রঙিন কাগজের মাশরুম শেপের বুকমার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে মাশরুম শেপের বুকমার্ক তৈরি শেয়ার করবো। বিভিন্ন ধরনের বুকমার্ক তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য যখনই নতুন শেপের কোন বুকমার্ক দেখি তখনই তৈরি করি। তাছাড়া এই বুকমার্ক গুলো বই পড়ার ক্ষেত্রে খুবই কাজে দেয়। তাড়াহুড়ো করে বই রেখে উঠে যাওয়ার সময় এরকম একটি বুকমার্ক দিয়ে রেখে গেলে খুব সহজে সেই পাতা খুঁজে পাওয়া যায়। তাছাড়া দেখতেও খুব সুন্দর লাগে। অনেকে বই পড়ার সময় বইয়ের পাতা ভাঁজ করে রাখে। এতে পাতাগুলো নষ্ট হয়ে যায়। এরকম বুকমার্ক দিয়ে রাখলে আর ভাঁজ করার দরকার হয় না। আজকের বুকমার্কটি আমার কাছে অনেক কিউট লেগেছে। আশা করি আজকের মাশরুম শেপের বুকমার্কটি আপনাদেরও ভালো লাগবে।


IMG20231124210558.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা
পেন্সিল



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। কাগজটি কোনাকুনি একবার ভাঁজ করেছি। তারপর আবারও একবার কোনাকুনি ভাঁজ করেছেন।


IMG20231124204525.jpg

IMG20231124204534.jpgIMG20231124204611.jpg

একটি ভাঁজ খুলে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি। তারপর দুই পাশের ভাঁজ খুলে ফেলেছি।


IMG20231124204646.jpgIMG20231124204652.jpg

নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি। তারপর দুইপাশ থেকে কোনা ভাঁজ করে ভিতর দিকে গুজে দিয়েছি।


IMG20231124204702.jpgIMG20231124204727.jpg

পেন্সিল দিয়ে নিচের অংশে মাশরুমের মতো করে এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটেছি।


IMG20231124204823.jpgIMG20231124204910.jpg

উপরের অংশের সমান করে লাল একটি কাগজ কেটেছি। তারপর উপরে ছোট ছোট বৃত্ত এঁকেছি।


IMG20231124205119.jpgIMG20231124205339.jpg

কাঁচি দিয়ে বৃত্ত গুলোকে কেটে নিয়েছি। তারপর বুকমার্কের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20231124205543.jpg

IMG20231124205754.jpg

IMG20231124210600.jpg


এভাবে আমার মাশরুম শেপের বুকমার্কটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বুক মার্ক ব্যবহার করলে বই ভাঁজ করার ফলে নস্ট হওয়ার সুযোগ থাকে না। আর দেখতে বেশ সুন্দর লাগে। আপনার বানানো বুক মার্কটি বেশ কিউট লাগছে দেখতে। লাল কাগজটি কাটায় সাদা ডট এর সৃস্টি হয়েছে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বুকমার্ক ব্যবহার করলে বইয়ের পাতা নষ্ট হয় না। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

মাশরুম শেপের বুকমার্কটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন এবং কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের জিনিসগুলো তৈরির ক্ষেত্রে কালার কম্বিনেশনটাই আসল মনে হয় আমার কাছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে মাশরুম শেপের খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন দেখতে অসাধারন লাগছে। আসলে রঙিন কাগজের যে কোনো জিনিস তৈরি করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের যে কোন কিছু বানালেই দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনার কথা গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

মাশরুম দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।‌ আজকে আপু ভিন্ন রকম ভাবে মাশরুম শেপের বুকমার্ক তৈরি করে দেখিয়েছেন। এধরনের ভাঁজের খেলা দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে ধাপ গুলো দেখিয়েছেন। আপনার পোস্ট দেখে শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাশরুম দেখতে ভালো লাগে জন্য মাশরুম শেপের বুকমার্কটি ও আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের মাশরুম শেপের বুকমার্ক খুবই ভালো লেগেছে, আমার এত সুন্দর ভাবে তৈরি করেছেন আর এই বুকমার্কগুলো পড়ার ক্ষেত্রেও অনেক কাজে লাগে। আসলে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ডাই পোস্টটি দেখে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আমি বই পড়তে ভীষন পছন্দ করি।যদিও এখন ব্যস্ততার জন্য পড়া কম হয়।তবে বই এ ভাজ দিতে আমার একদম ভালো লাগে না।তাই রঙিন কাগজের বুকমার্ক থাকলে সত্যি বই গুলো সুন্দর রাখা যায়।আপনার শেয়ার করা বুক মার্কটি দারুন লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই বুক মার্কটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বই ভাজ দিলে পাতাগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। আমার কাছেও ভালো লাগে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে মাশরুম শেপের বুকমার্ক বানিয়েছেন। তবে এটি একদম ঠিক বলেছেন আমাদের কাছে বুকমার্ক থাকলে আমরা বই পড়তে অনেক সুবিধা হয়। হঠাৎ করে তাড়াহুড়া করে অনেক সময় আমরা কিছু করতে গেলে কতটুকু পড়েছি ভুলে যায়। তবে আপনার মাশরুম শেপের বুকমার্ক তৈরি অসাধারণ হয়েছে সত্যি বলতে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের মাশরুম শেপের বুকমার্ক তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

বইয়ের মাঝে বুকমার্ক দিয়ে রাখলে সুবিধা হয়। এজন্য এরকম বুকমার্কগুলো তৈরি করি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আরে বাহ্ রঙিন কাগজ দিয়ে মাশরুম শেপের সুন্দর একটা বুকমার্ক তৈরি করলেন তো আপনি। আপনার তৈরি করা এই মাশরুম শেপের বুকমার্ক অনেক সুন্দর হয়েছে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে তাদের জন্য বুক মার্ক সবথেকে বেশি জরুরী। কারণ হঠাৎ করেই বই পড়া থেকে উঠে যাওয়ার সময় যদি বুক মার্ক দিয়ে রাখা হয়, তাহলে পরবর্তীতে এসে পেজটা খুঁজে পেতে সহজ হয়। আপনার দক্ষতা মূলক কাজটা দেখে অসম্ভব ভালো লেগেছে আপু আমার কাছে।

 2 years ago 

সুন্দর সুন্দর শেপের বুকমার্ক গুলো তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এ জন্যই মাঝেমধ্যে তৈরি করি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকারভাবে মাশরুম শেপের বুকমার্ক তৈরি করেছেন। এবং আপনার বুকমার্ক তৈরি সত্যি অনেক চমৎকার হয়েছে। তবে এই বুকমার্ক গুলো দিয়ে জরুরী বই পড়তে অনেক সুবিধা হয়। চমৎকারভাবে মাশরুম শেপের বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আমার রঙিন কাগজের মমাশরুম শেপের বুকমার্কটি দেখার জন্য এবং গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37