গা থেকে লম্বা করে দাগ দিয়েছি নিচের ছবির মত করে। তারপর কিছু কিছু অংশ কালো রং করেছি।


IMG20241024180539.jpgIMG20241024180949.jpg

সবগুলো অংশে কালো রং করা হয়ে গেলে বাকি অংশ পেন্সিল দিয়ে রং করেছি।


IMG20241024181142.jpgIMG20241024181441.jpg

পেন্সিলের রং গুলো ঘষে মিশিয়ে দিয়েছি। তারপরে উপর নিচে দুটি দাগ দিয়েছি।


IMG20241024181550.jpgIMG20241024181715.jpg

চার কোনা ঘরের ভিতরে লম্বা লম্বা কতগুলো দাগ দিয়েছি।


IMG20241024181933.jpgIMG20241024182146.jpg

তারপর A এর শ্যাডো এঁকেছি। সব শেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241024182238.jpgIMG20241024182248.jpg

এখন চারকোনা ঘরের উপরের অংশ কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়েছি।


IMG20241024182501.jpg


IMG20241024182703.jpg


IMG20241024182751.jpg


বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দেখলাম যে এই অ্যাঙ্গেল থেকে থ্রিডি ভাবটি বেশি ভালো বোঝা যাচ্ছে। এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

আপনি সব সময় খুব সুন্দর থ্রিডি আর্ট করেন। আজকের থ্রিডি আর্ট ও খুব সুন্দর ছিল। খুব সুন্দর ভাবে এটা করেছেন আপনি। ফটোগ্রাফি টা একদম পারফেক্টলি করেছেন যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। এত সুন্দর একটা থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন আপু। আপনি মাঝে মাঝে এই ধরনের আর্ট করেন দেখতে ভীষণ ভালো লাগে। আমি একদিন চেষ্টা করেছিলাম কিন্তু ভালো হয়নি। আপনি খুবই দক্ষতার সাথে আর্ট টি সম্পন্ন করেছেন। ভীষণ ভালো লাগলো আপু ধন্যবাদ।

 last year 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার থ্রিডি আর্ট। আপনার দক্ষতার যতই প্রশংসা করা হোক না কেন ততই কম। সত্যি আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। এমন থ্রিডি আর্ট দেখতে অনেক সুন্দর লাগে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

বাহ আপনি তো খুব চমৎকার থ্রিডি আর্ট করেছেন। তবে আপনার এ থ্রিডি আর্ট আমার কাছে অসাধারণ লাগলো। তবে আমার কাছে থ্রিডি আর্ট জটিল লাগে। তবে এটি একদম ঠিক বলেছেন থ্রিডি আর্ট করার চেয়ে ফটো তোলা কষ্টকর। ধন্যবাদ এত চমৎকার একটি থ্রিডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেকদিন পর এমন সুন্দর আর্ট দেখতে পেরে মুগ্ধ হলাম। আশা করবো এমন সুন্দর সুন্দর হাট গুলো আমাদের দেখার সুযোগ করে দিবেন। এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝার শেখার এবং উৎসাহ পাওয়ার বিষয় রয়েছে।

 last year 

থ্রিডি আর্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিকচার তোলা। শেষে পিকচারটা তু্লতে পারলে রাইট ওয়েতে তাহলে দারুণ লাগে। আপনার এ এর থ্রিডি আর্টটি দারুণ হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61661.02
ETH 1624.57
USDT 1.00
SBD 0.41